Skip to content
September 12, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহবান মন্ত্রিপরিষদ সচিবের

নিউজডেস্ক October 29, 2022

আলো ডেস্ক: প্রবাসীদের বৈধ পথে আরও বেশি রেমিট্যান্স পাঠানোর আহবান জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত রেমিট্যান্স বিষয়ক গোলটেবিল বৈঠকে তিনি এই আহবান জানান। শুক্রবার নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস এ তথ্য জানায়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কনস্যুলেট আয়োজিত রেমিট্যান্সের গুরুত্ব, বর্তমান প্রেক্ষিত- শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। বৈঠকে নিউইয়র্কস্থ সরকারি ও বেসরকারি এক্সচেঞ্জসমূহের প্রতিনিধিরাও অংশ নেন।

এ সময় তার সহধর্মিণী সাবেক সচিব কামরুন নাহারও উপস্থিত ছিলেন। প্রথমে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামসহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা তাকে স্বাগত জানান। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলাদেশ সরকারের প্রবাসী-বান্ধব নীতি ও পদক্ষেপের উল্লেখ করে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহবান জানান। রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে অবস্থিত এক্সচেঞ্জ হাউসগুলোর অবদানের কথা উল্লেখ করে তিনি তাদের সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ করেন।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ বিদ্যমান রয়েছে উল্লেখ করে তিনি প্রবাসীদের দেশে বিনিয়োগেরও আহবান জানান। গোলটেবিল বৈঠকে আলোচকরা সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনা ও সুবিধাসমূহ যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল প্রবাসীদের মধ্যে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন। এ বিষয়ে কমিউনিটিকে সম্পৃক্ত করে প্রচার-প্রচারণা চালানো, রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রণোদনার হার বৃদ্ধি করা, রেমিট্যান্স সপ্তাহ বা মেলার আয়োজন করা, ওয়েজ আর্নার বন্ডের সুবিধাসমূহ যাতে প্রবাসীরা সহজে পেতে পারেন সে ব্যবস্থা করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কনস্যুলেটের বিভিন্ন সেবা কার্যক্রম সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করেন। কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে সেবার মান সমুন্নত রাখার জন্য কনস্যুলেটের কর্মকর্তাদের তিনি পরামর্শ দেন। কনসাল জেনারেল মন্ত্রিপরিষদ সচিবকে কনস্যুলেট সফরের জন্য ধন্যবাদ জানান।

Continue Reading

Previous: নারায়ণগঞ্জে অন্তঃস্বত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
Next: সরকার দেশের অর্থনীতিকে ঝাঁঝরা করে দিয়েছে: ফখরুল

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026
রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার

রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার

September 11, 2026
হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক

হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক

September 11, 2026
ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

September 10, 2026
মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

September 10, 2026
বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

September 10, 2026
মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী

মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী

September 10, 2026

আরও খবর

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026
রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার

September 11, 2026
হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক

September 11, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

492535
Users Today : 7906
This Month : 71906
This Year : 463971
Total Users : 492535
Views Today : 51309
Total views : 1761917

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.