Skip to content
September 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

পণ্যের অস্বাভাবিক দাম, মধ্যস্বত্বভোগীর নিয়ন্ত্রণ করা জরুরি

নিউজডেস্ক August 21, 2023

সম্পাদকীয়: বাজারে চাল, ডাল, তেল, চিনি, আটা, ময়দা, মসলাসহ প্রায় সব ধরনের পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার সঙ্গে পাল্লা দিতে না পেরে নিম্ন ও মধ্যবিত্তের অনেকের খাবারের তালিকা থেকে মাংস আগেই বাদ পড়েছে। ‘গরিবের প্রোটিন’ খ্যাত ডিমও এখন দামের দিক থেকে আর গরিবের নেই। আমিষের স্বাদ নিতে অনেকে তেলাপিয়া-পাঙাশের মতো স্বল্পণ্ডমূল্যের মাছ কিনতেন; তাও এখন ধরাছোঁয়ার বাইরে চলে গেছে।

বাকি থাকে সবজি; বাজার সিন্ডিকেটের প্রভাবে এতেও এখন হাত দেওয়া কঠিন। অনেকে বলছেন, বাজারে নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে, তাতে ‘আগুনে হাত পুড়ে’ যাওয়ার মতো অবস্থা দাঁড়িয়েছে। অথচ বাজার ঘুরলে কোনো পণ্যেরই অভাব চোখে পড়বে না। দেখা যাচ্ছে, রাজধানীর খুচরা বাজার সব ধরনের সবজিতে ভরপুর। তবুও দাম ক্রেতার নাগালের বাইরে। খাদ্যপণ্য কৃষক থেকে ভোক্তার কাছে পৌঁছাতে চার থেকে পাঁচবার হাতবদল হয়। এতেই দুই থেকে চারগুণ দাম বেড়ে যায়।

বস্তুত ফড়িয়া তথা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, আড়ত এবং সড়কে চাঁদাবাজি দাম বৃদ্ধিতে প্রভাব ফেলছে। খুচরা বাজারে পণ্যের দাম বাড়লেও কৃষক নায্যমূল্য পাঁচ্ছেন না। তারা অনেক ক্ষেত্রে উৎপাদন খরচের চেয়ে কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে ভোক্তাকে কিনতে হচ্ছে বেশি দামে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ক্রটিপূর্ণ বাজারব্যবস্থার কারণেই মূলত মধ্যস্বত্বভোগী লাভবান হলেও মাঠে কৃষক ও বাজারে ভোক্তারা ঠকছেন।

তাদের মতে, দাম নিয়ন্ত্রণ করতে হলে দালাল-ফড়িয়াদের দৌরাত্ম্য এবং পথে পথে চাঁদাবাজি বন্ধের কোনো বিকল্প নেই। তবে বছরের পর বছর এমন চিত্র দেখা গেলেও সংশ্লিষ্টরা প্রায় নির্বিকার। এটা ঠিক, করোনা মহামারির রেশ কাটতে না কাটতেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিশ্বজুড়েই মূল্যস্ফীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এদেশে সেই সুযোগকে কাজে লাগিয়ে একশ্রেণির অসাধু ব্যবসায়ী যেভাবে অতিমুনাফার লোভে সবজি, মাছ-মাংসসহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে, তা সাধারণ মানুষের জন্য অভিশাপে পরিণত হয়েছে।

ভোক্তার পকেট কাটতে গিয়ে সিন্ডিকেট চক্র নিম্ন ও মধ্যবিত্তের জীবনযাত্রাকেই ফেলেছে হুমকির মুখে। পরিতাপের বিষয় হচ্ছে, বাজারে পণ্যমূল্য অস্বাভাবিক হলেও সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হচ্ছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দূরে থাক, তাদের খুঁজে বের করতেও দেখছি না আমরা। অবৈধ মুনাফা-লাভের সঙ্গে যারা জড়িত, তারা সমাজের যত প্রভাবশালীই হোক, অবিলম্বে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে বাজার পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।

আমদানিনির্ভর পণ্য ছাড়াও দেশে উৎপাদিত পণ্যের মূল্য কেন বাড়ছে, এর পেছনে কারা জড়িত, অতিমুনাফার অর্থ কোথায় যাচ্ছে-এসব প্রশ্নের উত্তর খোঁজা জরুরি। বাজারে যে অনিয়ম ও দুর্নীতি চলছে, তার রাশ টানতে কর্তৃপক্ষ কঠোর মনিটরিংয়ের পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে, এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: টাকা সাশ্রয়ে একে একে বন্ধ করা হচ্ছে ব্যয়বহুল ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র
Next: বিএনপির কাছে নির্বাচন-গণতন্ত্র নিরাপদ নয়: কাদের

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 17, 2026
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

September 17, 2026
বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 17, 2026
সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

September 16, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026

আরও খবর

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

526325
Users Today : 4956
This Month : 105696
This Year : 497761
Total Users : 526325
Views Today : 19519
Total views : 1857013

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.