Skip to content
August 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • শিক্ষাঙ্গন

শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব আয় ফেরত নিয়ে জাতীয়করণ সম্ভব

নিউজডেস্ক October 6, 2021

আলো ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের পর শিক্ষক-কর্মচারীদের বেতনাদি দিতে সরকারের তহবিল থেকে অর্থের প্রয়োজন নেই, প্রতিষ্ঠানের নিজস্ব আয়ের অর্থ ফেরত নিয়েই বেতন দেওয়া সম্ভব বলে মনে করেন শিক্ষক নেতারা। গতকাল মঙ্গলবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের যৌথ এক মানববন্ধনে এমন দাবি করা হয়। মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, পৃথিবীর ১৫১টি দেশে বিশ্ব শিক্ষক দিবস আনুষ্ঠানিকভাবে পালিত হলেও বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এই দিবসটি উদযাপিত হয় না। শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের সম্মান জানাতে ১৯৯৪ সাল থেকে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন শুরু করে ইউনেস্কো। বাংলাদেশে ১৯৯৫ সালে আনুষ্ঠানিকভাবে একবার এ দিবস পালন করা হয়েছিল, এরপর আর হয়নি। তাই এই দিনটিকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানান তারা। শিক্ষক নেতারা আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন হলেও শিক্ষকদের বেতনবৈষম্য আকাশ ছোঁয়া তৈরি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব আয় ফেরত নিয়ে জাতীয়করণ করা সম্ভব। এতে সরকারের রাজস্বের তেমন কোনো ঘাটতি হবে না। শিক্ষার গুণগত মান উন্নয়নসহ বিশ্বমানের শিক্ষা বাস্তবায়ন করতে হলে অবিলম্বে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ঘোষণা দিতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতা কামনা করেন শিক্ষকরা। মানববন্ধনে তারা ছয়টি দাবি জানান। তাদের দাবিগুলো হলো- মুজিববর্ষেই শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ঘোষণা, ২৫ শতাংশ ঈদ বোনাসের বদলে শতভাগ ঈদ বোনাস দেওয়া, ১০০০ টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা বৃদ্ধি করা, অনার্স-মাস্টার্স পাস শিক্ষকদের এমপিওভুক্তিসহ জাতীয়করণ এবং শিক্ষকদের বদলি প্রথা চালু, প্রতিষ্ঠান প্রধানদের সপ্তম গ্রেডের পরিবর্তে ষষ্ঠ গ্রেডে বেতন দেওয়া এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের চাকরি অবিলম্বে জাতীয়করণ করা। মানববন্ধন শেষে শিক্ষকরা ব্যানার-ফেস্টুন হাতে এক র‌্যালি বের করেন এবং তা হাইকোর্ট মোড় ঘুরে পল্টন দিয়ে জাতীয় প্রেস ক্লাবের গেটে এসে শেষ হয়। বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) কেন্দ্রীয় সভাপতি এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনির সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বাশিসের ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আতিকুর রহমান তালুকদার, প্রধান উপদেষ্টা সাঈদুল হোসেন সাহেদ, উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ফজর আলী প্রমুখ।

Continue Reading

Previous: ফরিদপুরে ধর্ষণের পর হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
Next: প্রকল্প বাস্তবায়নে ধীরগতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related Stories

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

August 17, 2026
ফল প্রকাশের পর স্কুলছাত্রীর মৃত্যু: সিসিটিভিতে ঘটনার প্রমাণ, গুজব না ছড়ানোর আহ্বান আরএমপির
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

ফল প্রকাশের পর স্কুলছাত্রীর মৃত্যু: সিসিটিভিতে ঘটনার প্রমাণ, গুজব না ছড়ানোর আহ্বান আরএমপির

August 8, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

August 31, 2026
কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

August 31, 2026
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুপারিশ না করার আহ্বান ইউএনও’র

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুপারিশ না করার আহ্বান ইউএনও’র

August 31, 2026
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

August 31, 2026
বর্ণালী-মিউজিয়াম সড়ক সংস্কারে দেড় বছরের ধীরগতি, চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষা দেয়ালের দাবিতে ক্ষোভ

বর্ণালী-মিউজিয়াম সড়ক সংস্কারে দেড় বছরের ধীরগতি, চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষা দেয়ালের দাবিতে ক্ষোভ

August 31, 2026

আরও খবর

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

August 31, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

419887
Users Today : 3198
This Month : 193938
This Year : 391323
Total Users : 419887
Views Today : 8323
Total views : 1521529

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.