Skip to content
September 15, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

দেশে ফিরেছে ক্রিকেটারদের একাংশ

নিউজডেস্ক July 20, 2022

আলো ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে বুধবার বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একাংশ। আগেই জানানো হয়েছিল টিকিট জটিলতায় একসঙ্গে ফেরা হচ্ছে না গোটা দলের। প্রথম দফার ‘এ’ বহর এসে পৌঁছায় বাংলাদেশ সময় বিকেল ৫টার পর। প্রথম দফায় ছয়জন দেশে ফিরেছেন। তাদের মধ্যে ২ জন ক্রিকেটার রয়েছেন।  তারা হলেন- তাসকিন আহমেদ এবং মেহেদি হাসান মিরাজ।

এ ছাড়া ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট ও ক্রিকেট অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবালও দেশে ফিরেছেন একই ফ্লাইটে। সঙ্গে ছিলেন দুজন সাপোর্টিং স্টাফও। এক দিন পর আসবে দলের দ্বিতীয় ও শেষ বহর। চার দিনের বিশ্রাম শেষে দল উড়াল দেবে জিম্বাবুয়ের উদ্দেশে। তবে দলের সঙ্গে ফিরছেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

ছুটি কাটাতে এ ওপেনার অবস্থান করছেন ইংল্যান্ডে। ফিরছেন না বিদেশি কোচিং স্টাফরাও। সেখান থেকেই যে যার দেশে চলে যাবেন ছুটি কাটাতে। সেখান থেকেই দলের সঙ্গে জিম্বাবুয়ে সিরিজে যোগ দেবেন তারা। আগামী ২৬ জুলাই তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে উড়াল দেবে দল। ৩০ জুলাই থেকে শুরু হবে মাঠের লড়াই।

এর আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ৩-০-তে ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। টেস্ট আর টি-টোয়েন্টিতে অবশ্য পরাজয়ের বৃত্ত ভাঙা হয়নি টাইগারদের। এদিকে বৃহস্পতিবার জিম্বাবুয়ে সিরিজের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করা হবে। জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রথম দিকে ‘এ’ দলের বিষয়ে পরিকল্পনা করা হলেও প্রধান নির্বাচক নান্নু জানান, সেরা দলটাই খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে।

এখনই পরীক্ষা-নিরীক্ষায় যেতে চায় না বাংলাদেশ। ক্যারিবীয় সফরে যাওয়া দলে থাকছে না খুব বেশি পরিবর্তন। দল ঘোষণার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমরা একসঙ্গে টি-টোয়েন্টি আর ওয়ানডে দল ঘোষণা করব। প্রথমে যেহেতু টি-টোয়েন্টি সিরিজ। তাই ২৬ জুলাই যাবে টি-টোয়েন্টি দল। আর ওয়ানডে দল দেশ ছাড়বে ৩০ জুলাই।

Continue Reading

Previous: বিদ্যুৎ সংকট স্থায়ী সমাধান জরুরি
Next: আব্দুল্লাহ শফিকের বীরত্বে ইতিহাসগড়া জয় পাকিস্তানের

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026
রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

September 13, 2026
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

September 13, 2026
বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

September 13, 2026
কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

510304
Users Today : 5067
This Month : 89675
This Year : 481740
Total Users : 510304
Views Today : 10624
Total views : 1806057

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.