Skip to content
July 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

এজেন্ট ব্যাংকিংয়ের প্রসার ও কর্মকান্ডে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব

নিউজডেস্ক October 1, 2021

আলো ডেস্ক: দেশের গ্রামাঞ্চলে এজেন্ট ব্যাংকিংয়ের ব্যাপক প্রসারে গ্রামের মানুষ সহজেই ব্যাংকিং সেবা পাচ্ছে। যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখছে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামের মানুষ এখন সঞ্চয়ী হিসাবে টাকা জমা রাখার পাশাপাশি ঋণও পাচ্ছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থও এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাপকের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। আবার ঋণের অর্থও আদায় করা হচ্ছে। শহরের চেয়ে গ্রামাঞ্চলে এজেন্ট ব্যাংকিংয়ের ওসব কর্মকান্ড বেড়েই চলেছে। আর ওই পরিষেবার মাধ্যমে গ্রামের ব্যবসা-বাণিজ্য তথা গ্রামীণ অর্থনীতি চাঙা হয়ে উঠেছে। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমানে দেশে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লাইসেন্স পেয়েছে ২৮টি ব্যাংক। গত বছরের জুন পর্যন্ত ছিল ২৩টি ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালালেও গত এক বছরে আরো ৫টি ব্যাংক লাইসেন্স পেয়েছে। গত বছরের জুনে এজেন্টের সংখ্যা ছিল ৮ হাজার ৭৬৪টি আর চলতি বছরের জুনে তা বেড়ে ১২ হাজার ৯১২টিতে দাঁড়িয়েছে। এক বছরে ৪৭ দশমিক ৩৩ শতাংশ এজেন্ট বেড়েছে। আউটলেট গত বছরের জুনে ছিল ১২ হাজার ৪৪৯টি আর চলতি বছরের জুনে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ১৪৫টি। এক বছরে বেড়েছে ৩৭ দশমিক ৩২ শতাংশ। একই সময়ে হিসাবের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ২২ লাখ। এক বছরের ব্যবধানে তা বেড়েছে প্রায় ৬৬ শতাংশ। তার মধ্যে গ্রামে বেড়েছে ৬৫ শতাংশ। ওসব অ্যাকাউন্টের মাধ্যমে গত এক বছরের ব্যবধানে প্রায় ১০০ ভাগ আমানত সংগ্রহ বেড়েছে। পাশাপাশি ঋণ বিতরণ বেড়েছে ৩৪২ শতাংশ এবং রেমিট্যান্স বিতরণ ১৫৫ শতাংশ বেড়েছে।
সূত্র জানায়, দেশের শহরগুলোতে গ্রাহকরা শাখা থেকেই বেশি ব্যাংকিং সেবা নিচ্ছে। তবে গ্রামাঞ্চলে ব্যাংকের শাখা সংখ্যা কম হওয়ায় এজেন্ট ব্যাংকিংয়ের প্রসার ঘটছে। এখন দেশের অনেক বাজারেই এজেন্ট ব্যাংকিং কার্যক্রম রয়েছে। গত এক বছরের ব্যবধানে গ্রামে এজেন্ট বেড়েছে ৮৬ শতাংশ আর শহরে বেড়েছে ১৪ শতাংশ। আউটলেট গ্রামে বেড়েছে ৮৭ শতাংশ এবং শহরে বেড়েছে ১৩ শতাংশ। গ্রাহকের সংখ্যা গ্রামে বেড়েছে ৮৬ শতাংশ এবং শহরে বেড়েছে ১৪ শতাংশ। এজেন্ট ব্যাংকিংয়ের হিসাবের মধ্যে সঞ্চয়ী হিসাব সবচেয়ে বেশি। মোট হিসাবের মধ্যে সাড়ে ৮৫ শতাংশ সঞ্চয়ী, চলতি হিসাব আড়াই শতাংশ এবং ২০ শতাংশ অন্যান্য হিসাব। রেমিট্যান্সের মধ্যে গ্রামে বিতরণ করা হয়েছে ৯১ শতাংশ এবং শহরে ৯ শতাংশ।
সূত্র আরো জানায়, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় শীর্ষে রয়েছে ব্যাংক এশিয়ার ২৭ দশমিক ২২ শতাংশ, দ্বিতীয় অবস্থানে ডাচ-বাংলা ব্যাংকের ২৭ শতাংশ, তৃতীয় অবস্থানে ইসলামী ব্যাংকের ১৪ শতাংশ, চতুর্থ সিটি ব্যাংকের সাড়ে ৭ শতাংশ এবং পঞ্চম অবস্থানে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সাড়ে ৩ শতাংশ আউটলেট রয়েছে। হিসাবের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ব্যাংক এশিয়ার ৩৬ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ৩৩ শতাংশ, ইসলামী ব্যাংকের সাড়ে ১৫ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাড়ে ৩ শতাংশ এবং অগ্রণী ব্যাংকের প্রায় ৩ শতাংশ। তবে সবচেয়ে বেশি আমানত সংগ্রহ করে ইসলামী ব্যাংক সাড়ে ৩৩ শতাংশ, ব্যাংক এশিয়া ১৫ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংক ১৫ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ১৩ শতাংশ, অগ্রণী ব্যাংক ১১ শতাংশ। আর সবচেয়ে বেশি ঋণ বিতরণ করে ব্র্যাক ব্যাংক ৬৩ শতাংশ, ব্যাংক এশিয়া ২০ শতাংশ, সিটি ব্যাংক ১১ শতাংশ, আল-আরাফাহ ব্যাংকের সাড়ে ৩ শতাংশ ডাচ-বাংলা ব্যাংকের আড়াই শতাংশ। তাছাড়া রেমিট্যান্স বিতরণে এগিয়ে রয়েছে ইসলামী ব্যাংক ৫৫ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংক সাড়ে ২৩ শতাংশ, ব্যাংক এশিয়ার ১১ শতাংশ, আল-আরাফাহ ব্যাংকের সাড়ে ৫ শতাংশ, অগ্রণী ব্যাংকের সাড়ে ৩ শতাংশ।

Continue Reading

Previous: আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের তোড়জোড়, বিএনপি’র সিরিজ বৈঠক
Next: তিতাসের অর্ধেক গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনার উদ্যোগ

Related Stories

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026
রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

July 28, 2026
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

216988
Users Today : 256
This Month : 164503
This Year : 188424
Total Users : 216988
Views Today : 2810
Total views : 761168

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.