Skip to content
September 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ শত প্রতিকূলতা ছিন্ন করে বিভাগ জয় শেষে জাতীয় পর্যায়ে পৌঁছালেন পাঁচ অদম্য নারী

নিউজডেস্ক February 26, 2026

তথ্যবিবরণী
ঘরে-বাইরের শত প্রতিকূলতা পদদলিত করে অবিচল লক্ষ্যের পথে স্থির থেকে অনন্য উচ্চতায় নিজেকে অধিষ্ঠিত করা রাজশাহী বিভাগের ৪০ নারীকে স্বীকৃতি ও সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে অদম্য নারী পুরস্কার-২০২৫ রাজশাহী বিভাগীয় সংবর্ধনা অনুষ্ঠান। মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রাজশাহী বিভাগীয় প্রশাসন এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
৪০ জন নারীকে সম্মাননা জানানো ছাড়াও এ অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনকে বিভাগের সেরা ‘অদম্য নারী’ হিসেবে ঘোষণা করা হয়। চূড়ান্ত বাছাইয়ের জন্য ৪০ জনের মধ্য থেকে প্রতি ক্যাটাগরিতে ২ জন করে মোট ১০ জনকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সেখান থেকে বিচারকদের রায়ে ৫ জন বিভাগের সেরা নির্বাচিত হন।
বিভাগের বিজয়ীরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে পাবনা সদর উপজেলার মোছা. লতা খাতুন; শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে বগুড়ার শেরপুর উপজেলার রিজু তামান্না; সফল জননী নারী ক্যাটাগরিতে রাজশাহীর মোহনপুর উপজেলার রাশেদা বেগম; নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে একই জেলার চারঘাট উপজেলার রাজিয়া খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সুমাইয়া ইসলাম। এই পাঁচজন জাতীয় পর্যায়ের বাছাইয়ে এ বিভাগের প্রতিনিধিত্ব করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, আমাদের প্রত্যেকটা নারী কোনো না কোনো ক্ষেত্রে অদম্য। তাদের অনেক বাধা-প্রতিকূলতা অতিক্রম করেই কিন্তু এগিয়ে আসতে হয়। আজকের এই আয়োজন তাদের সেই প্রতিকূলতা অতিক্রমের স্বীকৃতি দেওয়ার জন্য। এই স্বীকৃতি তিনি এত ভালো কাজ করেছেন শুধু সেজন্য নয় বরং তিনি যে কাজটা করতে পেরেছেন সেটা অন্যান্য নারী ও তার বিপরীতে যে পুরুষরা থাকেন তাদেরও বোধগম্য করানোর জন্য। আর আমরা যেন এর মাধ্যমে সমাজের মধ্যে পরিবর্তন ঘটাতে পারি।
বিভাগীয় পর্যায়ে উঠে আসা ৪০ অদম্য নারীকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি বলেন, আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। আপনাদের এলাকায় আরও যে-সব অদম্য নারী আছে তাদের এগিয়ে আনার ক্ষেত্রে আপনারা উদ্যোগী ও উদ্যমী ভূমিকা পালন করবেন। আর বিভাগ বিজয়ী পাঁচজন অদম্য নারীর উদ্দেশে তিনি বলেন, পুরো বিভাগে কাজ করার জন্য তাদের দায় ও দায়িত্ব চলে আসলো আপনাদের উপর এবং এর মাধ্যমে আপনারা নিজেদেরকে মহিমান্বিত ভূমিকায় অবতীর্ণ করবেন।
এসময় বিজয়ী নারীদের জীবনকথা নিয়ে সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান তিনি।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতার এবং আরএমপির উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও কর্মসূচি পরিচালক মো. মনির হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভাগের আট জেলার ৪০ জন অদম্য নারী এবং তাদের পরিবারের সদস্য, সুধীজন এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
বিভাগের শ্রেষ্ঠ পাঁচ জন অদম্য নারীকে ২৫ হাজার করে টাকা, ক্রেস্ট, উত্তরীয় ও সনদ এবং ৩৫ জনকে ৫ হাজার করে টাকা, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

Continue Reading

Previous: ২ মার্চ জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে বিভাগীয় সমন্বয় কমিটির প্রস্তুতি সভা
Next: রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা

Related Stories

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

August 31, 2026
কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

August 31, 2026
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুপারিশ না করার আহ্বান ইউএনও’র

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুপারিশ না করার আহ্বান ইউএনও’র

August 31, 2026
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

August 31, 2026
বর্ণালী-মিউজিয়াম সড়ক সংস্কারে দেড় বছরের ধীরগতি, চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষা দেয়ালের দাবিতে ক্ষোভ

বর্ণালী-মিউজিয়াম সড়ক সংস্কারে দেড় বছরের ধীরগতি, চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষা দেয়ালের দাবিতে ক্ষোভ

August 31, 2026

আরও খবর

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

August 31, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

422736
Users Today : 2107
This Month : 2107
This Year : 394172
Total Users : 422736
Views Today : 4409
Total views : 1528687

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.