প্রেস বিজ্ঞপ্তি
পাঠানপাড়া নিবাসী,রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।
গতকাল এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা বলেন, মো. সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তিনি মহান আল্লাহর কাছে মরহুমের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ধৈরে্যর সঙ্গে সহ্য করার তাওফিক কামনা করেন।
উল্লেখ্য, সোমবার ভোর ৪ টা ৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ আজ বাদ আসর হযরত শাহ মখদুম দরগা মসজিদে অনুষ্ঠিত হবে। পরে হেতেম খাঁ গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
