Skip to content
September 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

আফগানদের কাছে বাংলাদেশের যুবাদের হার

নিউজডেস্ক September 25, 2021

এফএনএস স্পোর্টস: প্রথম ইনিংসে অনেকটাই পিছিয়ে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আভাস দিল ঘুরে দাঁড়ানোর। বড় লক্ষ্য যদিও দিতে পারল না তারা। স্বাগতিকদের বোলিংয়ে তারপরও ম্যাচ কিছুটা জমে উঠল। তবে শেষের হাসি আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলেরই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার একমাত্র যুব টেস্টে আফগানদের বিপক্ষে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের হারের মঞ্চ গড়া হয়ে গিয়েছিল প্রথম ইনিংস শেষেই, ১১৯ রানে পিছিয়ে ছিল তারা। দ্বিতীয় ইনিংসে ২২৮ রান করে আফগানদের দেয় ১১০ রানের লক্ষ্য। যা সফরকারীরা ছুঁয়ে ফেলে দিনের দ্বিতীয় সেশনে। দুই ইনিংসেই একই বোলার ও ব্যাটসম্যান ভোগায় বাংলাদেশকে। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া বিলাল সামি এবার নেন তিনটি। দুই ইনিংসে চারটি করে উইকেট নেন ইজহারুল হক নাভিদ। আর দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা বিলাল সায়েদি রান তাড়ায় করেন ফিফটি। দিনের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৪ উইকেটে ১৭০ রান নিয়ে খেলতে নেমে প্রথম পাঁচ ওভারের মধ্যেই তারা হারিয়ে ফেলে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানকে। আগের দিন ৫১ রানে এগিয়ে থাকা দলের রান আর বাড়াতে পারেননি আইচ মোল্লা। নাভিদের লেগ স্পিন তার ব্যাটের বাইরের কানা নিয়ে কিপারের প্যাডে লেগে যায় সিলি পয়েন্টের ফিল্ডারের হাতে। ৩ চারে ৪০ রান করেন তিনি। সামির বলে কট বিহাইন্ড হয়ে ১৯ রান ফিরে যান আশরাফুল ইসলাম। এই পেসারকেই আগের ওভারে চার মেরে রানের খাতা খোলেন মেহরব হাসান। পরে তিনি ছক্কায় ওড়ান নাভিদকে। এই লেগ স্পিনারকে আরেকটি ছক্কা মারেন তাহজিবুল ইসলাম। দ্রুত রান তোলায় মনোযোগ দেওয়া মেহরব বাঁহাতি স্পিনার কামরান হোতাককেও পাঠান মাঠের বাইরে। তার আগ্রাসী ব্যাটিং থামান নাভিদ। রিভার্স সুইপ করতে গিয়ে তিনি বোল্ড হয়ে যান, দুটি করে ছক্কা-চারে করেন ৩০ রান। আহসান হাবিবকে এলবিডব্লিউ করে দ্রুত ফেরান নাভিদ। আর ২০ রান করা তাহজিবুলও ফেরেন এলবিডব্লিউ হয়ে, সামির বলে। পরের ওভারেই রিপন মন্ডলকে ফিরিয়ে ইনিংস গুটিয়ে দেন নাভিদ। ২২৮ রানেই শেষ ৩ উইকেট হারায় বাংলাদেশ। রান তাড়া করতে নামা আফগানিস্তানের ইনিংসে প্রথম ওভারেই আঘাত হানেন রিপন ম-ল। এলবিডব্লিউ করে দেন তিনি সুলিমান সাফিকে। ইশহাক জাজাইকেও টিকতে দেননি এই পেসার। শরীর তাক করা বাউন্সার খেলতে গিয়ে পয়েন্টে ধরা পড়েন ইশহাক। প্রতিপক্ষ অধিনায়ক ইজাজ আহমাদকে এক রানেই ফিরিয়ে দেন মুশফিক হাসান। সতীর্থদের আসা যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখে লক্ষ্যে এগোতে থাকেন বিলাল সায়েদি। আর অন্য পাশে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলে বাংলাদেশ। আইচকে উড়িয়ে মারার চেষ্টায় ধরা পড়েন জাহিদউল্লাহ সালিমি। এই অফ স্পিনারের পরের ওভারে ফেরেন বিলাল আহমাদ। হারতে