Skip to content
September 12, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বহুমাত্রিক প্রতারণা থেকে বাঁচতে জনসচেতনতার বিকল্প নেই

নিউজডেস্ক March 27, 2023

ইতিপূর্বে জ্বিনের বাদশাহদের দৌরত্ব আমরা কমবেশি অনেকেই দেখেছি। রাত আড়াইটা বা তিনটার সময় মোবাইলে ফোন করে ভারী গলায় ‘কিরে ঘুমচ্ছিস? ওঠ নামাজ পড় তাহাজ্জুদের সময় এখন, আমি জ্বিনের বাদশাহ বলছি, তোর কপাল ভালো’ ইত্যাকার নানারূপ আকর্ষণীয়, অদ্ভুত ও উদ্ভট কথাবার্তা দিয়ে আলাপ শুরু করা দু’একজনের সাথে বাক্যালাপ করার সৌভাগ্য(!) কালেভদ্রে আমাদের অনেকেরই কমবেশি হয়েছে। যেনতেন কথা না, সাধারণ কোন জি¦ন না, তিনি জ্বিনের বাদশাহ। তার উপরে আবার যে সে ধরণের সাদামাটা কিসিমের বাদশাহও না। প্রতারণা যে এখন কত ধরণের, কত সিস্টেমের তার ইয়ত্তা নেই। প্রতারণার পরিধি ও ব্যাপ্তি আজ আর নির্দিষ্ট গণ্ডির ভেতরে সীমাবদ্ধ নেই। অনলাইন অফলাইন সবখানে এখন প্রতারণা। অনলাইনে অধিক ছাড়ে পণ্য কেনাকাটা করতে গিয়ে অর্থ খুইয়ে দিশেহারা অনেকেই।

মাল্টিলেবেল মার্কেটিং বা বহুস্তর পণ্য বিপণনের নামেও দেশের বিভিন্ন স্থানে চলছে ব্যাপক নৈরাজ্য। ভদ্রবেশী সুটেট বুটেড প্রতারকদের অতি লোভের খপ্পরে তথাকথিত এসব মার্কেটিং কোম্পানি নামের সাইনবোর্ডের আড়ালে প্রতারকদের কাছে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ। যুবক, ডেস্টিনিসহ প্রতারণায় যুক্ত গুটিকয়েক প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কিছু ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনানুগ বিচার প্রক্রিয়া চলমান থাকলেও এদের অধস্তন শিষ্য, শাগরেদ ও অনুগামী প্রশিক্ষিত হাজার হাজার সাঙ্গপাঙ্গ সারা দেশে নতুন নতুন নামে প্রতারণার ফাঁদ পেতে চলেছেন ঠিকঠিক ভাবেই।

তারাও বিভিন্ন কৌশলে নামকাওয়াস্তে এইজাতীয় সেবামূলক(!) প্রতিষ্ঠান খুলে বহাল তবিয়তে প্রতারণার কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন বহাল তবিয়তে। কথা হচ্ছে, এদের রুখবে কে? এই প্রবঞ্চকদের আইনের আওতায় নিয়ে আসার দায়িত্বটা মূলত: কাদের, সেটাই ভাবনার বিষয়। সাধারণ মানুষ তো প্রতারকচক্রের খপ্পরে পড়ে নিত্যই সর্বস্ব হারাচ্ছেন। সর্বস্বান্ত হচ্ছেন। সমাজের স্তরে স্তরে এখন নিত্য নতুন প্রতারণার কৌশল। পথে-ঘাটে, হাটে-মাঠে কোথায় নেই এখন প্রতারকদের অবাধ বিচরণ? সমাজ-দেহের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে আছে প্রতারকদের নানান চক্র। ছদ্মবেশে ভদ্রলোকের চেহারায় ওত পেতে থাকা এসব চক্র নিত্য নতুন রূপ পাল্টায়। কখনও ছিনতাইকারী, কখনও ডাকাত, কখনও ধর্ষক, কখনও অপহরণকারী, কখনও বিকাশ হ্যাকার, কখনও মাল্টিলেবেল মার্কেটিং এর নাম ব্যবহার করে প্রতারণায় যুক্ত হয়ে থাকেন এরা।

বহুমাত্রিক রূপপরিগ্রহকারী এই প্রতারকদেরকে চিহ্নিত করা এখন সময়ের দাবি। এদের খপ্পরে পড়া থেকে সাধারণ মানুষদের বাঁচাতে হলে প্রথমেই আমাদের পরিহার করতে হবে লোভ। প্রয়োজন আমাদের সর্বোচ্চ সচেতনতা ও সাবধানতা। প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে ঘরে ঘরে যাতে এই সচেতনতা কার্যক্রম জোরালো করা যায় সে জন্য সমাজের প্রতিটি পর্যায়ে কার্যকর উদ্যোগ ও ব্যবস্থা নিতে হবে।

প্রত্যেক নাগরিককে প্রতারকদের বিভিন্ন অপকৌশল সম্বন্ধে ধারণা দিতে হবে এবং তাদেরকে সজাগ করে তুলতে হবে। জাগিয়ে তুলতে হবে। প্রতারণা আর দুর্নীতির ভয়াবহ এবং ধ্বংসাত্মক পরিণাম ও পরিণতি জানিয়ে পুরো সমাজকে, পুরো দেশ ও জাতিকে সজাগ করে তুলতে হবে। সেটা করা সম্ভব হলেই এদের থেকে বাঁচার কিছুটা হলেও আশা অন্ততঃ করা যাবে।

Continue Reading

Previous: মিয়ানমারের নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের
Next: বেড়িবাঁধের নাজুক অবস্থায় মারাত্মক ঝুঁকিতে উপকূল

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026
রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

September 12, 2026
তানোর থানা কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে হাডুডু খেলা

তানোর থানা কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে হাডুডু খেলা

September 12, 2026
মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে সামান্য ফাটল, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকের

মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে সামান্য ফাটল, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকের

September 12, 2026
গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026

আরও খবর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026
রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

September 12, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

496058
Users Today : 3097
This Month : 75429
This Year : 467494
Total Users : 496058
Views Today : 7910
Total views : 1771293

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.