ভ্রাম্যমান প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নওগাঁ জেলার মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নের রাজনৈতিক আলোচনা ও নির্বাচনী হিসাব-নিকাশ ধীরে ধীরে জোরালো হচ্ছে। সম্ভাব্য পদপ্রার্থীদের নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এরই মধ্যে বর্তমান চেয়ারম্যান মো: নওফেল আলী মন্ডলকে আবারও চেয়ারম্যান প্রার্থী হিসাবে দেখতে চান তার ইউনিয়নবাসী। তিনি একজন সৎ, যোগ্য, শিক্ষিত, ত্যাগী নেতা। গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো তরুণ নেতা। বানভাসী মানুষের পাশে থাকেন সব সময়। ছিন্নমুল মানুষতের পাশেও থাকেন তিনি সব সময়। ইউনিয়নবাসীর ভাষ্য, গত কয়েক বছর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- ও জনসেবায় তাঁর ভূমিকার কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে আমাদের প্রতিবেদক জানতে পারেন যে, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন মো:নওফেল আলী মন্ডল। সামনে ২০২৬ সালের ইউ’ পি নির্বাচন। এই নির্বাচনে ও তিনি একজন প্রার্থী। তিনি পর পর এই ইউনিয়নের ৩ বার ইউ’ পি চেয়ারম্যান। তার নেতৃত্বে এই ইউনিয়নের সড়ক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বিভিন্ন সামাজিক বিরোধ নিষ্পত্তিতে তিনি সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেছেন বলে জানা যায়। তিনি একজন ভাল মনের মানুষ। জন প্রতিনিধি হিসাবে মো: নওফেল আলী মন্ডলের অন্যতম বৈশিষ্ট্য হলো সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা।ব্যক্তিগত পারিবারিক কিংবা সামাজিক বিভিন্ন সমস্যায় তাকেই সহজে পাশে পাওয়া যায় বলে জানা যায় ।এই কারণে তরুণ – তরুণী,প্রবীণ, কৃষক, শ্রমিক,ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা যায় যে, মো:নওফেল আলী মন্ডল পর- পর ৩ বার আমাদের ইউনিয়নের চেয়ারম্যান। তিনি সত্যি একজন ভাল মানুষ। চরিত্র গত সব দিক দিয়ে তিনি একজন অমায়িক ও সৎ মানুষ। আমরা এই রকম সৎ,ত্যাগী নেতাকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। জন প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নে তাঁর অভিজ্ঞতা রয়েছে বলে মনে করেন তাঁর ইউনিয়নের লোকজন। তাদের দাবি,এই উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন গ্রামে সড়ক – কালভার্ট ড্রেনেজ ব্যবস্থা শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের,সামাজিক সম্প্রতি বজায় রাখা, সরকারি সেবা কে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন ।এইসব কর্মকা-ের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁকে আবারো চেয়ারম্যান হিসাবে দেখতে চান তার এলাকার জনগণ। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখনো আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা শুরু হয়নি।সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে,নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা,দলীয় সিদ্ধান্ত চুড়ান্ত হওয়ার পরই মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পরই চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।শেষ পর্যন্ত ভোটাররাই তাঁদের গণতান্ত্রিক ভোটাধিকারের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য জনপ্রতিনিধি নির্বাচন করবেন।
ঐতিহাসিক গুরুত্বের কারণে ৮ নং কুসুম্বা ইউনিয়ন নওগাঁ জেলার অন্যতম পরিচিত এলাকা। এখানে অবস্থিত প্রায় ৫০০ বৎসরের পুরনো ঐতিহাসিক কুসুম্বা শাহী জামে মসজিদ,যা দেশের গুরুত্বপূর্ণ প্রতœতান্ত্রিক নিদর্শন গুলির একটি। ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় এর পাশাপাশি কৃষি নির্ভর জনপদ হিসাবে কুসুম্বা ইউনিয়নের আলাদা গুরুত্ব রয়েছে।
নির্বাচন যত এগিয়ে আসছে,ততই বাড়ছে জনমত যাচাই,সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা, উন্নয়ন প্রত্যাশার হিসাব।এই বাস্তবতায় বর্তমান চেয়ারম্যান মো: নওফেল আলী মন্ডলকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা যেমন আলোচনায় রয়েছে,তেমনি নির্বাচন ঘিরে অন্যান্য সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের সিদ্ধান্ত শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
