Skip to content
September 12, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন পক্ষপাতদুষ্ট: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

নিউজডেস্ক March 25, 2023

আলো ডেস্কঃ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। সংগঠনটির দাবি, যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের সঙ্গে বাস্তবতার মিল নেই। পুরো প্রতিবেদনটি পক্ষপাতদুষ্ট। শনিবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করে সংগঠনটি। মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেন, গত ২০ মার্চ যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে যে দুইটি সংগঠন ও ব্যক্তিদের সূত্র উল্লেখ করা হয়েছে, তারা রাজনৈতিক প্রভাবমুক্ত নয় এবং অনিবন্ধিত। এ দুটি সংগঠনের একটি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সমাবেশে হতাহতের সংখ্যা নিয়ে এমন তথ্য দিয়েছিল, যা বিভ্রান্তিকর। পরবর্তীতে তারা রিপোর্টটির বাস্তবতা প্রমাণ করতে সক্ষম হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদনে যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে তা যথাযথ নয় জানিয়ে মোহাম্মদ আবেদ আলী বলেন, বাংলাদেশের সংবিধান একজন প্রধানমন্ত্রীকে যেটুকু ক্ষমতা ব্যবহারের সুযোগ দিয়েছে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সংবিধানের আলোকেই তার ক্ষমতা ব্যবহার করছেন।

অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিচার বিভাগের যোগ্যতা ও সততা নিয়ে প্রশ্ন তুলেছে। একটি স্বাধীন রাষ্ট্রের বিচার বিভাগ নিয়ে এ ধরনের মন্তব্য তারা করতে পারে না। এ ধরনের মন্তব্য জাতিসংঘ সনদ ও আন্তর্জতিক আইনের সম্পূর্ণ পরিপন্থি। তিনি বলেন, ওই প্রতিবেদনে গণতন্ত্র ত্রুটিপূর্ণ বলে যে ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, তাতে আমাদের মনে হয়েছে এ বিষয়টি সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট। কারণ যুক্তরাষ্ট্রের কাছে আমাদের প্রশ্ন হলো, পৃথিবীর কোন দেশে ত্রুটিমুক্ত গণতন্ত্র রয়েছে তা যুক্তরাষ্ট্র বলতে পারবে কি? ডোনাল্ড ট্রাম্প নিজ দেশে নির্বাচনের বিরুদ্ধে ক্যাপিটাল হিলে দাঙ্গা বাঁধিয়েছিলেন এবং কত প্রাণ ঝরে গেছে সে ইতিহাস বিশ্ববাসীর জানা রয়েছে।

আমরা মানবাধিকার কর্মীরা বলছি না বাংলাদেশের গণতন্ত্র শতভাগ ত্রুটিমুক্ত। কিন্তু গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশের সচেতন নাগরিক এবং মানবাধিকার সংগঠন প্রতিনিয়ত সোচ্চার রয়েছে। বেশকিছু নাগরিক সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার নির্বাচন কমিশন আইন করেছে জানিয়ে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব বলেন, বর্তমান নির্বাচন কমিশন স্বাধীনভাবে বেশ কিছু নির্বাচনে তাদের নিরপেক্ষতা, যোগ্যতা ও সাহসিকতার প্রমাণ করেছে।

মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমে সেন্সরশিপ এবং ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বিষয়ে প্রতিবেদনে যা বলা হয়েছে তা বাস্তবসম্মত নয় দাবি করে মোহাম্মদ আবেদ আলী বলেন, সাম্প্রতিক কালের রাজনৈতিক সভা-সমাবেশ, টেলিভিশন টক-শোতে সরকারের সমালোচনা হচ্ছে। এছাড়াও টেলিভিশন ও পত্রিকায় অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত ও প্রকাশিত হচ্ছে। এতে মত প্রকাশের স্বাধীনতার ওপর সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ করছে না। এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৮ নিয়ে সরকারের পক্ষ থেকেই সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আইনটির আপত্তিকর ধারা সংশোধন করা হবে। তিনি বলেন, প্রতিবেদনটি ২০২২ সালের মানবাধিকার পরিস্থিতির ওপর হলেও বিষ্ময়করভাবে এতে বাংলাদেশের ২০১৮ সালের নির্বাচনের বিষয়টি তুলে ধরা হয়েছে। এ বিষয়টি ২০১৮ বা ২০১৯ সালের প্রতিবেদনে প্রাসঙ্গিক হতে পারতো। চার বছর পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকমাস পূর্বে ২০১৮ সালের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার বিষয়টি স্বভাবতই সাধারণ নাগরিকদের কাছে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে মনে হচ্ছে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব আরও বলেন, প্রশাসনের হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিয়ে প্রতিবেদনটিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

যদিও বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালে প্রশাসনের হেফাজতে মৃত্যুর ঘটনা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম। একটি দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সরকারের কাছ থেকে আমরা আরও দায়িত্বশীল প্রতিবেদন প্রত্যাশা করি। এ ছাড়া সব রাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের প্রতি এই রাষ্ট্রটির (যুক্তরাষ্ট্রের) সমান মনোযোগ থাকা উচিত। তিনি বলেন, একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের বিচার বিভাগের স্বাধীনতা ও রাষ্ট্রের নির্বাহী প্রধান প্রধানমন্ত্রীর সাংবিধানিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

এটি স্পষ্টতই জাতিসংঘ সনদের পরিপন্থি। যুক্তরাষ্ট্রের এ জাতীয় প্রতিবেদন প্রকাশের পূর্বে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রালয়কে অবহিত পূর্বক সত্যতা যাচাই ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া প্রয়োজন ছিল। ২০২০-২০২১ সালের প্রতিবেদনটি পর্যালোচনা করলে দেখা যায় যে ২০২২ সালেও পূর্বের প্রতিবেদনের একই মন্তব্য তুলে ধরা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের শ্রম অধিকার বিষয়ে উল্লিখিত ইস্যুতে সরকারের বিবেচনা করা ও যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির সভাপতি ও আপিল বিভাগের সাবেক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাঁচার্য অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।

Continue Reading

Previous: যারা গণতন্ত্রের কথা বলে তারাই গণহত্যাকে স্বীকৃতি দিচ্ছে না: মোজ্জামেল
Next: ওয়ারেন্ট ছাড়া কি গ্রেপ্তার করা যায় না, প্রশ্ন আইজিপির

Related Stories

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026
রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার

September 11, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026
রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার

রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার

September 11, 2026
হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক

হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক

September 11, 2026
ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

September 10, 2026
মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

September 10, 2026
বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

September 10, 2026
মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী

মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী

September 10, 2026

আরও খবর

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026
রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার

September 11, 2026
হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক

September 11, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

494838
Users Today : 1877
This Month : 74209
This Year : 466274
Total Users : 494838
Views Today : 4376
Total views : 1767759

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.