আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ আজিম (২২) নামে এক এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
তবে কী নিয়ে এ হতাহতের ঘটনা তা জানাতে পারেনি পুলিশ। গত সোমবার রাত ১০ টার দিকে পৌর এলাকার বটতলাহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক পৌর এলাকা মাওরিপাড়া গ্রামের হজরত আলীর ছেলে। আহতরা হলেন- নতুনহাট বড়িপাড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে ইমন (১৮) ও বটতলাহাটের আবদুল হাইয়ের ছেলে আলম (১৪)।
স্থানীয়রা জানান, বটতলাহাট এলাকায় বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আজিম নিহত হন। তবে কী নিয়ে এমন ঘটনা ঘটেছে জানেন না তারা।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাফফর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাড়ে ১০টার দিকে হতাহতের ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় একজন নিহতে হয়েছেন। লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
