আজহারুল ইসলাম বুলবুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এরপর তিনি নিজের ভেরিফাই ফেসবুক পেজে চুড়ান্ত মনোনয়ন পাওয়ায় আলহামদুলিল্লাহ লিখে ছবি পোস্ট দেন। তার ফেসবুক পেজে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ছাড়া অন্য কেউ সম্মান দেওয়ার ক্ষমতা রাখেন না। কৃতজ্ঞ বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি। কৃতজ্ঞ পুঠিয়া দুর্গাপুরের সন্মানিত জনগনের প্রতি। মহান রাব্বুল আল আমীন এর অশেষ রহমতে দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞ। এই আনন্দ সত্যিই ভাষায় বোঝানো কঠিন। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সকল নেতাকর্মীর দীর্ঘ আন্দোলন ও ত্যাগের ফলেই আজ এই সুখবর এসেছে। আশা করি, ধানের শীষের জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) এর সকল নেতাকর্মী একসাথে মাঠে থাকবেন। ধানের শীষের জয় মানেই, ইনশাআল্লাহ, জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। এর আগে গত ১৮ ডিসেম্বর রাজশাহী-৫ আসনে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেন স্থানীয় নেতারা। এদিন সহকারী রিটার্নিং পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এসময় দুর্গাপুর-পুঠিয়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা একত্রে মনোনয়নপত্র সংগ্রহে অংশ নেন।
