Skip to content
July 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

আশুগঞ্জে এসিডদগ্ধ মর্জিনার দুর্বিসহ জীবন, ৬ মাসেও শাস্তির আওতায় আসেনি জড়িতরা

নিউজডেস্ক October 13, 2021

আলো ডেস্ক: (ব্রাহ্মণবাড়িয়া) : বিগত ৬ মাস আগে দুর্বৃত্তদের ছোঁড়া এসিডে ঝলসে গিয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের গৃহবধু মর্জিনার সারা শরীর। অ্যাসিড নিক্ষিপ্ত হবার পর দীর্ঘ চার মাস ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটে চিকিৎসা নিয়ে দগদগে গাঁ শুকালেও সুন্দর চেহারা ও কোমল শরীর বিভৎস রূপ নিয়েছে। গলা ও বুকের পোড়া চামড়ায় টান পড়ায় মাথা সোজা করতে ও এদিকে সেদিক তাকাতে পারছেন না তিনি। চোখ দিয়ে অনবরত পানি ঝড়ছে। এদিকে শরীরের যন্ত্রণায় কাতরালেও অর্থাভাবে আর চিকিৎসা নিতে পারছে না তিনি।

এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী মহলের কারসাজির কারণে থানায় মামলা করতে না পেরে এক মাস পর গৃহবধুর স্বামী বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে মামলা করার কারণে আরো তোপের মুখে পড়েছে এসিডদগ্ধ মর্জিনার পরিবার। ফলে অভিযুক্ত ও প্রভাবশালীদের ভয়ে স্বামী ও সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী লালপুর ইউনিয়নে বিধবা মা ও রিকসাচালক ভাইয়ের বাড়িতে। উল্লেখ্য, চলতি বছরের ৩ এপ্রিল উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর কান্দাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী ও দুই সন্তানের জননী মর্জিনা বেগমের উপর অ্যাসিড ছোড়ে দুবৃত্তরা। এতে তার মুখমন্ডল, মাথা, ঘাড় ও কোমড়সহ সারা শরীর ঝলসে যায়।

ভুক্তভোগী মর্জিনা বেগম জানান, তার স্বামীর সাথে জমি নিয়ে প্রতিবেশী লিটন মিয়াসহ কয়েকজনের বিরোধের জেরে ওই দিন গভীর রাতে (অনুমান ২টা) লিটন মিয়া, দুলাল মিয়া, জয়নাল মিয়া, বিল্লাল মিয়া ও জাকির মিয়া তাদের বাড়িতে গিয়ে তার স্বামীকে ডাকতে থাকে। এ সময় মর্জিনার স্বামী মোহাম্মদ আলী গরু পাহাড়া দেয়ার জন্য বসত ঘর ছেড়ে গোয়াল ঘরে ঘুমিয়েছিলেন। ডাক শুনে তিনি (মর্জিনা) দরজা খোলার পর অভিযুক্তরা তার গায়ে অ্যাসিড ছুঁড়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে স্বামী মোহাম্মদ আলীর ঘুম ভাঙ্গে।

মোহাম্মদ আলী জানান, তিনি তার স্ত্রী মর্জিনাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীদের সহায়তায় রাতেই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও পরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটে নিয়ে যায়। ঢাকায় নেয়ার পথে আশুগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে তৎকালীন কর্মকর্তা ইনচার্জ জাবেদ মাহমুদ ভিকটিমের জবানবন্দী রেকর্ড এবং পরের দিন ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। কয়েকদিন পর ঢাকায় মর্জিনাকে ভর্তি রেখে স্বামী মোহাম্মদ আলী থানায় লিখিত অভিযোগ নিয়ে গেলে ওসি মামলার এজাহার পরিবর্তন করে নিয়ে আসতে বলেন। কিন্তু এজাহার পরিবর্তন না করায় মামলাটি রেকর্ড করেননি তিনি। মোহাম্মদ আলীর অভিযোগ, স্থানীয় শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উদ্দিনের কথামতো জনৈক একজন জনপ্রতিনিধিকে আসামি না করায় চেয়ারম্যানের প্রভাবে মামলা রেকর্ড করা হয়নি। পরে তিনি প্রতিবেশী লিটন মিয়া, দুলাল মিয়া, জয়নাল মিয়া, বিল্লাল মিয়া ও জাকির মিয়াসহ আরও অজ্ঞাত আরো ২-৩ জনকে অভিযুক্ত করে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুল-২ এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নিদের্শ প্রদান করেন।
এদিকে মামলা দায়েরের পর তাকে চেয়ারম্যানসহ অভিযুক্তরা ভয়ভীতি দেখাচ্ছেন এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে তদন্ত কাজে সহযোগিতা করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। পাশাপাশি মামলাটি আপোসের প্রস্তাব দিচ্ছেন। এসব কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, আতঙ্কে রয়েছেন। তাই নিজ বাড়ি ছেড়ে পাশের ইউনিয়নে শ্বশুর বাড়িতে পরিবারসহ বসবাস করছেন বলে জানান।

তবে এ ব্যাপারে শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী তার বিরোদ্ধে আনা অভিযোগ সম্পুর্ণ মিথ্যা এমন দাবী করে ঘটনার সুষ্ট তদন্ত ও দোষীদের বিচার দাবী করেন।

আশুগঞ্জ থানার তৎকালীন কর্মকর্তা ইনচার্জ (বর্তমানে সিলেট রেঞ্জে কর্মরত মোঃ জাবেদ মাহমুদ) জানান, ভিকটিমকে ঢাকায় নেয়ার পথে তিনি (ভিকটিম) যে জবানবন্দী দিয়েছিলেন এবং যাদের অভিযুক্ত করেছিলেন এজাহারে ব্যত্যয় থাকায় তা পরিবর্তন করতে বলা হয়। পরে ভিকটিমের স্বামী আর থানায় যোগাযোগ করেননি। এদিকে এসিডদগ্ধ মর্জিনার মা জাহানারা বেগম জানান, তিনি ১০ বছর আগে বিধবা হয়েছেন। এক ছেলে রিকসা চালিয়ে সংসারের খরচ যোগায়। বর্তমানে তার মেয়ে (ভিকটিম) তার বাড়িতে আসায় স্বামী সন্তানসহ আসায় তাদের কষ্ট হচ্ছে।

এ ব্যাপারে মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম জানায়, মামলা দায়েরের পর আদালত তা আমলে নিয়ে একজন অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিট্রেট সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনসহ ভিকটিমের সাথে কথা বলেছেন। দ্রুত এ ব্যাপারে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে বলে তিনি আশা করেন।

Continue Reading

Previous: দুর্নীতির লাগাম টেনে ধরতে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন
Next: অপরাধ বৃদ্ধিতে অনুঘটক হিসেবে কাজ করছে মহামারী

Related Stories

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026
রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

July 28, 2026
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

216877
Users Today : 145
This Month : 164392
This Year : 188313
Total Users : 216877
Views Today : 1852
Total views : 760210

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.