Skip to content
September 15, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

ক্রিকইনফোর বর্ষসেরায় সাকিব, মুশফিক ও মিরাজ

নিউজডেস্ক January 19, 2022

আ লো স্পো র্ট স : বছর শেষে সেরা পারফরর্মারদের বেছে নেওয়া ক্রিকইনফোর প্রচলিত রীতি। এবারের সেই বর্ষসেরা পারফর্মারদের মনোনয়ন তালিকায় রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। মূলত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেওয়া হয় এসব পুরস্কার। ফলে খেলোয়াড় নয়, এখানে মনোনয়ন পায় তাদের নির্দিষ্ট পারফরম্যান্স।

সেখানে বর্ষসেরা ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্সে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিমের করা একটি ইনিংস মনোনয়ন পেয়েছে। গত মে মাসে লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।

ওই সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২৫ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন মুশফিক। তার ওই ইনিংসের কল্যাণেই প্রথমবারের মতো লঙ্কানদের ওয়ানডে সিরিজে হারানোর কীর্তি গড়ে বাংলাদেশ।

ওই ম্যাচে বাকি ব্যাটাররা সেভাবে অবদানই রাখতে পারেননি। মূলত মুশফিকের ১২৫ রানে ভর করেই ২৪৬ রানের স্কোর পায় স্বাগতিকরা। জবাবে শ্রীলঙ্কা ৯ উইকেটে করতে পারে ১৪১ রান। ওয়ানডের বর্ষসেরা ব্যাটিং পারফরম্যান্সে আর কোনও বাংলাদেশির স্থান হয়নি।

তবে ওয়ানডের বর্ষসেরা বোলিং পারফরম্যান্সে মনোনয়ন পেয়েছে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্স। গত বছর (জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার শাস্তি শেষে ওটাই ছিল তার প্রথম ম্যাচ। প্রত্যাবর্তনটা স্মরণীয় করতে বল হাতে ঘূর্ণিজাদু দেখান বিশ্বসেরা অলরাউন্ডার, ৮ রানে নেন ৪ উইকেট।

পাশাপাশি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে উপহার দেন সবচেয়ে কৃপণ বোলিংয়ের। ৭.২ ওভারে ২ মেডেনে দিয়েছেন মাত্র ৮ রান। তাতে ৩২.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজও গুটিয়ে যায় মাত্র ১২২ রানে।

তাই সাকিবের এই পারফরম্যান্স বিচারকদের রায়ে জায়গা করে নিয়েছে বর্ষসেরা বোলিং পারফরম্যান্সের মনোনয়ন তালিকায়। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে মে মাসে হওয়া ওয়ানডে সিরিজের আরেকটি পারফরম্যান্সও জায়গা করে নিয়েছে এই তালিকায়।

ঢাকায় প্রথম ওয়ানডেতে ৩০ রানে ৪ উইকেট নেন মিরাজ। বাংলাদেশ ২৫৮ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিল লঙ্কানদের। সফরকারীরা তার জবাবটাও ভালোমতো দিচ্ছিল। একপর্যায়ে স্কোর ছিল ২ উইকেটে ৮২ রান। সেখান থেকে মিরাজের বোলিং নৈপুণ্যেই ১০২ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে শ্রীলঙ্কা করতে পারে ২২৪ রান।

Continue Reading

Previous: নিউ জিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর স্থগিত
Next: এবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026
রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

September 13, 2026
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান রামদা উদ্ধার

September 13, 2026
বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

বন্যার পানিতে রান্নার জায়গা নেই, চরের মানুষের দুর্ভোগ

September 13, 2026
কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

কুকুরের কামড়ে শিশুসহ পাঁচজন আহত, রামেক হাসপাতাল রেফার

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

511907
Users Today : 224
This Month : 91278
This Year : 483343
Total Users : 511907
Views Today : 467
Total views : 1810033

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.