Skip to content
September 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন

রুয়েটের নতুন ভিসি হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম

নিউজডেস্ক August 21, 2023

স্টাফ রিপোর্টার
অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম আজ রবিবার সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন। তার যোগদানকে স্বাগত জানিয়েছেন রুয়েটের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম নতুন উপাচার্য হিসেবে যোগদান করেই রবিবার দিনভর অত্যন্ত কর্মব্যস্ত সময় কাটিয়েছেন। তিনি সকাল থেকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানদের সাথে সৌজন্য সভায় মিলিত হোন এবং রুয়েটের বর্তমান একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে অবহিত হোন।

এছাড়া তিনি বিকেলে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে পালাক্রমে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। তিনি রুয়েটের শিক্ষা, প্রশাসনিক ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে একটি পরিবারের মত ঐক্যবদ্ধভাবে স্ব স্ব দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের আহ্বান জানান। তিনি বলেন, আমাদের সকলের চেষ্টা হবে এই বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, যাতে এখানকার শিক্ষার্থীরা দেশের গন্ডি ছাড়িয়ে বৈশ্বিক পরিমন্ডলে এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও খ্যাতিকে নতুন পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়।

উল্লেখ্য রুয়েটের নবনিয়ুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর পুরকৌশল বিভাগে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। এছাড়া তিনি এই বিশ্ববিদ্যালয়ে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন ছাড়াও ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্রগ্রাম (ইউএসটিসি)-এর উপাচার্য হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও অত্যন্ত সাফল্যের সাথে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জাপানের জাইকা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধিনে হাউজ বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট (এইচবিআরআই) এর জয়েন্ট কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান হিসেবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন। একই সাথে তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক পূর্বাচলে নির্মানাধীন Bangabandhu Iconic Tri-Tower-এর কারিগরি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)এর আজীবন সদস্য। এছাড়া তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান সোসাইটি অব ইঞ্জিনিয়ার্স (এএসসিই) এবং নিউইয়র্ক একাডেমি অব সায়েন্স-এর সদস্য। এছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনির্ভাসিটি (বিএসএমআরএমইউ) এর পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রুয়েটের সিন্ডিকেট সদস্য হিসেবেও দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন।

অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এর WHO in the World Professionals হিসেবে তালিকাভুক্ত হোন। এছাড়া একই সালে তিনি যুক্তরাজ্যে Outstanding People of the 21st Century এবং Outstanding Scientist in the 21st Century হিসেবে পুরস্কৃত হোন। এছাড়াও অধ্যাপক ড মো. জাহাঙ্গীর আলম ২০১৩ সালে UNESCO Educational Achievement Award for Bangladesh এবং Environment Award লাভ করেন। তিনি জার্মানীর Kassel University-তে দীর্ঘ আট বছর German DADD-এর অর্থায়নে বাস্তবায়নকৃত South East Asian Network for Disaster and Environmental Engineering (SEAN-DEE) প্রকল্পে Academic Partner and Professor হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দীর্ঘ চার বছর নেদারল্যান্ড সরকারের অর্থায়নে চুয়েটে বাস্তবায়নকৃত NICHE Project on Capacity Development of Water Resources Engineering at UNESCO-IHE-এ Academic Partner and Professor হিসেবে দায়িত্বও পালন করেন।

অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম Artificial Intelligence, Robotics, Machine Learning, Image Processing and IoT in the field of Civil & Earthquake Engineering, Computer Aided Drug Discovery, Plant Medicine for Cancer, Digital Agriculture, IoT-based Environment Protection and Telemedicine for the Rural and Tribal People of Bangladesh ইত্যাদি গবেষণা কর্ম বাস্তবায়নে সম্পৃক্ত আছেন। এছাড়া তাঁর অসংখ্য গবেষণা নিবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, গত ১২ আগস্ট মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম-কে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এর উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর পুরকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম ১৯৬০ সালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালে ঘাসবাড়িয়া এনজি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৮ সালে চট্টগ্রাম কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। তিনি ১৯৮৪ সালে চুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ১৯৯২ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করে। এছাড়া তিনি ১৯৯৪ সালে ইউনেস্কো স্কলারশিপে আনা ইউনিভার্সিটি অব মাদ্রাজ (ইন্ডিয়া) থেকে পিএইচডি এবং ১৯৯৭ সালে ভূমিকম্প (আর্থকোয়েক) ইঞ্জিনিয়ারিং-এর ওপর পোস্ট গ্র্যাজুয়েট ফেলোশিপ অর্জন করেন।

Continue Reading

Previous: নওগাঁ জেলার মান্দা উপজেলায় নিজ অর্থে ৫’শত চারা গাছ রোপন করলেন এস এম জীবন
Next: রেলওয়ে শ্রমিকলীগ সদর দপ্তর শাখার নেতৃবৃন্দ শহীদ এএইচএম কামরুজ্জামান এর মাজার জিয়ারত করেন

Related Stories

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 17, 2026
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

September 17, 2026
বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 17, 2026
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

September 16, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026

আরও খবর

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

523166
Users Today : 1797
This Month : 102537
This Year : 494602
Total Users : 523166
Views Today : 7760
Total views : 1845254

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.