Skip to content
September 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

ঘরের মাঠে পয়েন্ট খোয়াল রিয়াল

নিউজডেস্ক October 28, 2021

এফএনএস স্পোর্টস: এল ক্লাসিকো জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে ছিল রিয়াল মাদ্রিদ। তবে পরের ম্যাচে এসেই হোঁচট খেতে হলো লস ব্ল্যাঙ্কোসদের। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনের সঙ্গে গোল শূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়ালকে। সুযোগ ছিল ঘরের মাঠে জয় নিয়ে লা লিগার শীর্ষস্থান পোক্ত করার। তবে ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করায় শীর্ষস্থানে উঠলেও তা এককভাবে দখল করতে পারেনি রিয়াল। ১০ ম্যাচে ৬টি জয়, তিন ড্র আর এক হারে ২১ পয়েন্ট রিয়ালের। সমান ম্যাচে সমান পরিসংখ্যান সেভিয়ার। এছাড়াও রিয়াল বেতিসের ১১ ম্যাচে ও রিয়াল সোসিয়েদাদের ১০ ম্যাচে সমান ২১ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রিয়াল, দুইয়ে সেভিয়া, তিনে বেতিস এবং চারে আছে রিয়াল সোসিয়েদাদ। ঘরের মাঠে এল ক্লাসিকোর একাদশ থেকে তিন পরিবর্তন আনেন কার্লো আনচেলোত্তি। লুকা মদ্রিচ, লুকাস ভাস্কেজ এবং রদ্রিগোকে বেঞ্চে রেখে দল সাজান তিনি। তবে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে অসুবিধা হয়নি স্বাগতিকদের। দারুণ আক্রমণে ওসাসুনার রক্ষণে বেশ ভীতি ছড়াচ্ছিল দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়র এবং করিম বেনজেমা। আর প্রতি আক্রমণে সুযোগ পেলেই রিয়ালের রক্ষণের ফাটল খুঁজছিল ওসাসুনা। গোটা ম্যাচের ৭৫ শতাংশ বল দখলে রেখে ১৭টি শট করে রিয়াল, বিপরীতে ওসাসুনার শটের সংখ্যা মাত্র ৭টি। গোলের সুযোগ তৈরির ক্ষেত্রেও বেশ এগিয়েই ছিল লস ব্ল্যাঙ্কোসরা। মোট ১৪টি গোলের সুযোগ তৈরি করে রিয়াল, বিপরীতে ওসাসুনার এই সংখ্যা ছিল মাত্র ৫টি। ম্যাচের ২২ মিনিটে মার্কো অ্যাসেন্সিওর দুর্দান্ত এক পাস ডান দিকে পেয়ে যান কামাভিঙ্গা, বল পেয়ে শটও নেন তিনি। কিন্তু তার শট জালের পাশে লেগলে হাতছাড়া হয় সুযোগ। এর দুই মিনিট পরে ফারল্যান্ড মেন্ডির ক্রস কেউ ধরতে না পারলে বেরিয়ে যায় ডান প্রান্ত থেকে। ম্যাচের ৩০ ও ৩১ মিনিটে ডাবল সেভে ওসাসুনাকে ম্যাচে সমতায় ধরে রাখে গোলরক্ষক হেরেরা। প্রথমার্ধ শেষের ঠিক আগ মুহূর্তে দানি কারভাহালের পাস থেকে বল পেয়ে তা জালের ওপর দিয়ে পাঠিয়ে দেন কামাভিঙ্গা। বিরতির পর ফিরেই লিড নিতে পারতো ওসাসুনা। তবে ৫০ মিনিটে প্রতি আক্রমণে উঠে দারুণ এক শট নিলেও তা গোলপোস্টে লেগে ফিরে আসলে রক্ষা পায় রিয়াল। এরপর ম্যাচের ৬২ তম মিনিটে ভিনিসিয়াসের পাস পেয়ে বেনজেমা পায়ের কারিকুরি দেখিয়ে শট নিলেও তা গোলপোস্টে লেগে বাধা পায়। এরপর একের পর এক সুযোগ তৈরি করলেও আর গোলের দেখা পায়নি রিয়াল। এতেই শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে লস ব্লাঙ্কোসদের।

Continue Reading

Previous: ডিপাইয়ের পেনাল্টি মিসে রায়োর কাছে বার্সার হার
Next: পাকিস্তানের কোচ হবার দৌড়ে এগিয়ে কার্স্টেন

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের মৃত্যুতে জেলা পরিষদের প্রশাসকের শোক

September 22, 2026
রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 22, 2026
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই “বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের শ্রদ্ধা ও শোক”

September 22, 2026
ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রাকে ৪২৭ বোতল ফেয়ারডিল, চারঘাটে দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 22, 2026
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রেললাইনে আগুন, স্টেশনে ভাঙচুর আরএনবির চার সদস্য বরখাস্ত, রাতভর উত্তেজনা

September 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

542912
Users Today : 2468
This Month : 122283
This Year : 514348
Total Users : 542912
Views Today : 10641
Total views : 1927254

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.