Skip to content
May 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

রোহিঙ্গা প্রত্যাবাসনে সার্বিয়ার সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী

নিউজডেস্ক October 16, 2021

আলো ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সার্বিয়ার বেলগ্রেডে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড. দারিজা কিসিক টেপাভসেভিচ এবং বাণিজ্য, পর্যটন ও টেলিযোগাযোগ মন্ত্রী টাটজানা মেটিকের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেলগ্রেডে অনুষ্ঠিত ন্যামের বিশেষ বৈঠক চলাকালে সাইড লাইনে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। গত ১৩ অক্টোবর ড. মোমেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদত্ত বৈদেশিক নীতির অংশ হিসেবেই বাংলাদেশ জোট নিরপেক্ষ নীতি অনুসরণ করছে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী ইউরোপের অন্যতম প্রথম দেশ হিসেবে সাবেক যুগোস্লাভিয়ার ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. মোমেন। এ দ্’ুটি বন্ধু রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দু’দেশের সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে তিনি বাংলাদেশ ও সার্বিয়ার মধ্যে ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠানের প্রস্তাব করেন এবং সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ প্রস্তাবকে স্বাগত জানান। উভয় পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসাবিহীন যাতায়াত এবং প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে প্রক্রিয়াধীন সমঝোতা স্মারক দু’টি দ্রুতই স্বাক্ষরের ওপর জোর দেন। তারা দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের বিষয়েও আলোচনা করেন। ড. মোমেন বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সেদেশে প্রত্যাবাসনের বিষয়ে সার্বিয়ার সহযোগিতা প্রত্যাশা করেন। সার্বিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠককালে বাংলাদেশের জনশক্তিকে সার্বিয়ার অবকাঠামো খাতে কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় ড. মোমেন উল্লেখ করেন, বাংলাদেশের অত্যন্ত পরিশ্রমী জনশক্তি মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখছে। এদেশের দক্ষ জনশক্তির অভিজ্ঞতা থেকে সার্বিয়া বিশেষ করে তাদের অবকাঠামো, স্বাস্থ্য ও পর্যটনখাত অনেক বেশি লাভবান হতে পারে। সার্বিয়ার শ্রমমন্ত্রী ড. মোমেনের এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে শ্রম ও কর্মসংস্থান ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি সম্পাদনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ সময় তাদের আলোচনায় আর্থ-সামাজিক বিষয় স্থান পায়। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় সাফল্য বিশেষ করে নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নে রাজনৈতিক নেতৃত্বের দৃঢ় ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন সার্বিয়ার শ্রমমন্ত্রী। এর আগে গত ১১ অক্টোবর সার্বিয়ার বাণিজ্য, পর্যটন ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ড. মোমেন বাংলাদেশকে অপার সম্ভাবনার দেশ হিসেবে উল্লেখ করে বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের উদার বিনিয়োগ নীতির বিষয় সার্বিয়ার বাণিজ্য মন্ত্রীকে অবহিত করেন। তিনি সার্বিয়ার বাণিজ্য প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ ছাড়া সার্বিয়ার পররাষ্ট্র, বাণিজ্য ও শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. মোমেন।

Continue Reading

Previous: কুমিল্লার ঘটনায় মদদ দিচ্ছে আওয়ামী লীগ: ফখরুল
Next: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

Related Stories

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

April 18, 2026
স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.