Skip to content
October 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

দলীয় শৃঙ্খলা রক্ষা জরুরি

নিউজডেস্ক November 22, 2021

সম্পাদকীয়ঃ স্থানীয় সরকারের তৃনমূল সংস্থা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের মনোনীত প্রার্থীকে চ্যালেঞ্জ করে বিদ্রোহী প্রার্থীদের ব্যাপক অংশগ্রহণ ও সহিংস ঘটনা ঘটলেও দলীয় নেতৃত্ব তাদের বিরুদ্ধে তেমন দৃশ্যত কোনো ব্যবস্থা নেন নি।

দলের সিদ্ধান্তের বাইর গিয়ে কেউ প্রার্থী হলে দল থেকে বহিষ্কার এবং দলীয় পদ থেকে অপসারণ বা আগামীতে কোনো নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না বলে হুশিয়ারি দিলেও বিদ্রোহী প্রার্থীরা তাতে কর্ণপাত করেন নি।

বরং নির্বাচনে অংশ নিয়ে কেউ কেউ বিজয়ী হয়েছেন। অবশ্য সরকারি দল আওয়ামী লীগ কিছুকিছু জায়গা উন্মুক্ত রেখে সবার প্রার্থী হবার পথ প্রশস্ত করেছেন।

আবার কিছুকিছু জায়গায় কিছু বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রথম, দ্বিতীয় ধাপের নির্বাচন হয়ে গেছে। তৃতীয় ধাপের নির্বাচন হবে ২৮ নভেম্বর। চতুর্থ ও পঞ্চম ধাপের নির্বাচন ডিসেম্বর মাসের মধ্যে হবে এবং দেশের সব ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হবে।

এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা ও মেয়র পদ ব্যবহার করে ব্যবসায়ীদের চাপে ফেলে বিভিন্ন সময় হয়রানি করার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতঃপূর্বে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ ওঠায় ২০১৪ সালে আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রী সভা এবং দলের সভাপতিমন্ডলী থেকে বাদ দেওয়া হয়। শুধু তাই নয়, দলীয় সদস্য পদও ছিনিয়ে নেয়া হয়। ফলে তিনি সংসদ সদস্য পদও হারান।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে। কিন্তু জাহাঙ্গীর আলম শুধু দল থেকেই বহিষ্কার নয়, এবার তার মেয়র পদও হারাবেন। ২০১৮ সালে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের ২১ ধারায় জাতির পিতাকে অবমাননার দায়ে কড়া শাস্তির বিধান আছে।

যদি কোনো ব্যক্তি ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সংগীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে কোন রকম প্রোপাগান্ডা ও প্রচারণা চালান বা তাতে মদদ দেন, তাহলে সেই ব্যক্তির সেটা অপরাধ।

এজন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক কোটি টাকা অর্থ-দণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে জাহাঙ্গীরের বিতর্কিত বক্তব্যের অডিও ক্লিপ গত সেপ্টেম্বর মাসে প্রকাশ পাওয়ার পর সরকার ও দলের ভেতর থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠে।

প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে ২০১৭ সালে রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামে ১৩ জন শিক্ষককে কারাগারে পাঠানো হয়। পরে তারা জামিনে মুক্ত হন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষককে চাকরীচ্যুত হন। কাজেই জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পরই স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে মেয়র পদ থেকে বরখাস্ত করবে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল।

প্রথম থেকে তৃতীয় ধাপ পর্যন্ত সব ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি দেখা গেছে। তৃতীয় পর্যায়েও অবস্থা একই। চতুর্থ ও পঞ্চম ধাপে একই চিত্রর পুনরাবৃত্তি হবে বলে মনে করা হচ্ছে।

কাজেই দলের আর নীরব থাকার সুযোগ নেই। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবার দলের নীতি নির্ধারকরা এদিকে নজর দেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, দলের বিদ্রোহী প্রার্থীর সাথে যারা ভোট যুদ্ধে যুক্ত হলেন, তাদেরও কি বহিষ্কার করা হবে?

Continue Reading

Previous: মানবপাচার রোধে কঠোর পদক্ষেপ প্রয়োজন
Next: বন্ধ হোক নির্বাচনী সংঘর্ষ-সহিংসতা

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

October 1, 2026
রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

October 1, 2026
আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।

আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।

October 1, 2026
রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত

October 1, 2026
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

October 1, 2026
রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

September 30, 2026
মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

September 30, 2026
হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

September 30, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

October 1, 2026
রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

October 1, 2026
আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।

October 1, 2026
রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত

October 1, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

597387
Users Today : 3667
This Month : 3667
This Year : 568823
Total Users : 597387
Views Today : 20901
Total views : 2202947

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.