Skip to content
July 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

গুচ্ছ ভর্তি পরীক্ষার সফলতায় প্রয়োজন যুগোপযোগী পদক্ষেপ

নিউজডেস্ক October 26, 2021
গুচ্ছ ভর্তি পরীক্ষার সফলতায় প্রয়োজন যুগোপযোগী পদক্ষেপ

সম্পাদকীয়ঃ ২০২০ সালের ১৯ ডিসেম্বর প্রথমবারের মতো দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য জিএসটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কিন্তু বড় বিশ্ববিদ্যালয়গুলো না আসায় গুচ্ছ ভর্তি পরীক্ষা শতভাগ সফল হচ্ছে না। তাই সরকারকে বাকি বিশ্ববিদ্যালয়কে একটি গুচ্ছ ভর্তি পরীক্ষার আওতায় আনতে হবে। তা হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কষ্ট কমে যাবে। কারণ শিক্ষার্থীদের এখনো প্রায় ৫-৬টি বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুলতে ও পরীক্ষা দিতে হয়। ফলে আগের মতো ভোগান্তি থেকেই যায়। তবে গুচ্ছ পদ্ধতির এ পরীক্ষায় একটি আবেদনে গুচ্ছের আওতাভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকছে। প্রথম ১৭ অক্টোবর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দিয়ে পরীক্ষা শুরু হয়। এরপর ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১ নভেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হবে। বেশ কয়েক বছর ধরেই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা চলছিল। অবশেষে যখন সত্যিই এই পদ্ধতি আংশিক বাস্তবায়ন হলো, তখন তা পরীক্ষার্থীদের জন্য কিছুটা হলে স্বস্তি নিয়ে আসছে।
গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একসঙ্গে হওয়ায় আসন নষ্ট হওয়ার আশঙ্কা কম। আগে একজন শিক্ষার্থী কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় সুযোগ পেয়ে যখন পছন্দের একটি বেছে নিতেন, তখন একই সঙ্গে অন্য জায়গায় কয়েকটা আসন ফাঁকা থেকে যেত। কিছু ক্ষেত্রে পছন্দের বিষয় পেতে দেরি হতো এবং প্রক্রিয়া সময়সাপেক্ষ। ফলে অনেকেই হতাশায় ভুগত। এখনকার পদ্ধতিতে আশা করি, এই সমস্যাগুলোর সমাধান হবে। তবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিছু জটিলতা তৈরি হয়েছে। যেমন- কেউ পছন্দ দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। কিন্তু তাকে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে দূরবর্তী অন্য কোনো কেন্দ্রে। আবার কেউ পরীক্ষার কেন্দ্র পছন্দ দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাস্তবে পরীক্ষার কেন্দ্র পড়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। তাই এভাবে অনেক শিক্ষার্থী কষ্ট ও ভোগান্তির শিকার হয়েছে। এ কারণে আগামী বছর ভর্তি পরীক্ষায় কর্তৃপক্ষের এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধান করতে হবে।
দেশে অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয় ৫১টি। ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩ দিনে ৩টি ইউনিটের মাধ্যমে সম্পন্ন হতে যাচ্ছে আগামী ১ নভেম্বর। ৩ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে আগামী ১৩ নভেম্বর। এ ছাড়া কৃষি ও কৃষিপ্রধান ৭টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে আগামী ২৭ নভেম্বর। অন্যদিকে বুয়েটসহ বড় পাঁচটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আলাদা তারিখে অনুষ্ঠিত হচ্ছে। ফলে শিক্ষার্থীদের ভোগান্তি প্রকৃতপক্ষে ওই রকম হ্রাস পাচ্ছে না। অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষা সফল হবে তখনই- যখন একটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত হবে ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয়। কাজেই গুচ্ছ পদ্ধতির ভোগান্তি কমানোর জন্য সরকার একটি যুগোপযোগী পদক্ষেপ নেবে এটাই কাম্য।

Continue Reading

Previous: সাম্প্রদায়িক হামলার মামলার ‘কচ্ছপ গতি’ দুঃখজনক
Next: সুনীল অর্থনীতির সংশয় ও সম্ভাবনা

Related Stories

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026
দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026
মহানগরজুড়ে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করল রাসিক

মহানগরজুড়ে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করল রাসিক

July 27, 2026
গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ, অপমৃত্যু মামলা

গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ, অপমৃত্যু মামলা

July 27, 2026
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক l

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক l

July 27, 2026
রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

July 26, 2026
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

July 26, 2026

আরও খবর

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026
মহানগরজুড়ে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করল রাসিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

মহানগরজুড়ে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করল রাসিক

July 27, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

209857
Users Today : 751
This Month : 157372
This Year : 181293
Total Users : 209857
Views Today : 5245
Total views : 709128

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.