Skip to content
July 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

ধর্ষণ মামলায় জামিনের পর বাদীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

নিউজডেস্ক October 8, 2021

এফএনএস: ঢাকার ধামরাইয়ে ধর্ষণ মামলার দুই আসামি আদালত থেকে জামিন পাওয়ার পর বাদীর বাড়িতে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনও তা রেকর্ড করেনি বলে অভিযোগ করেছে পরিবার। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি করেন ধামরাই থানার এসআই আরাফাত উদ্দিন। অভিযোগ ও বাদীর পারিবারিক সূত্রে জানা গেছে, ধামরাই কাওয়ালীপাড়া এলাকার সুমন নামের এক যুবক একই এলাকার এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এদিকে বিয়ের জন্য চাপ দিলেও কোনও সাড়া না পেয়ে ওই তরুণী নিজে বাদী হয়ে মূল অভিযুক্ত সুমন, তার ভাই শামীম, আমজাদ, সেলিম ও জাহাঙ্গীরের নাম উল্লেখ করে গত ৮ আগস্ট ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। আসামি শামীম ও সেলিম আদালতে আত্মসমর্পণ করে গত ৩১ আগস্ট জামিন নিয়েছেন। তবে এ মামলায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। জামিন পাওয়ার পর শামীম ও সেলিম বাদী ও তার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি দিতে থাকে। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর থানায় একটি জিডিও দায়ের করে ভুক্তভোগীর পরিবার। অভিযোগ উঠেছে, ঘটনার সূত্র ধরে আসামিরা গত মঙ্গলবার রাতে জাহাঙ্গীর বাদীর পরিবারের একটি কক্ষের দরজায় তালা লাগিয়ে দেয়। পরে পাশের একটি টিনশেড ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ সময় ভুক্তভোগী পরিবারের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে আগুন নেভায় ও তাদেরকে উদ্ধার করে। পর দিন গত বুধবার বিকালে ওই তরুণীর বাবা বাদী হয়ে কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীর বাবা অভিযোগ করে বলেন, অভিযোগ জমা দেওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে। এখনও মামলা নেয়নি পুলিশ। এছাড়াও ধর্ষণের মামলা করার পর থেকেই বিভিন্নভাবে সুমনের পরিবার মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে। তাই মামলা না তুলে নেওয়ায় তাদের বাড়িতে আগুন লাগিয়ে পুরো পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা করা হয়েছে। তবে তালা দিয়ে আগুন লাগানোর বিষয়টি অস্বীকার করে শামীম। তার দাবি, তাদের ফাঁসানোর জন্য নিজেরাই আগুন দিয়ে এই মিথ্যে অভিযোগ দায়ের করেছেন। ধামরাই থানার এসআই আরাফাত উদ্দিন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। সেখানে আগুন লাগার বিষয়টি সত্য। তবে কে বা কারা অথবা দুর্ঘটনা থেকে আগুন লেগেছে কি-না, বিষয়টি নিশ্চিত না হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। সে জন্য তদন্ত চলছে। তদন্তে প্রমাণ হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

Previous: নগদ ধোঁয়াশা: মালিকানা নেবে, কিন্তু দায়ভার নেবে না ডাক অধিদপ্তর
Next: পিরোজপুরে ভাতিজার হাতে চাচা খুন

Related Stories

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026
রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

July 28, 2026
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

216595
Users Today : 2848
This Month : 164110
This Year : 188031
Total Users : 216595
Views Today : 24627
Total views : 755587

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.