Skip to content
September 11, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

র‍্যাঙ্কিংয়ে পেছালেন সাকিব, খালেদ-শান্তর উন্নতি

নিউজডেস্ক June 29, 2022

আলো ডেস্কঃ সেন্ট লুসিয়া টেস্টে দল বাজেভাবে হারলেও নিজের কাজটা ঠিকঠাকই করেছেন সৈয়দ খালেদ আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ক্যারিয়ার সেরা বোলিংয়ের ছাপও পড়েছে র‌্যাঙ্কিংয়ে। টেস্ট বোলারদের তালিকায় এগিয়েছেন এই পেসার। আহামরি কিছু করতে না পারলেও ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহানের। ব্যাট-বলে একদম নিষ্প্রভ থাকায় অলরাউন্ডারদের তালিকায় অবনতি হয়েছে সাকিব আল হাসানের। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টে ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন খালেদ। দ্বিতীয় টেস্টে নিজেকে মেলে ধরেন তিনি আরও দুর্দান্তভাবে। ১০৬ রান দিয়ে নেন ইনিংসে পাঁচ উইকেট।

এই সংস্করণে বাংলাদেশের ষষ্ঠ পেসার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। আইসিসির বুধবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ৯ ধাপ এগিয়ে খালেদ এখন ৮৮তম স্থানে। তিন উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ এক ধাপ এগিয়ে আছেন ৩০তম স্থানে। উইকেটশূন্য থাকা সাকিব এক ধাপ পিছিয়ে ২৯ নম্বরে। বোলারদের র‌্যাঙ্কিংয়ের বাংলাদেশের সেরা অবস্থান তাইজুল ইসলামের, ২৭তম। ১০ উইকেটে হেরে যাওয়া ম্যাচে দুই ইনিংসে ২৬ ও ৪২ রান করেন শান্ত। ব্যাটসম্যানদের তালিকায় ১১ ধাপ এগিয়ে বাঁহাতি এই ব্যাটসম্যানের অবস্থান ৮৮তম। দ্বিতীয় ইনিংসে ৫০ বলে ৬০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকা সোহানের অগ্রগতি ১৪ ধাপ, আছেন ৮৪ নম্বরে।

ব্যাটিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান আগের মতোই লিটন দাসের। প্রথম ইনিংসে ফিফটি করলেও এক ধাপ নিচে নেমে তিনি এখন ত্রয়োদশ স্থানে। এই সফর থেকে ছুটি পাওয়া মুশফিকুর রহিম এক ধাপ নেমে আছেন ১৮ নম্বরে। সেন্ট লুসিয়ায় প্রথম ইনিংসে ভালো শুরু পেলেও দ্বিতীয় ইনিংসে পুরোপুরি ব্যর্থ ছিলেন তামিম ইকবাল। তাতে এক ধাপ নিচে নেমে ৩৮তম স্থানে আছেন তিনি। সাকিবের অবনতি ৬ ধাপ, আছেন তামিমের পরেই। প্রথম টেস্টে ভালো করে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠেছিলেন সাকিব।

কিন্তু এবার দুই বিভাগেই কিছু করতে না পেরে ১৮ রেটিং পয়েন্ট হারিয়ে এক ধাপ নেমে তিনি এখন আছেন তিনে। আগের মতোই শীর্ষে রবীন্দ্র জাদেজা, দুইয়ে উঠে গেছেন রবিচন্দ্রন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে ২২ ধাপ এগিয়েছেন কাইল মেয়ার্স। ১৪৬ রানের ইনিংসের সুবাদে তিনি জায়গা করে নিয়েছেন ৫৭তম স্থানে। জার্মেইন ব্ল্যাকউডের উন্নতি ৪ ধাপ। ফিফটি করা ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট এক ধাপ এগিয়ে এখন ২৭তম স্থানে। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে ইংল্যান্ডের জো রুট।

নিউ জিল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে রান তাড়ায় ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। ওই ম্যাচে প্রথম ইনিংসে দলের কঠিন বিপর্যয়ে ১৬২ রান করা জনি বেয়ারস্টো দ্বিতীয় ইনিংস খেলেন ৭১ রানের ঝড়ো ইনিংস। র‌্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে তিনি এখন ২১তম স্থানে। দ্বিতীয় ইনিংসে ৮২ রান করা অলিভার পোপ তিন ধাপ উপরে উঠে জায়গা করে নিয়েছেন ৪৯ নম্বরে। ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজে দল হোয়াইটওয়াশড হলেও ব্যাট হাতে দুর্দান্ত কাটিয়েছেন ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল।

তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১০৯ রান করা মিচেল দ্বিতীয় ইনিংসে করেন ৫৬। এই পারফরম্যান্সে চার ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় ১২তম স্থানে আছেন তিনি। ওই ম্যাচের দুই ইনিংসেই ফিফটি করা ব্লান্ডেল ১১ ধাপ এগিয়ে আছেন ২০তম স্থানে। দুইজনেরই যা ক্যারিয়ার সেরা অবস্থান। টেস্ট বোলারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২৫ নম্বরে উঠে এসেছেন জ্যাক লিচ। ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়ে এই উন্নতি ইংলিশ বাঁহাতি স্পিনারের।

তিন উইকেট নেওয়া স্টুয়ার্ট ব্রড এক ধাপ এগিয়ে আছেন ত্রয়োদশ স্থানে। বাংলাদেশের বিপক্ষে ভালো করে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন জেডেন সিলস। ১০ ধাপ এগিয়েছেন তিনি। ৭ ধাপ এগিয়ে তার সঙ্গে যৌথভাবে ৪০তম স্থানে আছেন আলজারি জোসেফ। বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। নেদারল্যান্ডস-ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে ও শ্রীলঙ্কাণ্ডঅস্ট্রেলিয়ার পঞ্চম ওয়ানডের পারফরম্যান্সও বিবেচনায় এসেছে এই সপ্তাহের র‌্যাঙ্কিংয়ে।

যেখানে ব্যাটসম্যানদের মধ্যে ইংল্যান্ডের জস বাটলার ৪ ধাপ এগিয়ে ২৫তম স্থানে আছেন। অস্ট্রেলিয়ার অ্যালক্স কেয়ারি ৩ ধাপ উন্নতি করে ২৩ নম্বরে। ব্যাটসম্যানদের মধ্যে যথারীতি শীর্ষে পাকিস্তানের বাবর আজম। বোলারদের মধ্যে জশ হেইজলউড এক ধাপ এগিয়ে জাসপ্রিত বুমরাহর সঙ্গে যৌথভাবে আছেন পঞ্চম স্থানে। তালিকায় আগের মতোই এক নম্বরে নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। অলরাউন্ডারদের মধ্যে সবার ওপরে সাকিব।

Continue Reading

Previous: উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
Next: চারদিন পর করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২২৪১

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026
রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার

রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার

September 11, 2026
হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক

হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক

September 11, 2026
ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

September 10, 2026
মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

September 10, 2026
বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

September 10, 2026
মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী

মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী

September 10, 2026

আরও খবর

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026
রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার

September 11, 2026
হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক

September 11, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

490261
Users Today : 5632
This Month : 69632
This Year : 461697
Total Users : 490261
Views Today : 45987
Total views : 1756595

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.