Skip to content
September 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

নিউজডেস্ক August 22, 2023

তথ্যবিবরণী
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ (২১ আগস্ট) সোমবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ হুমায়ূন কবীর সভায় সভাপতিত্ব করেন।

সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা ও তার আশেপাশের জেলা থেকে আসা রোগীই বেশি। এ বিভাগে এখন পর্যন্ত আট জন ডেঙ্গু রোগী মারা গেছে, যারা ওই সব জায়গা থেকে এখানে এসে ভর্তি হয়েছিল। রাজশাহী বিভাগে ডেঙ্গু পরীক্ষার কিট ও স্যালাইন পর্যাপ্ত রয়েছে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সভাকে নিশ্চিত করা হয়েছে।

কৃষি বিভাগ জানায়, এখন রোপা আমন রোপণের কাজ চলছে তবে এ বছর বৃষ্টি কম হওয়ায় চারা রোপণে কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে। গত কয়েক বছর যাবত রাজশাহী থেকে আম রপ্তানির ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে কৃষি বিভাগ আশাবাদ ব্যক্ত করেছে যে, কৃষকদের সহযোগিতা দিলে আম রপ্তানি আরো বৃদ্ধি পাবে।

রাজশাহী বিভাগে মোট ৭৬টি মডেল মসজিদের মধ্যে পাঁচ ধাপে ৪২টি মসজিদ ইতিমধ্যে উদ্বোধন হয়েছে বলে জানায় গণপূর্ত দপ্তর। এ দপ্তর থেকে আরো জানানো হয়, আগামীকাল (২২ আগস্ট) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী রাজশাহীতে নবনির্মিত নভোথিয়েটারটি পরিদর্শন করবেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে শীঘ্রই এটি উদ্বোধনের দিনক্ষণ ঠিক করবেন।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি জানায়, ডেঙ্গু পরীক্ষার কিটের মূল্য কয়েকটি অভিযান চালানোর পর বর্তমানে স্বাভাবিক হয়েছে। ডিমের বাজারও স্বাভাবিক হয়ে এসেছে, তবে কোনো কোনো গ্রাহক অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসছে বলে তাদের কাছে অভিযোগ এসেছে মর্মে তিনি সভাকে অবহিত করেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকাতে বিষাক্ত রাসেল ভাইপার সাপের উপদ্রব দেখা দিয়েছে জানিয়ে বাজারে অ্যান্টিভেনামের সরবরাহ বৃদ্ধির জন্য স্বাস্থ্য বিভাগকে অনুরোধ করেন পাবনা জেলা প্রশাসক।

নওগাঁ জেলাতে গরুর লাম্পি স্কিন রোগ দেখা যাচ্ছে উল্লেখ করে প্রাণিসম্পদ বিভাগের পদক্ষেপ নেওয়ার কথা বলেন নওগাঁ জেলা প্রশাসক। এ ছাড়াও জেলা প্রশাসকগণ ডেঙ্গু ব্যবস্থাপনায় উপজেলা পর্যায়ে আই সি ইউ স্থাপনের প্রয়োজনীয়তা, মডেল মসজিদের বিদ্যুৎ বিল পরিশোধে সমস্যা, প্রতিটি আশ্রয়ণ কেন্দ্রে আর্সেনিক পরীক্ষা করা, জুমার খুতবায় ইমামদের বিভিন্ন সামাজিক বিষয়ে ইসলামের সঠিক ব্যাখ্যা প্রদানের প্রয়োজনীয়তার কথা সভায় তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সেপ্টেম্বরের পুরোটা সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকবে। স্থানীয় সরকার ডেঙ্গু প্রতিরোধে কাজ করবে আর স্বাস্থ্য বিভাগকে চিকিৎসা প্রটোকল দেখভাল করতে হবে যেন সরকারি-বেসরকারি সকল চিকিৎসা কেন্দ্র তা মেনে চলে। যেসব প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ে কর্মী রয়েছে তিনি তাদেরকে প্রচারের কাজে যুক্ত করতে নির্দেশ দেন।

পেঁয়াজের মতো কৃষিপণ্যের দাম যেন হঠাৎ করে বেড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে ও কৃষিঋণ প্রদানের বিষয়টিও দেখভাল করতে সভাপতি কৃষি বিভাগকে অনুরোধ করেন।
বিভাগীয় কমিশনার আরো বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র প্রস্তুত করা এবং ভোট গ্রহণকারীদেরকে প্রস্তুত করার দাযিত্ব যথাযথভাবে পালন করতে হবে।

তিনি সরকার ঘোষিত পেনশন স্কিমে যেন সব ধরনের মানুষ যুক্ত হয় এবং এ বিষয়ে নেতিবাচক প্রচারণা না হয় সেদিকে লক্ষ্য রাখতে সভার সদস্যদের অনুরোধ জানান।
রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ এবং বিভাগের আট জেলার জেলা প্রশাসকগণ এ সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।

Continue Reading

Previous: ২১ আগস্ট আর ওয়ান-ইলেভেন একসূত্রে গাঁথা: রিজভী
Next: ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Related Stories

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 17, 2026
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

September 17, 2026
বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 17, 2026
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

September 16, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026

আরও খবর

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

526996
Users Today : 5627
This Month : 106367
This Year : 498432
Total Users : 526996
Views Today : 23542
Total views : 1861036

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.