Skip to content
September 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

মেক্সিকো ও ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘হিলারী’

নিউজডেস্ক August 21, 2023

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোয় তাণ্ডব চালানোর পর এবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় হিলারি। ঘণ্টায় ৮০ মাইল গতিতে আছড়ে পড়েছে ঝড়টি। এর প্রভাবে প্রদেশটিতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। সেখান বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে ক্রমেই শক্তি হারাচ্ছে ঝড়টি। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বর্তমানে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় হিলারি। সান ডিয়েগোতে তাণ্ডব চালানোর পর লস এঞ্জেলসে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি। সোমবার শহর দুটির সব স্কুল বন্ধ রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্র-মেক্সিকোয় আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘হিলারি’যুক্তরাষ্ট্র-মেক্সিকোয় আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘হিলারি’ ক্যালিফোর্নিয়ার পর নেভাডায় আঘাত হানবে হিলারি। ঘূর্ণিঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং ৪ হাজারের বেশি ফ্লাইটের সময়সূচী পেছানো হয়েছে।

মেক্সিকান সীমান্তের ঠিক উত্তরে সান দিয়েগো কাউন্টিতে প্রথম রেকর্ডকৃত এই গ্রীষ্মমন্ডলীয় ঝড় হয়। উপদ্বীপে আকস্মিক বন্যার ফলে মেক্সিকোতে একজনের মৃত্যু হয়েছে। অ্যারিজোনা, নেভাদা এবং উটাহের কিছু অংশে টর্নেডো সম্ভাবনা আছে।

হিলারির প্রভাবে এখন বাতাস বইছে প্রতি ঘণ্টায় ১১৯ কিলোমিটার বেগে। মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে আঘাত হানার পর একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই ব্যক্তি ঝড়ের সময় গাড়িতে করে একটি শাখা নদী পাড় হওয়ার চেষ্টা করছিলেন।

এদিকে, ‘হারিকেন’ হিসেবে মর্যাদা পাওয়া এই ঝড়টির প্রভাবে জীবনের জন্য হুমকি হয়ে ওঠার মতো বন্যার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অস্বাভাবিক আবহাওয়ার লক্ষণ শুরু হয়েছে মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবে।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার পূর্বাভাস দিয়েছে যে, আগামী কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড়টি স্থলভাগের দিকে আরও সরে আসতে পারে।

এদিকে হিলারির প্রভাবে লস এঞ্জেলেসে চলছে একটানা বৃষ্টি। তবে শহরের মেয়র কারেন বাস সাংবাদিকদের জানান, ‘সবাই তৈরি আছে। আজকের দিনের পরিষ্কার বার্তা হলো নিরাপদে থাকুন, ঘরে থাকুন এবং যোগাযোগ রক্ষা করুন।’ শহরের মেয়র আরও বলেন, ‘এটি একটি নজিরবিহীন আবহাওয়ার ঘটনা। কিন্তু ভূমিকম্প হোক বা দাবানল হোক এ ধরনের দুর্যোগ মোকাবিলা করার অভিজ্ঞতা রয়েছে লস এঞ্জেলেসের।’ কারেন বাস আরও জানান, শহরটির সব ধরনের সেবা কার্যক্রম ঝড়ের মধ্যেও চালু থাকবে।

অন্যদিকে, মেক্সিকোতে ঘূর্ণিঝড় হিলারি আঘাত হানতে শুরু করার পর ক্ষয়ক্ষতির হিসাব দিতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বলেন, ‘ভাগ্য ভালো যে বেশি ক্ষতি হয়নি।’ এক টুইট বার্তায় তিনি আরও জানান, কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে ও ঝড়ের কারণে বিপদে পড়া মানুষকে সাহায্য করতে কাজ চালিয়ে যাবে।

হিলারি মেক্সিকোর উত্তরাঞ্চলীয় বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে আঘাত হেনেছে এবং তা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দিকে এগিয়ে যাচ্ছে।

এদিকে, ঘূর্ণিঝড় হিলারি আঘাত হানার আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, ৫.১ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল লস এঞ্জেলেসের উত্তর-পশ্চিমে ভূ-পৃষ্ঠের ৪.৮ কিলোমিটার গভীরে। ভূকম্পন অনূভূত হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Continue Reading

Previous: ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Next: ব্রাজিলে বাস খাদে পড়ে ৭ জনের মৃত্যু

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 17, 2026
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

September 17, 2026
বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 17, 2026
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

September 16, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026

আরও খবর

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

523569
Users Today : 2200
This Month : 102940
This Year : 495005
Total Users : 523569
Views Today : 10655
Total views : 1848149

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.