আলো ডেস্ক: ডেঙ্গু পরিস্থিতি এই মুহূর্তে স্থিতি অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডাক্তার মো. নাজমুল ইসলাম।
গতকাল রোববার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্য দিতে গিয়ে ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গতকাল (শনিবার) ও আজ (রোববার) আমরা দেখেছি থেমে থেমে হালকা বৃষ্টি হয়েছে। এ বৃষ্টির পানি বিভিন্ন জায়গায় জমে থাকার সুযোগ রয়েছে এবং সে জমে থাকা পানিতেই এডিস মশা ডিম পাড়তে সুবিধা হয়।
কাজেই আমরা যদি এ সময়ে নিজের বাসগৃহ ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, জমে থাকা পানি পরিষ্কার করে ফেলি, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
ডেঙ্গু প্রতিরোধে দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে এবং মশার কামড় থেকে বাঁচতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন পোশাক পরার পরামর্শ দেন তিনি।
