Skip to content
August 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ডেঙ্গুর প্রকোপ থামাতে কার্যকরী পদক্ষেপ প্রয়োজন

নিউজডেস্ক October 1, 2021

দেশে করোনার প্রকোপ ধীরে ধীরে হ্রাস পেতে ধরলেও ডেঙ্গু ভয়ানক আকার ধারণ করছে ক্রমাগত। ডেঙ্গু রোগীও বাড়ছে আশঙ্কাজনক হারে। ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।
ঢাকা শিশু হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই৷ ডেঙ্গু বেডের চেয়ে রোগী অনেক বেশি। পুরো হাসপাতালই এখন বলতে গেলে ডেঙ্গু রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসায় নিয়োজিত।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৫টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৮১৪ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ২২৯ জন রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৭ হাজার ৩৫৭ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ২৫৩ জন রোগী। এ যাবত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৬১ জনের মৃত্যুর হয়েছে।
এখনো ডেঙ্গু জ¦রের কোনো প্রতিষেধক বের করতে পারেনি সরকার। কাজেই, যথাযথ নিয়ন্ত্রণ প্রক্রিয়া অনুসরণ ও জনসচেতনতা সৃষ্টি ব্যতীত ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। ডেঙ্গু থেকে রেহাই পেতে হলে সতর্কতা অবলম্বন করতে হবে। আইইডিসিআরের তথ্য মতে, সাধারণত জুন-জুলাই থেকে শুরু করে অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গু বিস্তার লাভ করে। সাধারণত মশক নিধন কার্যক্রমের স্থবিরতা, গাইডলাইনের অভাব এবং মানুষের অসচেতনতাই ডেঙ্গুর প্রকোপের জন্য দায়ী। হঠাৎ থেমে থেমে স্বল্পমেয়াদি বৃষ্টিতে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা খুব বেশি মাত্রায় প্রজনন সক্ষমতা পায়। ফলে এডিস মশার বিস্তারও ঘটে বেশি। এ মশা যত বেশি হবে ডেঙ্গুর হারও তত বাড়বে। উৎস বন্ধ না করতে পারলে ডেঙ্গুর ঝুঁকি থেকেই যাবে। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু চোখ রাঙালেও, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনের তৎপরতা এখনো আগের মতোই। যদিও ঢাকা সিটির দুই মেয়র ডেঙ্গু নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছেন বলে দাবি করছেন। গত বছর এডিস মশা নিয়ে সিটি করপোরেশন তৎপরতা দেখালেও, এ বছর তৎপরতা নেই বললেই চলে। ফলে ক্রমেই মশার বিস্তার বাড়ছে।
ডেঙ্গু সংক্রমণের দায় নাগরিক, সিটি করপোরেশন ও স্থানীয় সরকারের। তবে ঘরে ঘরে প্রবেশ করে মশা মারা যেমন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের কাজ নয়, তেমনি ঘরের বাইরে এডিস মশার ডিম পাড়া ও বংশবৃদ্ধি রোধ করা সিটি করপোরেশন, স্থানীয় সরকারের দায়িত্ব। যেখানে সেখানে পড়ে থাকা পরিত্যক্ত পাত্র, মাটির হাঁড়ি, টায়ার, ক্যান যার মধ্যে জমা পানি থাকে বা কোনও গর্ত যেখানে বৃষ্টি হলেই পানি জমতে পারে সেখানেই নির্মূলের ব্যবস্থা করতে হবে।
ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবেশবান্ধব কার্যকর রাসায়নিক পদার্থ দিয়ে মশার লার্ভা ধ্বংস করার পাশাপাশি উড়ন্ত মশা মারার ব্যবস্থা করতে হবে। এডিস মশার প্রজনন, বিস্তার, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে নিয়মিত গবেষণা কার্যক্রম পরিচালনার বিকল্প নেই। মশকনিধন কার্যক্রম শুধু নির্দিষ্ট একটি সময়ে সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী নিয়মিতভাবে পরিচালনা করতে হবে। জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বৃদ্ধির ফলে জনস্বাস্থ্যের ওপর যে বিরূপ প্রভাব পড়ছে তা নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করা ও তা মোকাবিলার পথ খুঁজে বের করাও জরুরী।
রাজধানীবাসী দুই মেয়রের বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ের কাজের বাস্তবায়ন দেখতে চায়। কাজেই দেরি না করে মেয়রদ্বয় এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। প্রথমত, সবখানে মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। বিশেষ করে ঢাকার দুই সিটি করপোরেশন এডিস মশা নিধন এবং এডিসের বংশবিস্তার রোধে জোরদার অভিযান পরিচালনা করবে- এ প্রত্যাশা নগরবাসীর।

Continue Reading

Previous: ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষালয়ে ফিরিয়ে আনতে হবে
Next: প্রচারণা ছাড়া জনগণ টিকা নেওয়ার কথা জানবে কি ভাবে?

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার প্রত্যয় ভূমিমন্ত্রীর

রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার প্রত্যয় ভূমিমন্ত্রীর

August 17, 2026
রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

August 17, 2026
ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

August 17, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

August 17, 2026
গোদাগাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

গোদাগাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

August 17, 2026
বাঘায় জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উদ্বোধন, দুই সেরা চাষিকে সম্মাননা

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উদ্বোধন, দুই সেরা চাষিকে সম্মাননা

August 17, 2026
স্থায়ী মন্দির নির্মাণে জমি বরাদ্দ চেয়ে আরডিএ চেয়ারম্যানের কাছে আবেদন

স্থায়ী মন্দির নির্মাণে জমি বরাদ্দ চেয়ে আরডিএ চেয়ারম্যানের কাছে আবেদন

August 17, 2026
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

August 17, 2026

আরও খবর

রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার প্রত্যয় ভূমিমন্ত্রীর
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার প্রত্যয় ভূমিমন্ত্রীর

August 17, 2026
রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

August 17, 2026
ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন
  • কৃষি
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

August 17, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

August 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

317169
Users Today : 894
This Month : 91220
This Year : 288605
Total Users : 317169
Views Today : 4599
Total views : 1141217

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.