Skip to content
August 8, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

করোনার টিকা নিতে আগ্রহী নয় ৩৯ শতাংশ মানুষ: গবেষণা

নিউজডেস্ক September 27, 2021

আলো ডেস্ক: করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হওয়ার পর এখনও প্রায় ৩৯ দশমিক ৫ শতাংশ মানুষ টিকা নিতে আগ্রহী নয়। বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘প্লস ওয়ান’-এ প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানের ৪ হাজার ১৭৫ জনের মধ্যে এ গবেষণা চলান। ছয় মাস আগে গবেষণা কাজটি করা হলেও বর্তমানে এ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে দাবি গবেষক দলের। গবেষণায় দেখা গেছে, ৬০ দশমিক ৫ শতাংশ মানুষ টিকা নিতে আগ্রহী হলেও এখনও ৩৯ দশমিক ৫ শতাংশ লোক নিতে চান না টিকা। এদের মধ্যে অনেকে মনে করেন, প্রাকৃতিকভাবেই তারা সুরক্ষিত। গবেষণায় আরও দেখা যায়, প্রায় ৯২ দশমিক ৬ শতাংশ মানুষই করোনার টিকা সম্পর্কে ধারণা রাখেন। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তারা এ ধারণা পেয়েছেন। টিকা সম্পর্কে জানলেও ৩৭ দশমিক ৪ শতাংশ মানুষ মনে করেন, টিকা নিলে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব। ৪৬ শতাংশ মনে করেন, টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। আবার ১৬ দশমিক ৬ শতাংশের দাবি, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যুঝুঁকি রয়েছে। গবেষক দলের প্রধান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অলক পাল বলেন, আমাদের গবেষণাটি করোনার টিকাদান কার্যক্রমের শুরুর দিকে করা। তখন মানুষের মধ্যে এ টিকা সম্পর্কে তেমন কোনও সচেতনতা ছিল না। যদিও বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়ছে। তবে এখনও নিম্ন আয়ের বিশাল একটি অংশ করোনার টিকার আওতায় আসেনি। গণটিকার মতো কার্যক্রম আরও বাড়ানো হলে এ পরিস্থিতি স্বাভাবিক হবে। গবেষণা দলের আরেক সদস্য চবি প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দ্বৈপায়ন শিকদার বলেন, গবেষণা কাজটি বেশ কিছুদিন আগের। গবেষণার পুরো প্রক্রিয়া শেষ করে প্রচার হতে বেশ কিছুদিন সময় লেগে গেছে। বর্তমান পরিস্থিতির সঙ্গে তারতম্য থাকতে পারে। তবে ফলাফল যা-ই হোক, গণটিকার মতো কার্যক্রম আরও প্রসারিত করা প্রয়োজন। চিকিৎসকদের মতে, করোনার টিকা গ্রহণ করার পর কারও হাতে ব্যথা ও ফুলে যাওয়া, মাথাব্যথা, জ¦র, অবসাদ দেখা দেয়। শরীরে অ্যান্টিজেন প্রবেশ করার পর এ ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, যা স্বাভাবিক। এর কারণ, শরীরে বাইরে থেকে প্রবেশ করা কোনও কিছুর উপস্থিতি শনাক্ত হওয়া মাত্রই শ্বেতরক্তকণিকাগুলো ছড়িয়ে পড়ে। গবেষণা সহযোগী ছিলেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক জনার্দন মহান্ত ও সঞ্জীব ঘোষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সুজত পাল। এ ছাড়া যুক্ত ছিলেন আকিব জাবেদ, ফাহমিদা ইয়াসমিন, সুরঞ্জনা শিকদার, বিশ্বজিৎ চৌধুরী, তপন কুমার নাথ।

Continue Reading

Previous: দেশে দুর্নীতি রয়েছে, অস্বীকার করার কিছু নেই: পরিকল্পনামন্ত্রী
Next: আ. লীগকে রাজনৈতিক সমঝোতায় আসার আহবান জোনায়েদ সাকির

Related Stories

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 5, 2026
রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

August 5, 2026
উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

August 5, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ছুটির নোটিশ

ছুটির নোটিশ

August 5, 2026
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 5, 2026
রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

August 5, 2026
উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

August 5, 2026
রাজশাহী নির্বাচন অফিসে নিয়োগ তদন্তে নতুন তথ্য

রাজশাহী নির্বাচন অফিসে নিয়োগ তদন্তে নতুন তথ্য

August 5, 2026
রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

August 4, 2026
জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

August 4, 2026
ডিআইজি রাজশাহী রেঞ্জের সঙ্গে নেসকো চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

ডিআইজি রাজশাহী রেঞ্জের সঙ্গে নেসকো চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

August 4, 2026

আরও খবর

ছুটির নোটিশ
  • রাজশাহীর সংবাদ
  • স্লাইড

ছুটির নোটিশ

August 5, 2026
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 5, 2026
রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

August 5, 2026
উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা

August 5, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

253037
Users Today : 4140
This Month : 27088
This Year : 224473
Total Users : 253037
Views Today : 9736
Total views : 914877

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.