Skip to content
June 12, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

নিউজডেস্ক October 4, 2025

আলো ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের মধ্যে বিরাজ করছে বরখাস্ত, বদলি ও দুর্নীতি দমন কমিশনের হয়রানির ভয়। এনবিআরে আন্দোলন থেমে গেলেও শাস্তির খড়গ থেমে নেই। বরং আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে আয়কর ও কাস্টমস ক্যাডারের চার শীর্ষ কর্মকর্তাকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে। আর বিভিন্ন পর্যায়ের ৩৬ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাছাড়া রাজস্ব খাতের দুই ক্যাডারের ৬৩৩ জন কর্মকর্তাকে সারা দেশের নানা প্রান্তে শাস্তিমূলক বদলি করা হয়েছে। তার মধ্যে আয়কর ক্যাডারের ৩৭৫ জন এবং কাস্টমস ক্যাডারের ২৫৯ জন কর্মকর্তা রয়েছে। পাশাপাশি এনবিআরের দুই সদস্যসহ ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ আনা হয়েছে। সব মিলিয়ে এনবিআরের কর্মকর্তারা এখন আতঙ্কিত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, আন্দোলনকে কেন্দ্র করে এনবিআরের পাঁচজন উপকর কমিশনারকে গত জুনে বদলির আদেশ দেয়া হয়। কোনো কারণ ছাড়াই ওই কর্মকর্তাদের বদলি করায় অন্য কর্মকর্তারা ক্ষোভে ফুঁসে ওঠে। পরবর্তী সময়ে ২৭ জনকে এনবিআর সাময়িক বরখাস্ত করে। আর আন্দোলন চলাকালে দাপ্তরিক কাজে বাধা দেয়ার কারণ দেখিয়ে ৯ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারপর বিভিন্ন সময়ে আরো ৬০০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তার মধ্যে ১০ জুলাই একযোগে ৪২ জন যুগ্ম কর কমিশনার, ১৫ জুলাই ১১ জন কাস্টমস কমিশনার, ৩১ জুলাই ২৪ জন যুগ্ম কমিশনার ও ২৫ জন অতিরিক্ত কমিশনার, ১২ আগস্ট ৮৭ জন সহকারী কমিশনার ও ৭৩ জন উপকমিশনার, ১৩ আগস্ট ১৯ জন কর কমিশনার ও ১০ জন কাস্টমস কমিশনার, ১৪ আগস্ট ৮৪ জন উপকর কমিশনার ও দুই কাস্টমস কমিশনার, ১৮ আগস্ট ১২৯ জন সহকারী কর কমিশনার, ১৯ আগস্ট ৪১ জন অতিরিক্ত কর কমিশনার, ২০ আগস্ট ৫৩ জন সহকারী কর কমিশনারকে বদলি করা হয়। আর সর্বশেষ গত বুধবারও আয়কর বিভাগের ২২৫ জন কর পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে। এনবিআরের কর প্রশাসন-২ শাখার দ্বিতীয় সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আর আগস্টের শুরুর দিকে একজন সদস্যগ্রেড-৩ থেকে গ্রেড-২ পদে পদোন্নতি পান। পাশাপাশি তদবির করে এবং আন্দোলনের বিপক্ষের শক্তি প্রমাণ করে অনেকে গুরুত্বপূর্ণ পদ ও বদলি বাগিয়ে নিয়েছেন।
সূত্র জানায়, বর্তমান পরিস্থিতিতে এনবিআরের অনেক কর্মকর্তারই কপাল খুলে যাচ্ছে। সেখানে এখন নিজেদের পক্ষের মনে করা হলে ভালো ও গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে আর বিপক্ষের মনে করা হলেই ঢাকার বাইরে পাঠানো হচ্ছে। সেজন্য বদলি করা হচ্ছে বন্ধ হয়ে যাওয়া প্রকল্পেও। আর অনিয়মের দায়ে শাস্তি পাওয়া কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত পাচ্ছেন। যদিও বিভিন্ন অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জেরার মুখে পড়েছে বিপুলসংখ্যক কর্মকর্তা। তাতে রাজস্ব আদায়ে সরাসরি বিরূপ প্রভাব পড়ছে। বিদায়ী অর্থবছরে ৯২ হাজার কোটি টাকার বড় রাজস্ব ঘাটতির পর চলতি বছরের প্রথম মাসেও তিন হাজার কোটি টাকা ঘাটতি হয়েছে। আন্দোলন থামার ক্ষেত্রে প্রতিহিংসামূলক আচরণ না করার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। কিন্তু বাস্তবে এখন কমবেশি প্রতিদিনই সাময়িক বরখাস্ত ও বদলি করা হচ্ছে। আর ওই রাজস্ব আদায়কারী ওই প্রতিষ্ঠানের সদর দপ্তর ও বিভিন্ন কার্যালয়ে কর্মকর্তাদের কাজে ধীরগতি নেমে এসেছে। কাজে স্বতঃস্ফূর্ত মনোভাব নেই। বরং প্রতিটি মুহূর্তে চাকরি হারানোর ভয়ে আতঙ্কিত কর্মঅকর্তারা। এদিকে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতে, রাজস্ব কর্মকর্তাদের মধ্যে এমন অবস্থা চলতে থাকলে রাজস্ব আদায়ে বড় ধরনের বিরূপ প্রভাবের শঙ্কা রয়েছে। এনবিআর কর্মকর্তাদের আস্থা ফিরিয়ে আনা জরুরি। কারণ শঙ্কা থাকলে এনবিআর কর্মকর্তারা মনস্তাত্ত্বিক চাপে পড়বেন। মানসিক অবস্থা দুর্বল থাকলে রাজস্ব আদায়ে অবশ্যই প্রভাব পড়বে। সেক্ষেত্রে নিশ্চিত করতে যারা কোনো অনিয়ম করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না। আবার যারা দুর্নীতি-অনিয়ম করেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু এনবিআরে
আন্দোলন থেমে যাওয়ার পর সরকার কথা রাখেনি।
এদিকে এ বিষয়ে এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, কর্মকর্তাদের আতঙ্কে থাকার কোনো কারণ নেই। তাদের আতঙ্কগ্রস্ত না হতে বলা হয়েছে। কেউ আতঙ্ক ছড়ালে মেসেজ দিতে বলা হয়েছে। আর কোনো তালিকা করা হচ্ছে না এবং
কিছু হবে না। সরকার চায় সবাই সক্ষমতা অনুযায়ী পুরোপুরি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

