Skip to content
September 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে সক্রিয় হয়ে উঠেছে রিক্সা অটোরিক্সা ছিনতাইকারীরা

নিউজডেস্ক October 11, 2021

আবু হেনা মোস্তফা জামান
রাজশাহীতে আবারও সক্রিয় হয়ে উঠেছে রিক্সা-অটোরিক্সা ছিনতাইকারী চক্র। এ চক্রের সদস্যদের হাতে প্রাণ যাচ্ছে রিক্সা-অটোরিক্সার চালকদের। বাদ পড়েননি অটোরিক্রা গ্যারেজের নৈশ্যপ্রহরীও। সম্প্রতি এমন তিনটি ঘটনা ঘটেছে।
রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ বলছেন, চালকদের জবাই করে রিক্সা-অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ২০১৪-১৫ সালের দিকে বেশি ঘটতো। তখন তাঁদের আন্দোলন-সংগ্রামে পুলিশি তৎপরতায় কমে এসেছিল। এখন আবার শুরু হয়েছে। এ নিয়ে তাঁরা উদ্বিগ্ন।
নগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নগরীতে এখনও রিক্সা-অটোরিক্সা ছিনতাইয়ের সংঘবদ্ধ কোন চক্রের সন্ধান মেলেনি। মূলত ছিচকে ছিনতাইকারীরাই ঘটনাগুলো ঘটায়। তবে নগরীর সিটিহাট এলাকায় একটি চক্রের সন্ধান পাওয়া গিয়েছিল। তাঁরা অটোরিক্রায় যাত্রীবেশে উঠে চালকদের সবকিছু কেড়ে নিতো। পুলিশের তৎপরতায় এই চক্রটিকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছে।
নগরীর শ্রীরামপুর এলাকার রিক্সা চালক আব্দুল কাদের (৫৫) দিনে গরু-ছাগল পালনে ব্যস্ত থাকতেন। আর সংসারের স্বচ্ছলতা আনতে সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত ব্যাটারিচালিত রিক্সা চালাতেন। গত বুধবার দিবাগত রাতে রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকায় তাঁকে গলাকেটে হত্যার পর রিকশাটি ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় তাঁর ছেলে সাইফুল ইসলাম অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তবে গত শনিবার দুপুর পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
তবে গত ফেব্রুয়ারিতে এক অটোরিকশা চালককে হত্যার পর ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় এপ্রিলে পাঁচজনকে গ্রেফতার করেছে নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। নগরীর বসরী এলাকার শমসের আলী (৪০) নামের ওই চালককে হত্যার পর লাশ ডোবায় ফেলে রাখা হয়েছিল। ভাড়ায় শহর থেকে দূরে নিয়ে গিয়ে তাঁকে হত্যা করে সংঘবদ্ধ চক্র।
এদিকে গত ২৯ আগস্ট দিবাগত রাতে নগরীর নওদাপাড়া এলাকায় অটোরিকশার জন্য আনিসুর রহমান নারা (৭০) নামে গ্যারেজের এক নৈশ্যপ্রহরীকে শ্বাসরোধে হত্যা করা হয়। তারপর গ্যারেজ থেকে একটি অটোরিক্রা চুরি করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে চুরি হওয়া অটোরিক্রাটিও।
রিক্সা-অটোরিক্সার চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৩-১৫ সালের দিকে আগে রাজশাহীতে রিক্সা-অটোরিক্সার জন্য চালককে হত্যার ঘটনা বেশি ঘটতো। তারপর ঘটনাগুলো কমে। তবে ২০১৮ এবং ২০১৯ সালেও এ ধরনের বেশকিছু ঘটনা ঘটে। গত বছর এ ধরনের ঘটনা কমেছিল। কিন্তু এখন আবার রিক্সা-অটোরিক্সার জন্য চালকদের প্রাণ যাচ্ছে। সন্ধ্যা হলেই তাঁরা শহরের বাইরে যেতে ভয় পাচ্ছেন।
নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, চুরি-ছিনতাই ঠেকাতে পুলিশের তৎপরতার পাশাপাশি নগরজুড়ে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা লাগানো হয়েছে। এতে অপরাধ অনেক কমেছে। তারপরও দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এগুলোও যেন না ঘটে, তার জন্য নগর পুলিশের প্রতিটি শাখা কাজ করছে বলেও জানান তিনি।

Continue Reading

Previous: রাকাব-এর নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্র্সের উদ্বোধন
Next: রামেকে করোনায় আরও ২ জনের মৃত্যু

Related Stories

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

August 31, 2026
কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

August 31, 2026
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুপারিশ না করার আহ্বান ইউএনও’র

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুপারিশ না করার আহ্বান ইউএনও’র

August 31, 2026
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

August 31, 2026
বর্ণালী-মিউজিয়াম সড়ক সংস্কারে দেড় বছরের ধীরগতি, চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষা দেয়ালের দাবিতে ক্ষোভ

বর্ণালী-মিউজিয়াম সড়ক সংস্কারে দেড় বছরের ধীরগতি, চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষা দেয়ালের দাবিতে ক্ষোভ

August 31, 2026

আরও খবর

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

August 31, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

420621
Users Today : 3932
This Month : 194672
This Year : 392057
Total Users : 420621
Views Today : 11041
Total views : 1524247

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.