Skip to content
August 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

আবারও এক অঙ্কে নেমেছে করোনায় মৃতের সংখ্যা

নিউজডেস্ক October 15, 2021

আলো ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আবারও এক অঙ্কে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা বিষয়ক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। গত বুধবার ১৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদপ্তর। এর আগে গত ৮ অক্টোবর একদিনে করোনা আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদপ্তর। আর সেদিনই সাত মাস পর করোনায় একদিনে সর্বনিম্ন মৃত্যু দেখেছে দেশ। সেই সঙ্গে অতি সংক্রমণশীল ডেল্টা ভাইরাসের তা-বের পর সেদিনেই প্রথম মৃত্যুর সংখ্যাও নেমে আসে ১০-এর নিচে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় কমে এসেছে নতুন শনাক্ত হওয়া রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৬৬ জন, যা গত বুধবার ছিল ৫১৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় সাত জন নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ২৭ হাজার ৭৩৭ জন। আর নতুন ৪৬৬ জনকে নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জন। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯৫ জন, তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট ১৫ লাখ ২৬ হাজার ৩৬৮ জন সুস্থ হলেন বলে জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২১ হাজার ৪১৫টি আর পরীক্ষা হয়েছে ২১ হাজার ৫৬৮টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪২ হাজার ২৬৫টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় করা হয়েছে ৭৩ লাখ ৬২ হাজার ২১৭টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২৬ লাখ ৮০ হাজার ৪৮টি। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার দুই দশমিক ১৬ শতাংশ আর এখন পর্যন্ত ১৫ দশমিক ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনের মধ্যে পুরুষ তিন জন আর নারী চার জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৭৭১ জন আর নারী ৯ হাজার ৯৬৬ জন। মারা যাওয়া ৭ জনের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আছেন দুই জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার জন আর ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন একজন। বিভাগ হিসেবে ঢাকার আছেন তিন জন, চট্টগ্রামের দুই জন আর রাজশাহী ও খুলনার আছেন একজন করে। অধিদপ্তর জানাচ্ছে, এরমধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। বেসরকারি হাসপাতালে মারা গেছেন দুই জন।

Continue Reading

Previous: বজ্রপাত থেকে রক্ষায় হাওরে হবে এক হাজার ছাউনি: ত্রাণ প্রতিমন্ত্রী
Next: আরও ১৮৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

Related Stories

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

August 18, 2026
রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

August 18, 2026
রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

August 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

August 18, 2026
রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

August 18, 2026
রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

August 18, 2026
দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা

দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা

August 18, 2026
রাজশাহীতে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে লফস এর মানববন্ধন

রাজশাহীতে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে লফস এর মানববন্ধন

August 18, 2026
বাগমারায় মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাগমারায় মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

August 18, 2026
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

August 18, 2026
রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার প্রত্যয় ভূমিমন্ত্রীর

রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার প্রত্যয় ভূমিমন্ত্রীর

August 17, 2026

আরও খবর

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

August 18, 2026
রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

August 18, 2026
রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

August 18, 2026
দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা

August 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

326828
Users Today : 5767
This Month : 100879
This Year : 298264
Total Users : 326828
Views Today : 21475
Total views : 1186464

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.