Continue Reading

Previous: নৌপথে মানবপাচার প্রতিরোধে চাই সুসংহত কৌশল
Next: ২২ দিন ইলিশ ধরা বন্ধ

Related Stories

নগরীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নগরীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ

June 12, 2026
দুর্গাপুরে ৪টি গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ৪টি গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার

June 12, 2026
রাজশাহীতে গাছ কাটার সময় বজ্রাঘাতে প্রাণ গেল আবুল কালামের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরেক কৃষক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে গাছ কাটার সময় বজ্রাঘাতে প্রাণ গেল আবুল কালামের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরেক কৃষক

June 12, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নগরীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ

নগরীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ

June 12, 2026
দুর্গাপুরে ৪টি গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার

দুর্গাপুরে ৪টি গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার

June 12, 2026
রাজশাহীতে গাছ কাটার সময় বজ্রাঘাতে প্রাণ গেল আবুল কালামের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরেক কৃষক

রাজশাহীতে গাছ কাটার সময় বজ্রাঘাতে প্রাণ গেল আবুল কালামের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরেক কৃষক

June 12, 2026
গ্রামীণফোনের মুনাফার ৫% লভ্যাংশ দাবিতে রাজশাহীতে মানববন্ধন

গ্রামীণফোনের মুনাফার ৫% লভ্যাংশ দাবিতে রাজশাহীতে মানববন্ধন

June 12, 2026
রেল টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরা

রেল টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরা

June 12, 2026
বাজেটে দাম কমবে যেসব পণ্যের

বাজেটে দাম কমবে যেসব পণ্যের

June 12, 2026
এবারের বাজেটে দাম বাড়বে যে সব পণ্যের

এবারের বাজেটে দাম বাড়বে যে সব পণ্যের

June 12, 2026
গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচিতে অন্তর্ভুক্তির লক্ষ্যে নগরীতে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু, পরিদর্শনে রাসিক প্রশাসক

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচিতে অন্তর্ভুক্তির লক্ষ্যে নগরীতে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু, পরিদর্শনে রাসিক প্রশাসক

June 11, 2026

আরও খবর

নগরীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নগরীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে পথচারীদের মাঝে ছাতা বিতরণ

June 12, 2026
দুর্গাপুরে ৪টি গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ৪টি গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার

June 12, 2026
রাজশাহীতে গাছ কাটার সময় বজ্রাঘাতে প্রাণ গেল আবুল কালামের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরেক কৃষক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে গাছ কাটার সময় বজ্রাঘাতে প্রাণ গেল আবুল কালামের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরেক কৃষক

June 12, 2026
গ্রামীণফোনের মুনাফার ৫% লভ্যাংশ দাবিতে রাজশাহীতে মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গ্রামীণফোনের মুনাফার ৫% লভ্যাংশ দাবিতে রাজশাহীতে মানববন্ধন

June 12, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.