সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে মূল্যবোধের চর্চা অপরিহার্য: জামায়াতে নেতা আজাদ
স্টাফ রিপোর্টার
রাজশাহী-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, রমজানের শিক্ষা ও আল্লাহ ভীতির চেতনা লালন করতে হবে। সঠিক নীতি-নৈতিকতা মেনে চললে সমাজে দুর্নীতি ও অনিয়ম থাকবে না। জামায়াতে ইসলাম অতীতে দায়িত্ব পালনের মাধ্যমে সততা ও দক্ষতার প্রমাণ দিয়েছে। ভবিষ্যতে সুযোগ পেলে দেশ পরিচালনায়ও তা প্রতিফলিত হবে। শনিবার (২২ মার্চ) বিকেলে দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে হলে ইসলামী মূল্যবোধের চর্চা অপরিহার্য। আমাদের সবাইকে সংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে সত্য-নীতির পথে এগিয়ে যেতে হবে।
এসময় উপস্থিত বক্তারা রমজানের তাৎপর্য, ইসলামী জীবনধারার গুরুত্ব এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, ইসলামের মূল শিক্ষা হচ্ছে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ রক্ষা করা, যা বর্তমান সমাজ ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ।
হুজরীপাড়া ইউনিয়ন আমির রাসেল রহমান লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী রাজশাহী জেলার নায়েবে আমির মাওলানা আব্দুল খালেক, রাজশাহী মহানগরী ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল, কর্ণহার থানা আমির অধ্যাপক মো. আব্দুর রহিম, সাংবাদিক ও সমাজ সেবক মেসেবাহউল আলম দিনার, রাজশাহী মহানগরী শুরা সদস্য বাবর আলী লিটন।
এসময় কর্ণহার থানা ছাত্র শিবিরের সভাপতি মো. মোস্তাকিম এর সঞ্চলনায় উক্ত সমাবেশে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কর্ণহার থানা নায়েবে আমির মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মো. এনামুল হক, অফিস সেক্রেটারি মো. মিনারুল ইসলাম, যুব সেক্রেটারি ইঞ্জিনিয়ার সারোয়ার জাহান, ছাত্র শিবির মহানগরী বাইতুলমাল সম্পাদক জহির রায়হান, মো. মাহাবুবুর রশিদ, মো. শফিকুল ইসলাম ভুট্টু, দর্শনপাড়া ইউনিয়ন সভাপতি মো. মোরশেদ আলী প্রমুখ।
