আলো ডেস্ক: দির্ঘদিন ধরে নগরবাসীর স্বপ্ন ছিল ছয় লেন সড়কের। অবশেষে রাসিকের মেয়র এএইচ এম খাইরুজ্জামান লিটন নগর বাসীর স্বপ্ন পূরন করল। তালাইমারী থেকে কাটাখালী পর্যন্ত ছয় লেনের কাজ শুরু হয়েছে। রাসিকের তথ্য মতে তালাইমারী থেকে কাটাখালী ছয় লেন সড়কের কাজটি করছেন মীর আক্তার হোসেন লিমিটেড। রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও পিডি নুর ইসলাম জানান, ইতি মধ্যেই ড্রেনের কাজ চলমান রয়েছে। মীর আক্তার হোসেন প্রাইভেট লিমিটেডের পিএম আফজাল হোসেন জানান, ড্রেনের কাজ চলমান রয়েছেন। দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। ৩০নং ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু জানান কাজটি শেষ হলে নগরির সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। উল্লেখ্য মির আক্তার লিমিডেট নগরির উন্নয়নের ৯৯,০০,০০০০/- (নিরানব্বাই কোটি) টাকার প্রকল্পের কাজ শেষ করেছেন সফল ভাবে। তেরখাদিয়া বাইপাস রোডটিও তাদের করা।
