Skip to content
September 14, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

স্ত্রীকে নিয়ে বাজে কথা বলায় তিন পুলিশকে হত্যা

নিউজডেস্ক July 19, 2022

আলো ডেস্কঃ স্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করায় তিন সহকর্মীকে গুলি করে হত্যা করলেন এক পুলিশ সদস্য। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের নয়াদিল্লিতে। অবশ্য রাগের মাথায় সহকর্মীদের হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত ওই পুলিশ সদস্য। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। পুলিশের সূত্র দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, তিন সহকর্মীকে গুলি চালিয়ে হত্যায় অভিযুক্ত ওই পুলিশ সদস্যের নাম প্রবীণ রাই।

সিকিম রাজ্যের বাসিন্দা হলেও প্রবীণ বর্তমানে দিল্লিতে কর্মরত রয়েছেন। গত সোমবার ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের জন্য নিরাপদ পানির প্লান্টে ডিউটিতে ছিলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ কর্মকর্তারাও। দিল্লির হায়দারপুর এলাকার ওই পানির প্লান্টের কাছেই ঘটে যায় ঘটনাটি। ঘটনার পরই থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত প্রবীণ। স্পেশ্যাল কমিশনার (আইন-শৃঙ্খলা) দীপেন্দ্র পাঠক জানিয়েছেন, আত্মসমর্পণের পর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দাবি করেন, তার স্ত্রীর সম্পর্কে অশালীন কথা বলেছিলেন সহকর্মীরা।

প্রবীণ রাইয়ের দাবি, তাকে মানসিক চাপ দিতেই এমনটা করছিলেন অভিযুক্ত পুলিশ সদস্যরা। আর তখনই মেজাজ হারিয়ে আইন নিজের হাতে তুলে নেন প্রবীণ। তিন সহকর্মীর দিকে পিস্তল তাক করে গুলি চালান। তবে তিনি যে ঠিক করেননি, তা সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন। আর সেই কারণেই আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন তিনি। ডেপুটি কমিশনার (রোহিনী) প্রণব তয়াল বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পুলিশের তিন কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাই। তাদের মধ্যে দুইজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

আরেকজনকে গুরুতর আহত অবস্থায় বিএসএ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, দিন দুয়েক আগেই গত শনিবার অনেকটা এমনই ঘটনা প্রকাশ্যে এসেছিল। সেসময় ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের উধমপুরে আইটিবিপির এক জওয়ান তিন সহকর্মীর ওপর গুলিবর্ষণ করেন। এতে তারা আহত হলেও আত্মহত্যা করেন অভিযুক্ত জওয়ান। আর এবার খোদ ভারতের রাজধানীতেই ঘটলো প্রায় একই ঘটনা।

Continue Reading

Previous: পাঞ্জাবে বরযাত্রীবাহী নৌকাডুবে ২০ জনের মৃত্যু
Next: ভারতীয় রুপির মান ডলারের বিপরীতে ৮০ টাকায় নেমে এসেছে

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026
রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

September 13, 2026
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

September 13, 2026
বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

September 13, 2026
কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

508616
Users Today : 3379
This Month : 87987
This Year : 480052
Total Users : 508616
Views Today : 7230
Total views : 1802663

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.