Skip to content
September 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

কেউ আসুক বা না আসুক, অ্যাশেজ হবেই: পেইন

নিউজডেস্ক October 1, 2021

এফএনএস স্পোর্টস: অস্ট্রেলিয়ার কঠোর কোয়ারেন্টিন নিয়মের কারণে আগামী অ্যাশেজ সিরিজ নিয়ে ধোঁয়াশা চলছে বেশ কিছুদিন ধরে। ইংল্যান্ডের শীর্ষ সারির ক্রিকেটারদের সিরিজটিতে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন পরিষ্কার জানিয়ে দিলেন, নির্দিষ্ট কেউ আসুক বা না আসুক, অ্যাশেজ হবেই। আগামী ডিসেম্বরের অ্যাশেজ সফরে ইংল্যান্ডের ক্রিকেটাররা পরিবার সঙ্গে নিয়ে যেতে পারবে কি না, তা নিয়ে রয়েছে সংশয়। টানা জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তির কারণে কিছু ইংলিশ ক্রিকেটার তাই অস্ট্রেলিয়ায় যাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কদিন আগে ইংলিশ অধিনায়ক জো রুট বলেছিলেন, পাঁচ ম্যাচের এই সিরিজে ইংল্যান্ডের অধিনায়কত্ব করার জন্য তিনি ‘উদগ্রীব’। কিন্তু অস্ট্রেলিয়ায় নিয়মকানুন নিয়ে অনিশ্চয়তার কারণে সফরে যাওয়ার প্রতিশ্রুতি দিতে পারছেন না তিনি। শুক্রবার এসইএন রেডিওতে পেইন বলেন, কোন ইংলিশ ক্রিকেটার সফরে আসবে কি আসবে না, সেটা নিয়ে মোটেও ভাবছেন না তারা। “অ্যাশেজ হবেই। জো (রুট) থাকুক বা না থাকুক, প্রথম টেস্ট ৮ ডিসেম্বরই শুরু হবে। সবকিছু নিয়ে কাজ চলছে। তারপর তারা সিদ্ধান্ত নেবে প্লেনে উঠবে কি উঠবে না।” “ইংল্যান্ডের কোনো খেলোয়াড়কে আসতে কেউ জোর করছে না। এটাই আমাদের এই পৃথিবীর সৌন্দর্য…আপনার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। যদি আসতে না চান, আসবেন না।” ভ্রমণের শর্ত এবং খেলোয়াড়রা পরিবার সঙ্গে নিতে পারবে কি না, এসব নিয়ে কর্তৃপক্ষ ও ইংল্যান্ড বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বর্তমান নিয়ম অনুযায়ী, পুরোপুরি টিকা নেওয়াদেরও দেশটিতে গিয়ে ১৪ দিন বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনে থাকতে হয়। কদিন আগে সাবেক ইংলিশ অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক কেভিন পিটারসেন টুইট করে বলেন, কোনো ধরনের কড়াকড়ি থাকলে ইংল্যান্ডের খেলোয়াড়দের সফরে যাওয়া উচিত হবে না। “কোনোভাবেই আমি এই অ্যাশেজ সফরে যেতাম না। কখনোই না। যতক্ষণ না অদ্ভুত কোয়ারেন্টিন নিয়ম শিথিল হতো এবং কোনো কড়াকড়ি ছাড়াই আমার পরিবার যেতে পারত।” পিটারসেনের ওই মন্তব্যেরও কড়া জবাব দিয়েছেন পেইন। তার মতে, পিটারসেন খেলোয়াড়দের জন্য কথাটা বলেননি, তার উচিত সিদ্ধান্তটা খেলোয়াড়দের ওপরই ছেড়ে দেওয়া। “বিশ্বের যে কোনো কিছু নিয়ে জানতে হলে শুধু কেভিনকে জিজ্ঞাসা করলেই চলবে। সে যেন সবকিছুরই বিশেষজ্ঞ।” “ইংল্যান্ডের কোনো খেলোয়াড়ের কাছ থেকে আমরা শুনিনি যে তারা বলছে, তারা আসবে না। আমার মনে হয়, কেভিনের মতো লোকেরা মিডিয়ায় প্রচার পেতে একটু বেশিই পছন্দ করে।

Continue Reading

Previous: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পেলে
Next: ইংল্যান্ড দল থেকে বাদ গ্রিনউড, ফিরলেন ফোডেন

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026
গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

September 25, 2026
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

563202
Users Today : 5969
This Month : 142573
This Year : 534638
Total Users : 563202
Views Today : 43113
Total views : 2043009

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.