বসা ম্যাচে ৭০ রানে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে কিছুটা আশা জাগায় বাংলাদেশ। তবে আফগানদের ত্রাতা হয়ে দাঁড়িয়ে থাকা সায়েদি দৃঢ়তার সঙ্গে দলকে এগিয়ে নেন। তিনি ফিফটি তুলে নেন ১০২ বলে। প্রান্তিক নওরোজ নাবিলের বলে এরপরই কট বিহাইন্ড হন তিনি ৫৪ রানে। তার ১০৮ বলের ইনিংসে চার ১০টি। দলীয় ১০৮ রানের মাথায়ই মুশফিকের বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন নাভিদ। দ্রুত দুই উইকেট হারালেও মোটেও ভাবতে হয়নি আফগানদের। ততক্ষণে তারা পৌঁছে গেছে জয়ের খুব কাছে। দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কামরান হোতাক ও নানগেয়ালিয়া খারোটে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১ম ইনিংস: ১৬২
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ১ম ইনিংস: ২৮১
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২য় ইনিংস: (আগের দিন ১৭০/৪) ৮৭.২ ওভারে ২২৮ (আইচ ৪০, আশরাফুল ১৯, মেহরব ৩০, তাহজিবুল ২০, হাবিব ২, রিপন ০, মুশফিক ০*; সামি ১৭-৫-৪০-৩, ফায়সাল ৪-১-১১-০, নাভিদ ৩৬.২-১০-৮৪-৪, খারোটে ১৬-৪-২৯-২, সামিলি ২-০-১১-১, হোটাক ১২-৩-৩৫-০)।
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ২য় ইনিংস: (লক্ষ্য ১১০) ৪৩.২ ওভারে ১১৩/৭ (সাফি ২, সায়েদি ৫৪, ইশহাক ১৫, ইজাজ ১, সালিমি ১৩, বিলাল ০, হোতাক ২০*, নাভিদ ০, খারোটে ৫*; রিপন ১৩.২-৪-৩৪-২, মুশফিক ৭-১-২৬-২, হাবিব ৩-০-১০-০, আইচ ১১-১-৩২-২, আশরাফুল ৫-৩-৬-০, খালিদ ৩-২-১-০, নাবিল ১-০-৪-১)।
ফল: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৩ উইকেটে জয়ী।

Continue Reading

Previous: পাকিস্তান অন্য দেশে আর ‘হোম সিরিজ’ খেলবে না
Next: এবার সাকিব-মুশফিকের কোচ সুজনের প্রতিদ্বন্দ্বী

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

September 1, 2026
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব

September 1, 2026
জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 1, 2026
গোদাগাড়ীতে নতুন এসিল্যান্ড মীর মেজবাহীজুলাম চৌধুরী

গোদাগাড়ীতে নতুন এসিল্যান্ড মীর মেজবাহীজুলাম চৌধুরী

September 1, 2026
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোলাম সাকলায়েনের শুভেচ্ছা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোলাম সাকলায়েনের শুভেচ্ছা

September 1, 2026
দুর্গাপুরে সার বিতরণে ডিলারের বিরুদ্ধে কারসাজির অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা

দুর্গাপুরে সার বিতরণে ডিলারের বিরুদ্ধে কারসাজির অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা

September 1, 2026

আরও খবর

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

September 1, 2026
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব

September 1, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

425488
Users Today : 4859
This Month : 4859
This Year : 396924
Total Users : 425488
Views Today : 16122
Total views : 1540400

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.