Skip to content
September 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল শোক সভা অনুষ্ঠিত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেইঃ লিটন

নিউজডেস্ক August 21, 2023

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, খন্দকার মোস্তাককে সামনে রেখে জিয়াউর রহমান নেপথ্যে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। কেউ যদি বলে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যে ছিলেন না, তাহলে তিনি ইতিহাস জানেন না। বঙ্গবন্ধুকে হত্যার পেছনে অবশ্যই জিয়াউর রহমান ছিলেন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রবিবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, অগাস্ট মাস আসলে বাঙালি জাতি শোকে কাতর হয়। একই সাথে শপথ নেয় আর কোনদিন যাতে ১৫ আগস্ট মাসের মতো কোন ঘটনা না ঘটে।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার জন্য গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সংগঠিত ও উদ্বুদ্ধ করেন। ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু মানুষের ভেতরের আগুনকে জাগিয়ে তোলেন। মানুষের মধ্যে শক্তি সাহস সৃষ্টি করলেন। বাঙালি জাতি ঝাপিয়ে পড়ে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনে।

খায়রুজ্জামান লিটন বলেন, বাংলার মাটিতে তারেক জিয়া, খালেদা জিয়ার বিচার হয়েছে। তারা যে অন্যায় করেছে, তার শাস্তি তারা পাচ্ছে। তারেক জিয়াকে অবশ্যই দেশে এনে বিচারের আওতায় আনা হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি সরকারের আমলে সব কিছু ছিল নাই আর নাই। তাদের আমলে সার নাই, বিদ্যুৎ না, উন্নয়ন নাই। আর আওয়ামী লীগ মানেই উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে, তা আজ দৃশ্যমান। মানুষ উন্নয়নের পক্ষেই থাকবে, অন্য দিকে তাকাবে না।

রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগ মানেই বাংলাদেশের ইতিহাস। আওয়ামী লীগ মানে মাথা উচু করে হতে গর্ব করে দাঁড়িয়ে থাকার ইতিহাস। আওয়ামী লীগ মানে মাথা নত না করা। আওয়ামী লীগ মানেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। দেশের যা কিছু অর্জন, যা কিছু কল্যান, সবই আওয়ামী লীগের মাধ্যমে অর্জন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার মানুষকে সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে এনে বয়স্ক ভাতা, প্রতিবন্ধিভাতা,বিধবা ভাতা সহ বিভিন্ন ভাতা দিচ্ছে। কয়দিন আগে সার্বজনীন পেশসন ব্যবস্থার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এটি ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা হয়েছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।

শোক সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, তারেক জিয়া লন্ডনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। লন্ডন বসে তারেক জিয়া যে চক্রান্ত করছে, বাংলার মানুষ মানুষ সেই কুলাঙ্গালের চক্রান্তকে সফল হতে দিবে না।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা হত্যার চেষ্টা করেছিল তারাই এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদেরকে প্রতিহত করতে হবে।

বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রতœ আহমেদ। শোক সভায় সঞ্চালনা করেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান।

এরআগের দুপুরের পর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শোক সভাস্থল বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। হাজার হাজার নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে ওঠে শোকসভার আয়োজনস্থল।

Continue Reading

Previous: রেলওয়ে শ্রমিকলীগ সদর দপ্তর শাখার নেতৃবৃন্দ শহীদ এএইচএম কামরুজ্জামান এর মাজার জিয়ারত করেন
Next: সাঈদীর মৃত্যু নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা: ১৪ নাগরিকের উদ্বেগ

Related Stories

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 17, 2026
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

September 17, 2026
বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 17, 2026
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

September 16, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026

আরও খবর

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

523245
Users Today : 1876
This Month : 102616
This Year : 494681
Total Users : 523245
Views Today : 8477
Total views : 1845971

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.