ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় হঠাৎ করেই ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। পাশাপাশি উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গুর বাহক ‘ এডিস’ মশার প্রজনন। ইহার ফলে ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে এই বিভাগের লোকজন। তীব্র জর-শরীরে ব্যথা নিয়ে ছুটে যাচ্ছেন মানুষজন হাসপাতালগুলিতে। জ্বরের পর রক্ত পরীক্ষায় অনেকেরই ডেঙ্গু শনাক্ত হচ্ছে। গত জানুয়ারী-জুন মাস পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়। রামেক সূত্র থেকে আমাদের প্রতিবেদক জানতে পারেন যে, রাজশাহী বিভাগে এই বৎসরের জানুয়ারী-জুন মাস পর্যন্ত রাজশাহী জেলায় ৮২ জন,বগুড়া জেলায় ১৪৭ জন,চাঁপাইনবাবগন্জ জেলায় ৩৭ জন,সিরাজগন্জ জেলায় ৮৯ জন, বিভিন্ন জেলার ১১ হাসপাতালে ৪১৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়। তবে এই সংখ্যা ৫০০ জন বলে জানা যায়। গত ৫ ই জুন ২০২৬ ইং রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ( আইসিইউ) ডেঙ্গুতে দেড় বৎসরের শিশু” তাইবা” মারা যায়। ইহার আগে এই শিশুটি হামে আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘ চিকিৎসার পর হামের ধকল কাটিয়ে উঠলেও হাসপাতাল ছাড়ার আগেই সে ডেঙ্গুতে আক্রান্ত হয়। রামেক আইসিইউতে ৩ দিন চিকিৎসার পর ‘ তাইবা’ মারা যায়।
