Skip to content
August 28, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম কমানোর দাবি

নিউজডেস্ক November 12, 2021

আলো ডেস্ক: করোনার ধকল কাটিয়ে না উঠতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সেই সুবাদে বাসভাড়া ২৭ শতাংশ বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে ‘সেভ দ্য রোড’ নামের একটি সংগঠন। মানববন্ধন থেকে বক্তারা জ্বালানি তেলের দাম কমাতে প্রয়োজনে ভর্তুকি দেওয়ার দাবি জানান।

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ আহ্বান জানান সংগঠনটির নেতারা। বক্তারা বলেন, ডিজেল ও কেরোসিনের মতো নিত্য প্রয়োজনীয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি হতে না হতেই ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলো।

সেই ধর্মঘটে বন্ধ রাখা হয় সিএনজি চালিত গণপরিবহনও। কিন্তু কেন? কারণ অসহযোগ আন্দোলন, যাতে জনগণ বাধ্য হয়-ভোগান্তি থেকে বাঁচতে তাদের ভাড়া বৃদ্ধি মেনে নিতে। তারা বলেন, এরপর হয়েছে সেটাই, ২৭ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে। সেখানে যাত্রীদের কোনো প্রতিনিধি ছিল না, স্বেচ্ছাসেবী সংগঠনের কোনো প্রতিনিধিও ছিল না।

নিজেরা নিজেরাই সিদ্ধান্ত নেন, নিজেরা নিজেরাই জানান তাদের সিদ্ধান্তের কথা। হঠাৎ করেই এমন একটি পরিস্থিতিতে গাড়ি ভাড়া বৃদ্ধিতে আমরা সত্যিই মর্মাহত-ব্যথিত। মানববন্ধনে বক্তারা আরও বলেন, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে, রাজধানীর গাবতলী থেকে মতিঝিলের দূরত্ব ১১ দশমিক ৮ কিলোমিটার। প্রতি কিলোমিটারে এক টাকা ৭০ পয়সা হিসাবে এ পথের ভাড়া ছিল ২০ টাকা। কিন্তু নিতো ২৫ টাকা।

ডিজেলের দাম বাড়ায় ৪৫ পয়সা বেড়ে কিলোমিটারে বাসের ভাড়া হয়েছে দুই টাকা ১৫ পয়সা। এ হিসাবে মতিঝিল-গাবতলীর ভাড়া হবে ২৫ টাকা। কিন্তু নেওয়া হচ্ছে ৩৫ টাকা। শুধু এখানেই শেষ নয়, বিশ্বময় দাম বৃদ্ধির খোড়া অজুহাতে ডিজেলের দাম এক লাফে ১৫ টাকা বেড়ে ৮০ টাকা লিটার হওয়ায় ভাড়া বৃদ্ধির দাবিতে সারাদেশে বাস বন্ধ করে দেন মালিকরা।

কোটি কোটি মানুষ জিম্মি হয়ে পড়েন তিন দিনের মহাদুর্ভোগের ধর্মঘটে। বক্তারা বলেন, ভারতের পশ্চিমবঙ্গে ডিজেলের দাম ছিল প্রতি লিটার ১০৪ রুপি। সর্বশেষ বিনিময় মূল্যে (প্রতি রুপি ১.১৬ টাকা) রূপান্তর করলে বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় ১২০ টাকা। বাংলাদেশে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পরে হয়েছে ৮০ টাকা। পশ্চিমবঙ্গে ডিজেল কিনতে হলে গুনতে হয় এর চেয়েও লিটারে ৪০ টাকা বেশি।

তবে ডিজেলের দাম বেশি হলেও পশ্চিমবঙ্গে বাস ভাড়া বাংলাদেশের চেয়েও কম। পশ্চিমবঙ্গে সর্বশেষ বাস ভাড়া বাড়ানো হয় ২০১৮ সালের জুন মাসে। সে সময় ভাড়া বাড়িয়ে সর্বনিম্ন বাস ভাড়া করা হয় ৭ রুপি। বাংলাদেশি মুদ্রায় ৮ টাকা ১০ পয়সা। এই ভাড়ায় ৪ কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়। এরপর ৪ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত ভাড়া ৯ রুপি বা ৯ টাকা ২৫ পয়সা, ১২ থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত ১০ রুপি বা ১০ টাকা ৪ পয়সা, ১৬ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত ১১ রুপি বা ১২ টাকা ৭২ পয়সা এবং ২০ থেকে ২৪ কিলোমিটার পর্যন্ত ১২ রূপি বা ১৩ টাকা ৮৮ পয়সা।

ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ার জেরে গত রোববার বাংলাদেশে দূরপাল্লা ও নগর পরিবহনের বাসভাড়া গড়ে ২৭ শতাংশ বেড়েছে। ফলে কলকাতার তুলনায় ঢাকা ও চট্টগ্রামের মানুষকে বাসভাড়া অনেক বেশি দিতে হচ্ছে বলেও বক্তারা উল্লেখ করেন। এসময় তারা সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের কথা ভেবে ভর্তুকি দিয়ে জ¦ালানি তেলের দাম কমাবেন।

একই সঙ্গে বর্ধিত গাড়ি ভাড়া প্রত্যাহারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আমজনতাকে করোনা পরিস্থিতি সামলে উঠার ব্যবস্থা করবেন। সেভ দ্য রোডের চেয়ারম্যান ও সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড এম কামরুল আনামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী, সাংগঠনিক সম্পাদক মহিদুল প্রমুখ।

Continue Reading

Previous: ধর্ষণের ৭২ ঘণ্টা পর মামলা না নেওয়ার পরামর্শ বিচারকের
Next: বাংলাদেশে ট্রেড মিশন পাঠাবে নেদারল্যান্ডস

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাকাবে ‘অফিসার্স এ্যাসোসিয়েশন’ দখলের চেষ্টা, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

রাকাবে ‘অফিসার্স এ্যাসোসিয়েশন’ দখলের চেষ্টা, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

August 28, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

August 28, 2026
দেওপাড়ার ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ আকতার ফেরদৌস (জনি) প্রচারণা

দেওপাড়ার ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ আকতার ফেরদৌস (জনি) প্রচারণা

August 28, 2026
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 26, 2026
প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

August 26, 2026
“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

August 26, 2026
‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

August 26, 2026
রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ

রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ

August 26, 2026

আরও খবর

রাকাবে ‘অফিসার্স এ্যাসোসিয়েশন’ দখলের চেষ্টা, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাকাবে ‘অফিসার্স এ্যাসোসিয়েশন’ দখলের চেষ্টা, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

August 28, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

August 28, 2026
দেওপাড়ার ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ আকতার ফেরদৌস (জনি) প্রচারণা
  • রাজশাহীর সংবাদ

দেওপাড়ার ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ আকতার ফেরদৌস (জনি) প্রচারণা

August 28, 2026
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

399487
Users Today : 3922
This Month : 173538
This Year : 370923
Total Users : 399487
Views Today : 15526
Total views : 1445108

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.