Skip to content
September 15, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

স্টোকসের বিদায়ী ম্যাচ রাঙাতে পারলো না ইংল্যান্ড

নিউজডেস্ক July 20, 2022

আলো ডেস্কঃ গতরাতে ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার বেন স্টোকস। স্টোকসের বিদায়ী ম্যাচটি রাঙাতে পারলো না স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার কাছে ৬২ রানে হারলো বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রোটিয়া ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন ১৩৪ রানের নান্দনিক ইনিংস খেলেন। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল প্রোটিয়ারা।

আগের দিনই স্টোকস ঘোষণা দিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় দিচ্ছেন। তাই পুরো ম্যাচ জুড়েই স্পট লাইট ছিলো স্টোকসের উপর। মাঠে লড়াইয়ে নামার আগে স্টোকসকে গার্ড অব অনার দেয়া হয়। এ সময়  পুরো স্টেডিয়ামে করতালিতে মুখরিত হয়ে ওঠে। চেষ্টার-লি-স্ট্রিটে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। দলকে ৩৯ বলে ৩৫ রানের সূচনা এনে দেন প্রোটিয়া দুই ওপেনার জানেমান মালান ও কুইন্টন ডি কক।

১৯ রান করা ডি কককে শিকার করে ইংল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন স্যাম কারান। এরপর দলকে শতরানের জুটি উপহার দেন মালান ও ডুসেন। দ্বিতীয় উইকেটে ১১৪ বলে ১০৯ রানের জুটি গড়েন তারা। হাফ-সেঞ্চুরি তুলে মঈন আলির প্রথম শিকার হয়ে ৫৭ রানে থামেন মালান। ৭৭ বলের ইনিংসে ৫টি চার  মারেন তিনি। মালানের আউটের পর চার নম্বরে নামা আইডেন মার্করামকে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন মালান। ইংল্যান্ডের বোলারদের বিপক্ষে সহজেই রান তুলেছেন তারা। এই  জুটিতেই ৯০ বলে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ডুসেন। হাফ-সেঞ্চুরি করেন  মার্করামও।  ৯ বাউন্ডারিতে ৬১ বলে ব্যক্তিগত ৭৭ রান করা মার্করামকে  থামিয়ে এই জুটি ভাঙ্গেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন।

তৃতীয় উইকেটে ১২২ বলে ১৫১ রানের মারমুুখী জুটি গড়েন মালান-মার্করাম। আর এই জুটির কল্যাণেই বড় সংগ্রহের পথ পায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ৫ উইকেটে ৩৩৩ রান দাঁড় করায় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার এই ইনিংসে কোন ওভার বাউন্ডারি ছিলো না। ওয়ানডে ইতিহাসে ছক্কা ছাড়া ইনিংসে ৩শর বেশি করা তৃতীয় দল হিসেবে নাম লেখালো দক্ষিণ আফ্রিকা। আগের দু’টি করেছে শ্রীলংকা ও ইংল্যান্ড। ১০টি চারে ১১৭ বল খেলে ১৩৪ রান করেন ডুসেন। এ ছাড়া শেষদিকে ডেভিড মিলার ১৪ বলে ২৪ রান করেন।

ইংল্যান্ডের লিভিংস্টোন ২টি উইকেট নেন। ৫ ওভার বল করে ৪৪ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন স্টোকস। ৩৩৪ রানের টার্গেটে দারুন সূচনা পায় ইংল্যান্ড। দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো ১০২ রানের জুটি গড়েন। তবে দলীয় ১২৫ রানের মধ্যে বিদায় দেন তারা। রয় ৪৩ রানে ও বেয়ারস্টো ৬৩ রানে আউট হন। চার নম্বরে ব্যাট হাতে নেমেছিলেন স্টোকস। ১১ বলে ৫ রান করে মার্করামের বলে লেগ বিফোর হন তিনি। স্টোকসের পর শেষ  দিকের ব্যাটাররা সুবিধা না করতে পারলে, লড়াই থেকে ছিটকে যায় ইংল্যান্ড।

তবে এক প্রান্ত আগলে রেখেছিলেন জো রুট। মারুমুখী মেজাজে রানও তুলছিলেন রুট। তবে ইনিংসের ৪৫তম ওভারে সপ্তম ব্যাটার হিসেবে রুটকে থামিয়ে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করে ফেলেন এনরিচ নর্টি। ৫টি চার ও ২টি ছক্কায় ৭৭ বলে ৮৬ রান করেন রুট। ১৯ বল হাতে থাকতে ২৭১ রানে অলআউট হয় ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার নর্টি ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হন ডুসেন। আগামী ২২ জুলাই ম্যানচেষ্টারে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

Continue Reading

Previous: আব্দুল্লাহ শফিকের বীরত্বে ইতিহাসগড়া জয় পাকিস্তানের
Next: আমরা গাড়ি নই, পেট্রোল দিলেই যে চলবো : স্টোকস

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026
রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

September 13, 2026
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

September 13, 2026
বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

September 13, 2026
কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

510770
Users Today : 5533
This Month : 90141
This Year : 482206
Total Users : 510770
Views Today : 11521
Total views : 1806954

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.