Skip to content
August 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে নন-এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদেরকে শুভেচ্ছা উপহার দিলেন রাসিক মেয়র লিটন

নিউজডেস্ক September 27, 2021

স্টাফ রিপোর্টার
রাজশাহীতে নন-এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করেন রাসিক মেয়র। অনুষ্ঠানে নগরীর ৩০টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষক-কর্মচারীকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। প্রত্যেকের প্যাকেটে আছে ১০ কেজি চাল, ৫ কেজি আটা, ১ লিটার তেল ও ১ কেজি ডাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যত খাদ্য সামগ্রী ও নগদ অর্থ আমরা পেয়েছি, সেগুলো সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। সরকারি সহযোগিতা বিতরণের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে মানুষকে দফায় দফায় খাদ্য ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। জরুরি প্রয়োজনে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করা হচ্ছে।
মেয়র আরো বলেন, মহামারি করোনার মধ্যেই দেশের উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে। দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় রাজশাহীতেও উন্নয়ন কাজ চলছে। মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহীর উন্নয়নে ইতোমধ্যে তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন, যার কাজ চলমান আছে।
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে সিটি মেয়র বলেন, আমি দায়িত্বগ্রহণের পর থেকে রাজশাহীতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনটি শিল্পাঞ্চল অনুমোদন দিয়েছেন। তারমধ্যে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ পর্যায়ে। শুরু থেকেই এটি তদারকি করে যাচ্ছি। আশা করছি আগামী ২ মাসের মধ্যে এখানে প্লট বরাদ্দ দেওয়া সম্ভব হবে। এখানে প্রকৃত উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেওয়া হবে। এছাড়া চামড়া শিল্পপার্ক ও বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলেছে। আগামীতে এই তিনটি শিল্পাঞ্চলে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। রাজশাহীতে এগিয়ে নিতে প্রত্যেককে নিজ নিজ ক্ষেত্র থেকে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে সরকারপ্রধান শেখ হাসিনা। স্কুল-কলেজে সুন্দর সুন্দর ভবন তৈরি করে দিচ্ছে সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিশে^র উন্নত দেশেগুলোর তুলনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ ভালোভাবে করোনা মহামারিকে মোকাবেলা করতে পেরেছে। করোনাকালে অর্থনৈতিক ঘাটতি ছিল না, বরং বিভিন্ন ক্ষেত্রে দেশ এগিয়ে গেছে।
তিনি আরো বলেন, সারাদেশের সর্বত্র উন্নয়ন আজ দৃশ্যমান। রাজশাহীতেও ব্যাপক উন্নয়ন কাজ চলছে। মেয়র মহোদয় রাজশাহীকে সাজাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। রাজশাহী এখন বিশ্বের মানচিত্রে জায়গা করে নিচ্ছে।
সাধারণ শিক্ষা-পরিবার, রাজশাহীর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোঃ গোলাম মাওলা। অনুষ্ঠান সঞ্চালনায় করেন বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর নূরল আলম, শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, বীর মুক্তিযোদ্ধা ও কবি সাহিত্যিক প্রফেসর রুহুল আলম প্রামানিক, কবি আরিফুল হক কুমার, রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আঃ খালেক। অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: রাজশাহীতে ফল ও শাকসবজির জন্য ‘হিমাগার’ উদ্বোধন
Next: রাজশাহীর প্রাচীনতম মসজিদ গৌরহাঙ্গা জামে মসজিদ

Related Stories

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

August 31, 2026
কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

August 31, 2026
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুপারিশ না করার আহ্বান ইউএনও’র

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুপারিশ না করার আহ্বান ইউএনও’র

August 31, 2026
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

August 31, 2026
বর্ণালী-মিউজিয়াম সড়ক সংস্কারে দেড় বছরের ধীরগতি, চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষা দেয়ালের দাবিতে ক্ষোভ

বর্ণালী-মিউজিয়াম সড়ক সংস্কারে দেড় বছরের ধীরগতি, চৌধুরী পুকুরপাড়ে সুরক্ষা দেয়ালের দাবিতে ক্ষোভ

August 31, 2026

আরও খবর

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গ্রীনফোর্স বাংলাদেশ রাজশাহী বিভাগ ও জেলা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত

August 31, 2026
গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

August 31, 2026
দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে তিন মাদকসেবীর অর্থ ও কারাদন্ড

August 31, 2026
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

August 31, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

418709
Users Today : 2020
This Month : 192760
This Year : 390145
Total Users : 418709
Views Today : 4641
Total views : 1517847

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.