Skip to content
August 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহী মহানগরীতে নারী দিয়ে ফাঁদ পেতে প্রতারণা; নারীসহ ৩ সদস্যকে আটক করলো ডিবি

নিউজডেস্ক October 6, 2021

স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে নারী দিয়ে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে অপহরণ করে প্রাণ নাশের হুমকি দিয়ে চাঁদা আদায় চক্রের মূলহোতাসহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় গ্রেফতারকৃত আাসামীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া নগদ ৬ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন উদ্ধার হয়।
গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সুলতানাবাদ গ্রামের মোঃ আমিনুর রহমান বাবুর ছেলে মোঃ আতিকুর রহমান বাপ্পি(৩২), পঞ্চবটি খরবোনা নদীর ধারের মোঃ রানার স্ত্রী মোছাঃ কোহিনুর (৪৩) ও পবা থানার চৌবাড়ীয়া গ্রামের ফরিদ হোসেনের স্ত্রী মোছা নার্গিস নাহার হেলেনা (৫২)।
ঘটনা সূত্রে জানা যায়, পাবনা জেলার সুজানগর থানার মোঃ ইমরান (৫০) (ছদ্মনাম) একজন অবসরপ্রাপ্ত ইংরেজী শিক্ষক। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ এলাকায় বসবাস করেন। ব্যক্তিগত কাজে তিনি রাজশাহী শিক্ষা বোর্ডে গেলে সেখানে আসামী মোছাঃ নার্গিস নাহার হেলেনার সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে শিক্ষক মোঃ ইমরানকে আসামী হেলেনা বাসায় তার নাতিসহ ৪-৫ ছাত্র-ছাত্রীকে ইংরেজী বিষয়ে টিউশনি করার জন্য অনুরোধ করে। শিক্ষক মোঃ ইমরান সরল বিশ্বাসে আসামীর কথায় রাজি হয়। এরপর আসামী হেলেনা সেই শিক্ষককে মোবাইলে ফোন করে শালবাগানে তার বাসায় যেতে বলে। গতকাল ২ অক্টোবর ২০২১ বিকেল ৩ টায় শিক্ষক ইমরান শালাবাগান মোড়ে গেলে, সেখানে পূর্ব হতে উৎপেতে পেতে থাকা হেলেনাসহ তার সহযোগীরা শিক্ষককে কৌশলে অপহরণ করে শালবাগান মোড়ে তাদের ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে অপর আসামী মোছাঃ কোহিনুরের সাথে জোরপূর্বক অর্ধনগ্ন অশ্লীল ছবি তোলে। এরপর অপহরণকারীরা ৫০ হাজার টাকা মুক্তিপণ ও চাঁদা দাবি করে। টাকা না পেলে এসকল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকী প্রদান করে। পরবর্তীতে শিক্ষক ইমরান তার আত্মীয়-স্বজনদের দ্বারা বিকাশের মাধ্যমে মোট ১৮ হাজার ২০০ টাকা প্রদান করে।
এ ঘটনায় শিক্ষক ইমরান ডিবি পুলিশকে মৌখিকভাবে অভিযোগ প্রদান করেন। এমন অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ আবুল কালাম আজাদ ও তার টিম আসামী গ্রেফতারের অভিযানে নামে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান নির্ণয় করে গত ৪ অক্টোবর ২০২১ রাত ৮.৩০ টায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার অলকার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে নারী দিয়ে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে অপহরণ করে প্রাণ নাশের হুমকি দিয়ে চাঁদা আদায় চক্রের মূলহোতাসহ ৩ সদস্যকে গ্রেফতার করে। এসময় একজন পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া নগদ ৬ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, পতালক আসামী ও তারা বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিদের বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে অপহরণ করে বাড়ীতে নিয়ে গিয়ে নারী দ্বারা অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার ভয় দেখিয়ে জিম্মি করে মুক্তিপন ও চাঁদা আদায় করে থাকে।
পলাতক আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Continue Reading

Previous: মোহনপুরে কোভিড ভ্যাকসিন টিকা নিতে গ্রামের মানুষের উপচে পড়া ভীড়
Next: বিভিন্ন অপরাধে রাজশাহী মহানগরীতে গ্রেফতার ২১ জন ও মাদকদ্রব্য উদ্ধার

Related Stories

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

August 31, 2026
কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

August 31, 2026
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুপারিশ না করার আহ্বান ইউএনও’র

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুপারিশ না করার আহ্বান ইউএনও’র

August 31, 2026
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

August 31, 2026
বর্ণালী-মিউজিয়াম সড়ক সংস্কারে দেড় বছরের ধীরগতি, চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষা দেয়ালের দাবিতে ক্ষোভ

বর্ণালী-মিউজিয়াম সড়ক সংস্কারে দেড় বছরের ধীরগতি, চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষা দেয়ালের দাবিতে ক্ষোভ

August 31, 2026

আরও খবর

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

August 31, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

419888
Users Today : 3199
This Month : 193939
This Year : 391324
Total Users : 419888
Views Today : 8330
Total views : 1521536

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.