Skip to content
July 28, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম

চিরকুট লিখে মসজিদ কমিটিকে আইএস-এর ‘হুমকি’

নিউজডেস্ক December 2, 2021

রাজশাহীর আলোঃ- আবু হেনা মোস্তফা জামান
রাজশাহী মহানগরীর টিকাপাড়া জামে মসজিদের মসজিদ কমিটিকে পরিবর্তন করার সিদ্ধান্ত জানিয়ে ইসলামিক স্টেট (আইএস) এর নামে তিনটি চিরকুটে ক্ষুদে বার্তা প্রদানের মাধ্যমে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে টিকাপাড়া মসজিদ কমিটির সদস্য ও নামাজ পড়তে আসা সাধারণ মুসল্লিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

প্রদানকৃত প্রথম চিরকুটে বাংলায় লেখা রয়েছে, ‘টিকাপাড়া মসজিদের কমিটি পরিবর্তন করুন।’ এরপর ইংরেজিতে লেখা রয়েছে ‘আইএস’, পরে লেখা আছে- ‘হুমকি’।

১২ নভেম্বর দ্বিতীয় চিরকুট দেওয়া হয়। তাতে লেখা রয়েছে, ‘চোর কমিটি পরিবর্তন করুন।’ সেখানেও ‘আইএস’ ও ‘হুমকি’ লেখা রয়েছে।

সর্বশেষ ১৯ নভেম্বর প্রদানকৃত তৃতীয় চিরকুটে লেখা রয়েছে, ‘মসজিদ কমিটি পরিবর্তন করুন। ছোট হুমকি বড় পরিণতি হয়।’ এই চিরকুটেও ‘আইএস’ লিখে পাশে তারিখ উল্লেখ করা হয়েছে এবং নিচে একটি আরবি হরফের মতো পেচানো স্বাক্ষর রয়েছে।
এবিষয়ে টিকাপাড়া মসজিদের মাদ্রাসা কমিটির সদস্য ও নিয়মিত মুসল্লি মো. সেলিম কচি বলেন, ‘তিন তিনটি চিরকুট পেয়েছে মসজিদ কমিটি। এনিয়ে বেশ আতঙ্কেই রয়েছি।

তিনি বলেন, বিভিন্ন সময় টিভি পত্র-পত্রিকায় দেখি মসজিদে বোমা হামলা হয়েছে। বলা যায় না, কখন কে কোন ঘটনা ঘটায়। তাই বেশ আতঙ্কের মধ্যে থেকেই মসজিদে নামাজ পড়তে হচ্ছে।

ওই মসজিদের নাসিমুল হক নামের আরেক মুসল্লি বলেন, ‘কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বার বার বলার পরও তারা এবিষয়টি গায়েই লাচ্ছেন না। বিষয়টি ছোটভাবে দেখলে তো হবে। কোন ঘটনা ঘটে গেলে এর দায় কি তারা এড়াতে পারবেন? বলে প্রশ্ন ছোড়েন।’

গত মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদ কমিটির সভাপতি মো. আব্দুল বারি।
তিনি বলেন, ‘গত ৫, ১২ ও ১৯ নভেম্বর পর্যায়ক্রমে তিনটি চিরকুট প্রদান করা হয়েছে। এই চিরকুট গুলো টাকার মধ্যে মুড়ানো অবস্থায় দানবাক্রে পাওয়া গিয়েছে। প্রতি জুম্মার নামাজের পর দানবাক্রের টাকা গনণার সময় এই চিরকুটগুলো পাওয়া গিয়েছে। তবে গত শুক্রবার (২৬ নভেম্বর) এধরনের আর কোন চিরকুট আসেনি।’

তিনি বলেন, ‘তিনটি চিরকুট কমিটির অর্থ সম্পাদক মো. আব্দুল মোমিনের জিম্মায় রাখা হয়েছে। এমন ঘটনায় বেশ আতঙ্কের মধ্যে রয়েছি।’

মসজিদ কমিটির কোষাধক্ষ আব্দুল মমিন জানান, ‘চিরকুট পরপর তিনটি জুম্মার নামাজের পর টাকার মধ্যে পাওয়া গেছে। কারা এর পেছনে আছে তা জানা নেই। তবে মসজিদের অনেকেই আছেন যারা বর্তমান কমিটিকে পচ্ছন্দ করেন না। মসজিদে সিসি ক্যামেরা নেই। এছাড়া শত শত মানুষ আসে এ মসজিদে নামাজ পড়তে। সবমিলিয়ে বোঝা বড় দায়।’

তিনি জানান, মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বার বার এবিষয়ে তাগাদা দেওয়া হয়েছে। তবুও তারা বিষয়টি হাল্কাভাবে নিয়েছেন। এমন ঘটনায় এড়িয়ে যাওয়া কোনভাবেই সমীচীন নয় বলে জানান তিনি।

এবিষয়ে কথা হয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আইনাল হক পিটারের সাথে। তিনি বলেন, ‘রাতে সভাপতি সাহেবের সাথে এবিষয়ে কথা হয়েছে। আজ মসজিদ কমিটির একটি জরুরী সভার সিদ্ধান্ত হয়েছে। সেখানে সকলের সাথে মতবিনিময় করে এবিষয়ে একটি আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।’

আইনি পদক্ষেপ গ্রহণে বিলম্বের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথমে আমরা ভেবেছিলাম এটি হয়তোবা এলাকার কোন ছোট ছেলেরা ফাইজলামি করে টাকার মধ্যে চিরকুট লিখে পাঠিয়েছে।

কিন্তু পরপর তিনটি চিরকুট আসায় আমরা বিষয়টি সিরিয়সলি নেয়। এছাড়াও তিন-চার দিনের জন্য আমি রাজশাহীর বাইরে অবস্থান করায় এবিষয়ে বসে আলাপ করা হয়নি। আজ এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আশা করছি।’

এবিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এঘটনায় কেউ কোন প্রকার অভিযোগ দেয় নাই। এমন ঘটনা ঘটে থাকলে অবশ্যই পুলিশকে জানানো উচিৎ বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Continue Reading

Previous: পার্বত্য শান্তিচুক্তির ২৪তম বর্ষপূর্তি আজ
Next: অবশেষে কাটাখালীর পৌর মেয়র আব্বাস আটক

Related Stories

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026
রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

July 28, 2026
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

214542
Users Today : 795
This Month : 162057
This Year : 185978
Total Users : 214542
Views Today : 4806
Total views : 735766

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.