Skip to content
September 15, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

আমরা গাড়ি নই, পেট্রোল দিলেই যে চলবো : স্টোকস

নিউজডেস্ক July 20, 2022

আলো ডেস্কঃ মাত্র ৩১ বছর বয়সে গতরাতে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টেনেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পরই ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্বান্ত নেন স্টোকস। ওয়ানডে ক্রিকেট থেকে সরে যাবার কারণ হিসেবে স্টোকস জানিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে শারীরিক ও মানসিক ধকল কাটাতে ৫০ ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন। মঙ্গলবার প্রথম ওয়ানডের আগে আবারও নিজের অবসর নিয়ে মুখ খুলেন স্টোকস।

এবার অনেকটাই বিরক্ত নিয়ে কথা বলেন তিনি। স্টোকস জানান, আন্তর্জাতিক ক্রিকেটে এত ক্রিকেট, তিন সংস্করণে খেলা চালিয়ে যাওয়া খুবই কঠিন। আমরা গাড়ি নই যে, পেট্রোল দিলেই চলতে থাকবো। গত ২ জুন থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ৪টি টেস্ট, ৭টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজও খেলবে ইংল্যান্ড। আবার একটি সিরিজ শেষ হওয়ার পরপরই আরেকটি সিরিজের জন্য মাঠে নামতে হচ্ছে বিশ্ব ক্রিকেটের দলগুলো।

কখনও আবার একই সময়ে একই দেশের দু’টি সিরিজও অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা এই সূচিতে বিরক্ত স্টোকস। তাই বাধ্য হয়েই ক্রিকেটের একটি ফরম্যাটকে ছেড়ে দিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডের আগে স্টোকস বলেন, ‘আমরা গাড়ি নই যে, মাঠে যাব এবং পেট্রোল নিয়ে আবার চলার জন্য প্রস্তত হবো। আমাদের একটি টেস্ট সিরিজ ছিল এবং একই সময় ওয়ানডে দলেরও সিরিজ চলছিল। এটা খুবই হাস্যকর।’ তিন ফরম্যাটেই অনেক বেশি ম্যাচ হবার কারণে পাঁচ-ছয় মাস পর কি হবে, তা নিয়ে এখনই ভাবতে হয় বলে জানান স্টোকস।

তিনি বলেন, ‘আমার মনে হয়, এখন তিন ফরম্যাটেই অনেক বেশি ক্রিকেট হচ্ছে। আগের চেয়ে এটা অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। আমি যখন তিন ফরম্যাটেই খেলতাম, তখন মনে হতো না অনেক বেশি ব্যস্ত সূচি এবং এমনই ছিলো। অবশ্যই একজন খেলোয়াড় যতটা সম্ভব ক্রিকেট খেলতে চায়, কিন্তু যখন সবকিছু ক্লান্তিকর হয়ে যায় এবং পাঁচ-ছয় মাস পর কি হবে সেটা ভাবতেই হয়, সেটি সম্ভবত ভালো কোন কিছু নয়।’

স্টোকস আরও বলেন, ‘যত বেশি ক্রিকেট ম্যাচ হবে, খেলাটির জন্য তত বেশি ভালো। কিন্তু সকলেই সর্বোচ্চ মানের পন্য চায়। আপনি চান, সেরা খেলোয়াড়রা যতটা সম্ভব সবসময় খেলুক এবং এটা শুধু আমি বা আমাদের জন্য নয়। সারা বিশ্বে সব দলকেই এখন নির্দিষ্ট কিছু সিরিজে কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিতে হচ্ছে, যাতে তারা মনে করে, তারা বিরতি পেয়েছে।’

ওয়ানডে থেকে অবসর নিলেও, টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে খেলবেন স্টোকস। ১০৫ ওয়ানডেতে ব্যাট হাতে ৩টি সেঞ্চুরি ও ২১টি হাফ-সেঞ্চুরিতে ২৯২৪ রান এবং বল হাতে ৭৪ উইকেট আছে স্টোকসের।

Continue Reading

Previous: স্টোকসের বিদায়ী ম্যাচ রাঙাতে পারলো না ইংল্যান্ড
Next: ৩০ জুলাই টি-টোয়েন্টি দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করবে টাইগাররা

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026
রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

September 13, 2026
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

September 13, 2026
বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

September 13, 2026
কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

511099
Users Today : 5862
This Month : 90470
This Year : 482535
Total Users : 511099
Views Today : 12335
Total views : 1807768

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.