Skip to content
July 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

আত্মস্বার্থেই নদীকে বাঁচাতে হবে

নিউজডেস্ক December 7, 2021

সম্পাদকীয়ঃ বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ। এই দেশের বুক চিরে বয়ে চলেছে ছোট-বড় প্রায় সাত শত নদী। নদীর ওপরই এ দেশের কৃষি নির্ভর করে। কিন্তু নদী বাঁচলে দেশ বাঁচবে এ যেন শুধুই কথার কথা। বাংলাদেশের নদ-নদীর অবস্থা দেখে এমনটাই মনে হয়।

পলি জমে জমে বেশির ভাগ নদী ভরাট হয়ে গেছে। শীতের সময় শুকিয়ে যায়। দখল ও দূষণের ফলে অনেক নদী সংকুচিত হতে হতে মরা খালের রূপ নিয়েছে। আবার সেগুলো ভরাট করে স্থাপনা তৈরি হচ্ছে।

একেবারে চিহ্ন মুছে গেছে এমন নদীর সংখ্যাও কম নয়। এভাবে চলতে থাকলে কয়েক দশকের মধ্যে বাংলাদেশে নদী বা নদীপথ বলে প্রায় কিছুই থাকবে না।

বিভিন্ন জরিপ থেকে জানা যায়, বিষখালী ও পায়রা নদীর মধ্যে সংযোগ স্থাপনকারী খাকদোন নদের দৈর্ঘ্য প্রায় ২৪ কিলোমিটার। এর মধ্যে ১৫ কিলোমিটারই মরা খালে পরিণত হয়েছে।

আগে এই নদী দিয়ে বড় বড় স্টিমার চলেছে। এখন প্রতিবছর স্বল্প পরিসরে ড্রেজিং করার কারণে মাত্র ছয় কিলোমিটার অংশে কোনো রকমে ছোটখাটো নৌযান চলাচল করতে পারে।

তাও শীতকালে চলাচল কঠিন হয়ে পড়ে। জোয়ার-ভাটা বুঝে চলাচল করতে হয়। বিআইডাব্লিউটিএ ১৫০ জন নদী দখলদারের তালিকা করেছে, যার মধ্যে অনেক প্রভাবশালীর নাম রয়েছে। এর আগে দখলদারদের স্থাপনা উচ্ছেদের কার্যক্রম হাতে নেওয়া হলেও পরে তা বন্ধ হয়ে যায়। অথচ খাকদোন নদ না থাকলে এর সঙ্গে যুক্ত ১৫টি খালও থাকবে না।

এলাকায় এর প্রভাব হবে মারাত্মক। একইভাবে দখল, দূষণ ও ভরাটের কারণে হারিয়ে যেতে বসেছে হবিগঞ্জের সোনাই নদ। বর্ষায় সামান্য পানি থাকলেও শীতকালে পুরোপুরি শুকিয়ে যায়। তখন আরো মাটি ভরাট করে চলে স্থাপনা নির্মাণ।

কিছুদিন আগেও যে নদীর প্রস্থ ছিল আড়াই শ মিটারের বেশি, এখন তা অর্ধেকে নেমে এসেছে। কয়েকটি বড় শিল্পপ্রতিষ্ঠানও সোনাই নদ দখল করে বহুতল ভবন বা স্থাপনা নির্মাণ করেছে বলে অভিযোগ রয়েছে।

নদী দখলের এমন মহোৎসব সারা দেশেই চলছে। বেশির ভাগ ক্ষেত্রে প্রভাবশালীরাই এসব দখলদারি করে থাকে। আর এটি সম্ভব হয় প্রশাসনের সঠিক নজরদারির অভাবে। দখলদার প্রভাবশালী হলে প্রশাসন অনেক সময়ই তাদের কাজে বাধা দিতে পারে না।

আবার বিশেষ যোগাযোগের কারণে প্রশাসনের যোগসাজশেও অবৈধ দখলদারি চলে বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশের প্রকৃতি, জনজীবন, চাষাবাদ সব কিছুই নদীনির্ভর। তাই বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদের নদী বাঁচাতেই হবে। সরকার এ ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেবে এটাই কাম্য।

Continue Reading

Previous: বিজয়ের মাস ডিসেম্বর (০৭)
Next: পাসপোর্ট ভোগান্তি দূর করতে হবে

Related Stories

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026
দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026
মহানগরজুড়ে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করল রাসিক

মহানগরজুড়ে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করল রাসিক

July 27, 2026
গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ, অপমৃত্যু মামলা

গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ, অপমৃত্যু মামলা

July 27, 2026
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক l

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক l

July 27, 2026
রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

July 26, 2026
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

July 26, 2026

আরও খবর

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026
মহানগরজুড়ে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করল রাসিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

মহানগরজুড়ে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করল রাসিক

July 27, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

210991
Users Today : 1885
This Month : 158506
This Year : 182427
Total Users : 210991
Views Today : 13791
Total views : 717674

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.