Skip to content
July 14, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বঙ্গবন্ধুর বই পড়ার কর্মসূচি তরুণ পাঠকের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে

নিউজডেস্ক September 26, 2021

বই পড়ার মাধ্যমে জ্ঞান, সৃজনশীলতা, সহানুভূতি-সহমর্মিতা বৃদ্ধির পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভাল থাকে। আর ই-বুক বা সোশ্যাল মিডিয়াÑ কাগজে মুদ্রিত বইয়ের বিকল্প নয়, বরং সহায়ক হতে পারে। টরেন্টো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, যারা বেশি বই পড়াশোনা করেন, তারা দ্রুত, সুন্দর ও গোছানোভাবে তথ্য সংগ্রহ করতে পারেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শীর্ষক ধারাবাহিক পাঠ কর্মসূচীর অনন্য আয়োজন করেছে জাতীয় গ্রন্থকেন্দ্র। তিন মাসের এই আয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু যখনই সময় পেতেন, তখনই বই পড়তেন। এমনকি কারাগারে অন্তরীণের দিনগুলোয় তার সার্বক্ষণিক সঙ্গী ছিল বই। উল্লেখ্য, সারাদেশের ১০০টি বেসরকারী গ্রন্থাগারের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সহস্রাধিক শিক্ষার্থী ও পাঠক বঙ্গবন্ধুর রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি পাঠ করে লিখিতভাবে পাঠ-উত্তর প্রতিক্রিয়া ও অভিমত ব্যক্ত করার মাধ্যমে এ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

জাতির পিতাকে জানার দায় রয়েছে নতুন প্রজন্মের। জাতির পিতার জীবন সম্পর্কে জানার ভেতর দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান বিজয় সম্পর্কেই যে জানা সম্ভব হবে, তা নিয়ে দ্বিমতের অবকাশ নেই। প্রাচীনকাল থেকেই যেসব রাজনৈতিক নেতা রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞা, দূরদৃষ্টি, রাষ্ট্রদর্শন ও মানবিকতার আদর্শগত তাত্ত্বিকতায় ব্যুৎপত্তি অর্জন করেছেন, তারা লেখক-বুদ্ধিজীবী ও চিন্তানায়ক হিসেবেও খ্যাতি লাভ করেছেন। প্রাচীন এথেন্সের রাষ্ট্রনায়ক পেরিক্লিস থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন, আব্রাহাম লিংকন, ইংল্যান্ডের উইনস্টন চার্চিল, ভারতের মহাত্মা গান্ধী, পন্ডিত জওহরলাল নেহরু, সেনেগালের লিওপল্ড সেদর সেংঘর, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা- সবাই-ই খ্যাতকীর্তি রাষ্ট্রনায়ক,

স্বাধীনতাসংগ্রামী, মানবতাবাদী লেখক-দার্শনিক, সংস্কৃতিতাত্ত্বিক ও ইতিহাস-ব্যাখ্যাতা। বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তাদের ধারায় বিন্যস্ত করেছিলেন নিজেকে। তারও একটি স্বকীয় রাষ্ট্রদর্শন ছিল, সামরিক শাসনের বিরুদ্ধে ছিল সংগ্রামের রণনীতি ও কৌশল। আর সে বিষয়ে দেশব্যাপী নিরন্তর জনসংযোগ, অগ্নিগর্ভ বক্তৃতা, সুচিন্তিত অমোঘ কর্মসূচি ঘোষণা, দীর্ঘ কারাবরণ ও নির্যাতন সহ্য করে দেশকে স্বাধীন করার গৌরবময় ইতিহাস রয়েছে। সেই দীর্ঘ কারাবরণ-কালকে তিনি অপচয় হতে দেননি। অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে লিখেছেন অসমাপ্ত আত্মজীবনী (২০১২), কারাগারের রোজনামচা (২০১৭) ও আমার দেখা নয়াচীন (২০২০) শিরোনামের ভ্রমণকাহিনী ছাড়াও তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার বিবরণসমৃদ্ধ রচনা। এই লেখালেখির ফলে দক্ষিণ এশিয়ার মহান নেতা মহাত্মা গান্ধী, পন্ডিত নেহরু প্রমুখের মতো ভিন্নতর উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি।

বঙ্গবন্ধুর বই পড়ার কর্মসূচি নিশ্চিতই সফল হবে এবং তা থেকে দেশব্যাপী নবীন-তরুণ পাঠকের মধ্যে জাগ্রত হবে দেশপ্রেম। ভবিষ্যতে ডিজিটাল মাধ্যমে বঙ্গবন্ধুর বইয়ে প্রকাশিত তথ্য, সত্য ও বক্তব্য নিয়ে ভিন্নধর্মী আকর্ষণীয় পরিবেশনার সৃজন ঘটবে। অক্ষরজ্ঞানহীন বয়স্ক ব্যক্তিদের জন্যও মহান নায়কের অপরিমেয় অবদান সম্পর্কে জানা সহজ হবে। সেজন্য চাই বিশেষ উদ্যোগ ও প্রণোদনা। সেইসঙ্গে অভিজ্ঞ দক্ষ সৃষ্টিশীল ব্যক্তিদের দিকনির্দেশনা।

Continue Reading

Previous: বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সমন্বয়হীনতা কাম্য নয়
Next: নিত্যপণ্যের দাম চড়া বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিন

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

July 13, 2026
রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

July 13, 2026
রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার

রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার

July 13, 2026
গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

July 13, 2026
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোক

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোক

July 13, 2026
মোহনপুরে আলোচিত রাজ্জাক হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

মোহনপুরে আলোচিত রাজ্জাক হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

July 13, 2026
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার গাছ উধাও

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার গাছ উধাও

July 13, 2026
রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 12, 2026

আরও খবর

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

৩ নদীর পানি বিপদসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

July 13, 2026
রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সেনানিবাসে অবস্থিত বিআইআরসি‘র ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

July 13, 2026
রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মাদক মামলা বাড়ছেই, ঝুলিতে আছে ২৫ হাজার

July 13, 2026
গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

July 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

172423
Users Today : 1862
This Month : 119938
This Year : 143859
Total Users : 172423
Views Today : 9502
Total views : 499477

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.