Skip to content
September 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত-সহিংসতা রোধ করতে হবে

নিউজডেস্ক November 12, 2021

সম্পাদকীয়ঃ দেশের বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হামলা ও সংঘর্ষে ২৭ জন প্রাণ হারিয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছে চার শতাধিক।

গত সোমবার মেহেরপুর জেলার গাংনীতে দুজন নিহত হয়েছেন। প্রথম ধাপে ৩৬৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুই পর্বে ২১ জুন ও ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে সাতজন নিহত হয়েছেন। প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে দুই শর বেশি লোক। দ্বিতীয় ধাপে কাল ১১ নভেম্বর আরো ৮৪৬টি ইউপিতে ভোট হতে যাচ্ছে।

দেশে ইউপি নির্বাচন কখনই সহিংসতামুক্ত ছিল না। ব্যতিক্রম এবারও ঘটেনি। শেষ পর্যন্ত সহিংসতা রোধ করা যায়নি। সব নির্বাচনের আগেই সুনির্দিষ্টভাবে তালিকা করে সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানানো হয়। নির্বাচনসংশ্লিষ্ট অনেকেই সহিংসতা ও প্রাণহানির জন্য নির্বাচন কমিশনের অবহেলাকেই দায়ী করেছেন।

কালের কণ্ঠে প্রকাশিত খবরে বলা হয়েছে, সহিংসতা এড়াতে নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা দেওয়া এবং আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের মতো কঠোর শাস্তির প্রস্তাব করেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা।

ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের সহিংসতার আশঙ্কা প্রকাশ করে আরো বেশি পুলিশ ও ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রস্তাব রাখেন কয়েকজন বিভাগীয় কমিশনার এবং পুলিশের ডিআইজি পদের কর্মকর্তারা।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মাঠ প্রশাসন থেকে নির্বাচন কমিশনের কাছে যেসব সুপারিশ করা হয়েছিল, তা বাস্তবায়নের কার্যকর কোনো উদ্যোগ এখনো দেখা যায়নি। নির্বাচন কমিশন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে পারেনি।

এবারও দলীয় মনোনয়নে এবং দলীয় প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অনেকের মতে, এটিও নির্বাচনে সহিংসতা বেড়ে যাওয়ার একটি কারণ। নির্বাচন কমিশনের কাছে এ ক্ষেত্রে আরো বেশি সতর্কতা আশা করেছিল মানুষ।

নির্বাচনসংশ্লিষ্ট অনেকেই মনে করেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে পুলিশ যথাযথ দায়িত্ব পালন করতে পারলে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা সম্ভব। কিন্তু তারা তা পারছে না।

এর জন্য রাজনৈতিক প্রভাবও দায়ী। তাঁদের মতে, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অথচ দেশের মানুষ যেকোনো পর্যায়ের নির্বাচনে চূড়ান্তভাবে নির্বাচন কমিশনের ওপরই আস্থাশীল থাকতে চায়।

এই নির্বাচনই শেষ নয়। ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে আরো অনেক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘাত-সহিংসতার যে ধারা তৈরি হয়েছে, দ্রুত তার অবসান হোক। সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত বিচারের মুখোমুখি করা হোক। ভবিষ্যতে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে আরো কঠোর হতে হবে।

আমাদের বিশ্বাস, সরকার বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করবে এবং দায়িত্বশীল নাগরিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাপনায় ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
Next: বর্ধিত বাস ভাড়া আদায়ে সরকারি মনিটরিং জরুরি

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

September 30, 2026
মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

September 30, 2026
হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

September 30, 2026
রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

September 30, 2026
বাগমারা তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে জলপাই গাছের চারা বিতরণ

বাগমারা তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে জলপাই গাছের চারা বিতরণ

September 30, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

September 29, 2026
তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

September 29, 2026
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

September 29, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

September 30, 2026
মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

September 30, 2026
হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

September 30, 2026
রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

September 30, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

589879
Users Today : 1444
This Month : 169250
This Year : 561315
Total Users : 589879
Views Today : 7621
Total views : 2163519

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.