Skip to content
September 12, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহী জুড়ে হঠাৎ ঘন কুয়াশা

নিউজডেস্ক October 29, 2022

স্টাফ রিপোর্টার
কয়েকদিন থেকেই রাজশাহীতে শীত অনুভূত হচ্ছে। সকালে পড়ছে শিশির। তবে হঠাৎ শুক্রবার ভোরে দেখা মিলেছে ঘন কুয়াশার। সকাল সাড়ে ৮টা পর্যন্ত কুয়াশায় ঢেকে ছিল চারপাশ। তবে সকাল ৯টার দিকে কুয়াশা সরিয়ে দেয় সূর্যের ঝলমলে রোদ। এই কুয়াশা শীতের আগমনী বার্তা এনেছে রাজশাহীতে।

শুক্রবার (২৮ অক্টোবর) এমনই ছিলো রাজশাহী শহরের দৃশ্যপট। এখন ভোরে বেশ শীত অনুভব করছেন রাজশাহীর মানুষ। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, তিন দিন ধরে রাজশাহীর তাপমাত্রা কমছে। শুক্রবার ভোর ৬টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তাপমাত্রা কিছুটা বেড়ে দাঁড়ায় ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

এর আগে বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন বুধবার সর্বনিম্ন তাপমাত্রা হয় ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩২ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার সকালে ঘন কুয়াশার কারণে রাজশাহীর রাস্তায় যানবাহন চলতে দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে। ট্রেনও চলেছে একইভাবে। হালকা শীতের কারণে গায়ে গামছা জড়িয়ে কাজের উদ্দেশ্যে ছুটে যেতে দেখা গেছে শ্রমজীবী মানুষকে। ভোররাত থেকে শীত অনুভূত হওয়ায় কম্বলমুড়ি দিয়ে ঘুমাচ্ছেন অনেকেই। বৈদ্যুতিক পাখার ব্যবহারও কমেছে।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, গত কয়েকদিন ধরেই রাজশাহীর তাপমাত্রা কমছে। রোজই ভোরে হালকা কুয়াশা পড়ছে। এরমধ্যে মাঝারি ধরনের কুয়াশা দেখা না গেলেও শুক্রবার সকালে হঠাৎ ঘন কুয়াশায় প্রকৃতি ঢেকে যেতে দেখা গেলো।

তিনি বলেন, ‘বলতে গেলে এই কুয়াশা শীতের আগমনী বার্তা নিয়ে এলো। এখন ধীরে ধীরে শীত এগিয়ে আসবে। প্রতিদিনই তাপমাত্রা কমবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ব্যবধানও কমে আসবে।

Continue Reading

Previous: রাজশাহী-রংপুর রুটে দুই দিন বাস বন্ধের ঘোষণা
Next: শেখ হাসিনা নারীদের মর্যাদার আসনে বসিয়েছেন: খাদ্যমন্ত্রী

Related Stories

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026
রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার

September 11, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026
রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার

রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার

September 11, 2026
হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক

হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক

September 11, 2026
ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশেনায় ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

September 10, 2026
মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

September 10, 2026
বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

বাগমারায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

September 10, 2026
মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী

মান্দা উপজেলার ৮ নং কুসুম্বা ইউনিয়নে আবারও নওফেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়ন বাসী

September 10, 2026

আরও খবর

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026
রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার

September 11, 2026
হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হাস্টেল থেকে মুসলিম ছাত্রীকে নিয়ে উধাও রাজশাহী আইএইচটির হিন্দু শিক্ষক

September 11, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

492020
Users Today : 7391
This Month : 71391
This Year : 463456
Total Users : 492020
Views Today : 49804
Total views : 1760412

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.