Skip to content
September 11, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

স্বর্ণের দাম কমলো

নিউজডেস্ক July 7, 2022

আলো ডেস্ক: আন্তর্জাতিক বাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ৩৮২ টাকা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

ভালো মানের পাশাপাশি সব ধরনের স্বর্ণের দাম কমানো হয়েছে। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৭৫৯ থেকে এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি গতকাল বুধবার বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়। মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ৭ জুলাই থেকে কার্যকর হবে। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে করা হয়েছে ৭৮ হাজার ৩৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে ৭৪ হাজার ৮৮৩ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৪ হাজার ১৫২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৯ টাকা কমিয়ে ৫৩ হাজার ৪৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের দাম বাড়লেও রুপার আগের দামই বহাল রয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য এক হাজার ৫১৬ টাকাই থাকছে। এ ছাড়া ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম নিম্নমুখী এবং আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে দাম কমার প্রেক্ষিতে গত ২৬ মে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়। সে সময় সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৯১৭ টাকা কমিয়ে ৭৯ হাজার ৫৪৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৭৯৯ টাকা কমিয়ে ৭৫ হাজার ৯৩৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৪৯৯ টাকা কমিয়ে ৬৫ হাজার ৮৫ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৮২ টাকা কমিয়ে করা হয় ৫৪ হাজার ২৩৮ টাকা। গতকাল বুধবার পর্যন্ত এ দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে।

Continue Reading

Previous: বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া যেতে লাগবে ৭৯ হাজার টাকা
Next: টিসিবির পণ্য বিক্রির সময় বাড়লো দু’দিন

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026
রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার

রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার

September 11, 2026
হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক

হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক

September 11, 2026
ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

September 10, 2026
মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

September 10, 2026
বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

September 10, 2026
মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী

মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী

September 10, 2026

আরও খবর

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026
রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার

September 11, 2026
হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক

September 11, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

489277
Users Today : 4648
This Month : 68648
This Year : 460713
Total Users : 489277
Views Today : 36779
Total views : 1747387

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.