Skip to content
September 13, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

সাকিবদের জন্য আইপিএলের দরজা বন্ধ হতে পারে

নিউজডেস্ক March 25, 2023

আলো ডেস্কঃ বরাবরের মতো সাকিব আল হাসানদের আইপিএলে যাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বিসিবি এখন পর্যন্ত এ ব্যাপারে স্পষ্ট কোনো নির্দেশনা দেয়নি। সম্প্রতি নাজমুল হাসান পাপন বলেছেন, দেশের খেলা শেষ করে তারপর আইপিএলে যাওয়ার অনুমতি পাবেন সাকিবরা। এমনটা হলে টুর্নামেন্টের শুরু থেকে খেলতে পারবেন না সাকিব-লিটন।

যেটাকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো ভালোভাবে নিচ্ছে না বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএল। অন্যদিকে ৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ। এই ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। আর লিটন দাস তো দলের মহাগুরুত্বপূর্ণ ব্যাটার। বিসিবির বর্তমান অবস্থান ঠিক থাকলে, ওই টেস্ট শেষ হওয়ার আগে সাকিব-লিটনের আইপিএলে যাওয়া হবে না।

এতে টুর্নামেন্টের প্রথম সপ্তাহ মিস করবেন কলকাতা নাইট রাইডার্সের এই দুই তারকা। অবশ্য দিল্লি ক্যাপিটালসের মুস্তাফিজুর রহমান টেস্ট না খেলায় তাকে নিয়ে কোনো ঝামেলা নেই। ভারতীয় মিডিয়া জানাচ্ছে, কোনো বোর্ড যদি আইপিএল খেলার জন্য নিজেদের ক্রিকেটারদের না ছাড়ে বা দেরি করে ছাড়ে, তাহলে ভবিষ্যতে সেই দেশের ক্রিকেটারদের হয়তো আইপিএলে খেলতে দেখা যাবে না! নিলামেও ডাকা হবে না।

শুধু বাংলাদেশ নয়, শ্রীলঙ্কার ক্রিকেটাররাও একই সমস্যায় পড়তে পারেন। এবারের আসরে শ্রীলঙ্কার চার ক্রিকেটার খেলবেন। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় প্রথম সপ্তাহে তাঁরা খেলতে পারবেন না। অতীতে ইংল্যান্ড বোর্ডও সে দেশের ক্রিকেটারদের এনওসি দেয়নি। ভারতের একটি গণমাধ্যমে আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি মালিক বলেছেন, ‘আমাদের অভিযোগ করার কোনো জায়গা নেই।

কারণ ক্রিকেটারদের ব্যাপারে বিসিসিআই বাকি বোর্ডগুলোর সঙ্গে সমঝোতা করে। এখন থেকে নির্দিষ্ট কিছু দেশের ক্রিকেটার নেওয়ার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলো সতর্ক হয়ে যাবে। এর আগে তাসকিন আহমেদও এনওসি পায়নি, এবার সাকিবদের ক্ষেত্রেও একই ঘটনা। যদি ওরা ক্রিকেটারদের আইপিএলে খেলতে দিতে না চায়, তাহলে নাম দেওয়ার কী দরকার? আমি মোটামুটি নিশ্চিত যে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর ধারণা বদলাবে।’

Continue Reading

Previous: বাংলাদেশকে ভয় পায় না আয়ারল্যান্ড
Next: মিয়ানমারের নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026
রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

September 13, 2026
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

September 13, 2026
বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

September 13, 2026
কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

502169
Users Today : 2082
This Month : 81540
This Year : 473605
Total Users : 502169
Views Today : 6629
Total views : 1788786

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.