Skip to content
August 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

তেলের দাম বৃদ্ধি জনজীবনে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি করবে: ক্যাব

নিউজডেস্ক November 5, 2021

আলো ডেস্ক এক্সক্লুসিভ: তেলের দাম বৃদ্ধির কারণে পণ্য পরিবহন, যাতায়াত খাতে ব্যয় বৃদ্ধি থেকে শুরু করে প্রতিটি পণ্য ও সেবার দাম ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়ে জনজীবনে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

নিত্যপণ্যের অস্বাভাবিক যন্ত্রণা থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত বলে মন্তব্য করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এসএম নাজের হোসাইন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ক্রমবর্ধমান অজুহাতে নির্বাহী আদেশে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করেছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি বিশেষ করে ভোজ্যতেল, চাল, চিনি, সবজির দামের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন-জীবিকায় নাভিশ্বাস।

এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। গ্যাস, বিদ্যুৎ পানির মূল্যও দফায় দফায় বৃদ্ধি করা হয়েছে। বেড়েছে ডলারের দামও। কয়েকদিন আগে সীমিত আয়ের মানুষের ভরসাস্থল টিসিবির পণ্যের দামও বাড়ানো হলো। এ অবস্থায় কেরোসিন এবং ডিজেলের মূল্যবৃদ্ধি ভোক্তা পর্যায়ে বিরূপ প্রভাব ফেলবে।

তিনি বলেন, বর্তমানে নিত্যপণ্যের বাজারে আগুন ছড়াচ্ছে। তাতে সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। ফলে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তেলের দাম নিত্যপণ্যের বাজারে নতুন করে আগুন ছড়াবে। ব্যবসায়ী ও মজুদদাররা নানা অজুহাতে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে।

বিনা নোটিশে সারা দেশে গণপরিবহন ভাড়া বাড়ানো হচ্ছে। সরকার ১ নভেম্বর থেকে ভারতে ডিজেল ও পেট্রোলের দাম বৃদ্ধির অজুহাত দিলেও আনন্দবাজার পত্রিকা ৪ নভেম্বর এক প্রতিবেদনে জানায়- কেন্দ্রীয় সরকার পেট্রোলে লিটার প্রতি ৫ রুপি ও ডিজেলে ১০ রুপি হারে উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

আমরা আশা করি, সরকার ভারতের দৃষ্টান্তটি বিবেচনায় আনবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তেল চুরি, দুর্নীতি ও অপচয় বন্ধ না করে এবং জ্বালানি তেলের ওপর শুল্ক না কমিয়ে সাধারণ জনগণের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে।

Continue Reading

Previous: রাজশাহীর নয়, ফজলি আমকে চাঁপাইনবাবগঞ্জের জিআই পণ্য স্বীকৃতির দাবি
Next: এলপিজির দামও বৃদ্ধি: ১২ কেজির সিলিন্ডার এখন ১৩১৩ টাকা

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

August 29, 2026
‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

August 29, 2026
পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনতে পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের উদ্যোগ

পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনতে পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের উদ্যোগ

August 29, 2026
কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

August 29, 2026
১ কোটি ২০ লাখ টাকার চেক ডিজঅনার: এয়ারপোর্ট থানায় দুই মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

১ কোটি ২০ লাখ টাকার চেক ডিজঅনার: এয়ারপোর্ট থানায় দুই মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

August 29, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট জব্দ

August 29, 2026
রাকাবে ‘অফিসার্স এ্যাসোসিয়েশন’ দখলের চেষ্টা, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

রাকাবে ‘অফিসার্স এ্যাসোসিয়েশন’ দখলের চেষ্টা, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

August 28, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

August 28, 2026

আরও খবর

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

August 29, 2026
‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

August 29, 2026
পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনতে পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের উদ্যোগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনতে পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের উদ্যোগ

August 29, 2026
কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কেশরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

August 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

410186
Users Today : 5525
This Month : 184237
This Year : 381622
Total Users : 410186
Views Today : 16635
Total views : 1492788

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.