Skip to content
September 12, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

দেশে ক্যানসার বিশেষজ্ঞ দরকার ৫ হাজার, আছেন মাত্র ২২৮ জন চিকিৎসক

নিউজডেস্ক October 29, 2022

আলো ডেস্ক: দেশের মোট জনসংখ্যার তুলনায় ক্যানসার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরিমাণ অপ্রতুল বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বর্তমানে দেশে ক্যানসার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র ২২৮ জন। অথচ আরও পাঁচ হাজার ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক দরকার। শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টস (বিএসআরও) আয়োজিত বাংলাদেশের ক্যানসার বিশেষজ্ঞ নবীন-প্রবীণ সম্মেলন-২০২২ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় ক্যানসার চিকিৎসায় অসামান্য অবদান রাখায় ছয়জনকে মরণোত্তর ও আট ক্যানসার বিশেষজ্ঞকে আজীবন সম্মাননা দেওয়া হয়। ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, বিএসএমএমইউর ক্যানসার বিষয়ের ফ্যাকাল্টি সদস্য যদি আমাকে সহযোগিতা করেন তবে আমার ক্যাম্পাসেই আগামী সেশনে আসন সংখ্যা ১০ থেকে ১৫ জনে উন্নীত করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব স্বাস্থ্যসেবার মতো ক্যানসার চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে বিভাগীয় শহরে ক্যানসার ইনস্টিটিউট করার সিদ্ধান্তের ফলে আমরা আশান্বিত হয়েছি।

এখানেও অনেক ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন হবে। তিনি বলেন, করোনাভাইরাস মহামারির সময় যুক্তরাষ্ট্রের ৩২ কোটি লোকের মধ্যে ১২ লাখ মানুষ মারা যায়। সে হিসাবে বাংলাদেশের ৬ লাখ মানুষ মারা যাওয়ার কথা। কিন্তু প্রধানমন্ত্রীর কঠোর মনিটোরিং, দিক নির্দেশনা ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণে বাংলাদেশে মাত্র ৩০ হাজার মানুষ মারা গেছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টি অনলাইনে দেওয়া চালু করেছে। বাংলাদেশের প্রতিটি সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট অনলাইনে চালু করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ বলেন, একসময় বাংলাদেশের হৃদরোগে আক্রান্ত রোগীরা বিদেশে চিকিৎসা নিতে যেতেন। বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের তালিকায় শীর্ষে ছিল হৃদরোগে আক্রান্তরা। দেশে এখন হৃদরোগ চিকিৎসার অনেক উন্নতি হয়েছে। বর্তমানে বিদেশ যাওয়া রোগীর তালিকায় হৃদরোগে আক্রান্তের সংখ্যা তৃতীয়। তবে ক্যানসার রোগে আক্রান্ত রোগীরা এ তালিকায় প্রথম।

তাই এ বিষয়ে চিকিৎসক বাড়ানো সময়ের দাবি। ক্যানসারসহ সব চিকিৎসাই সময় নিয়ে পরিকল্পনা অনুযায়ী করা উচিত বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে সোসাইটির বৈজ্ঞানিক কার্যক্রম ও আন্তর্জাতিক অর্জন সম্পর্কে প্রবন্ধ পাঠ করেন সংগঠনের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ডা. সাদিয়া শারমিন। এতে সভাপতিত্ব করেন বিএসআরও-এর সভাপতি অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন। বিএসআরওর সহ-সভাপতি অধ্যাপক ডা. এম. নিজামুল হক, অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ্, সদস্য অধ্যাপক সারোয়ার আলম, অধ্যাপক ডা. আবদুল বারী, প্রকাশনা সম্পাদক সহকারী অধ্যাপক ডা. মামুন উর রশিদ ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।

Continue Reading

Previous: বিএনপির পিছে মানুষ আছে, আওয়ামী লীগের নেই: মান্না
Next: অ্যানালগ নয় ডিজিটাল পদ্ধতিতে কর্মীদের বিদেশে পাঠাতে হবে: মন্ত্রী

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026
রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার

রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার

September 11, 2026
হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক

হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক

September 11, 2026
ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

September 10, 2026
মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

September 10, 2026
বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

September 10, 2026
মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী

মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী

September 10, 2026

আরও খবর

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026
রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার

September 11, 2026
হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক

September 11, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

492905
Users Today : 8276
This Month : 72276
This Year : 464341
Total Users : 492905
Views Today : 52521
Total views : 1763129

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.